Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৫ অক্টোবর, ২০২৬
২৫ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৫ অক্টোবর, ২০২৬
২৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

চকবাজারে দশম শ্রেণির শিক্ষার্থীর ‘আত্মহত্যা’

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৩ মার্চ ২০২৬, ১০: ২৮
চকবাজারে দশম শ্রেণির শিক্ষার্থীর ‘আত্মহত্যা’

রাজধানীর চকবাজারে দশম শ্রেণির এক শিক্ষার্থীর আত্মহত্যা করেছে বলে দাবি করেছে পরিবার। নিহত শিক্ষার্থীর নাম ফারহান রহমান জিহাদ (১৭)। ইসলামপুর মডেল স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল সে।

Advertisement

গতকাল রোববার সন্ধ্যায় চকবাজারের পোস্তা কাজী রিয়াজুদ্দিন রোডের একটি চারতলা ভবনের চতুর্থ তলার বাসা থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে রাত ৯টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, চাঁদপুরের হাইমচর উপজেলার ফজলুর রহমানের ছেলে জিহাদ পরিবারের সঙ্গে ওই বাসাতেই থাকত।

নিহতের বড় ভাই ফাইম রহমান জানান, সন্ধ্যা ৭টার দিকে জিহাদ বাসার একটি কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেয়। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে তাকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ফ্যানের হুকের সঙ্গে ঝুলতে দেখেন। পরে দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement
Advertisement
Advertisement

ফাইম রহমান বলেন, “আমার ছোটভাই কেন এমনটি করল, সে বিষয়ে আমরা কিছুই জানি না।”

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি চকবাজার থানা-পুলিশকে জানানো হয়েছে।

বিষয়: ঢামেকরাজধানীআত্মহত্যাঢাকাচকবাজার
Advertisement
সর্বশেষ
  • ১

    বিভিন্ন দেশে থাকা বাংলাদেশ দূতাবাসের কাজটা কী?

  • ২

    ‘গানের কপিরাইট ইফেক্টিভলি মেইনটেন করার বডি নাই’

  • ৩

    ‘বাংলাদেশ একটা মিসকিন দেশ না’

  • ৪

    এক মাঠে ৫২ জাতের ধানের প্রদর্শনী

  • ৫

    দাম্মাম ও রিয়াদে বিমানের ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত

সম্পর্কিত
  • এক মাঠে ৫২ জাতের ধানের প্রদর্শনী

    এক মাঠে ৫২ জাতের ধানের প্রদর্শনী

    ব্রি সুনামগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান ও ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. রেজওয়ান ভূঁইয়া বলেন, ৫২টি ধানের জাত নিয়ে স্থাপিত রাইস গার্ডেন থেকে কৃষকেরা তাদের এলাকার উপযোগী জাত নির্বাচন করতে পারবেন।

  • দাম্মাম ও রিয়াদে বিমানের ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত

    দাম্মাম ও রিয়াদে বিমানের ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত

    সৌদি আরবের বিমানবন্দরে চলমান হামলার প্রেক্ষিতে ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সকল ফ্লাইট আগামী ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে। আজ রোববার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

  • সাংবাদিকদের পেটানোর হুমকি, ক্ষমা চাইতে এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ

    সাংবাদিকদের পেটানোর হুমকি, ক্ষমা চাইতে এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ

    সাংবাদিকদের পেটানোর হুমকির দেওয়ার ঘটনায় নিঃশর্ত ক্ষমা চাইতে ইসলামী বক্তা ড. সৈয়দ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

  • ঠাকুরগাঁওয়ে ‘মাগুরা স্টাইলে’ নির্বাচন না করার আহ্বান জামায়াতের

    ঠাকুরগাঁওয়ে ‘মাগুরা স্টাইলে’ নির্বাচন না করার আহ্বান জামায়াতের

    আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে জামায়াতের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলটির মনোনীত প্রার্থী দেলোয়ার হোসেন। বিএনপির প্রার্থী মির্জা ফয়সাল আমিন।