Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৩০০ ছাড়াল, নিখোঁজ ১৫ শ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ১৮: ০২
নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৩০০ ছাড়াল, নিখোঁজ ১৫ শ
নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যার পর জীবিতদের উদ্ধারে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। ছবি: রয়টার্স

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩০০ ছাড়িয়েছে । স্থানীয় সময় গতকাল বুধবার এ বন্যার ঘটনা ঘটে। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির।

Advertisement

এ ঘটনায় মৃতের সংখ্যা বাড়ছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আকস্মিক বন্যায় ৩৩০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন এবং নিখোঁজ ১ হাজার ৫০০ এর বেশি মানুষ। নিখোঁজদের সন্ধানে এখনো উদ্ধার অভিযান চলছে।

নেপাল-চীন সীমান্তের তিব্বতসংলগ্ন এলাকায় বন্যায় অন্তত ৭০০ বিদেশি পর্যটক নিখোঁজ রয়েছেন। তীর্থযাত্রী ও পর্যটকে ব্যস্ত একটি সড়কও বন্যার স্রোতে ভেসে গেছে।নিখোঁজদের সন্ধানে হেলিকপ্টার ব্যবহার করছেন উদ্ধারকর্মীরা। দুর্গম শহর ও উপত্যকায় আটকে পড়া হাজারো মানুষের কাছে তাবু, খাবার ও অন্যান্য জরুরি সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।

নেপালে আকস্মিক বন্যার কারণ কী?nepal_flood

রয়টার্স জানায়, ভয়াবহ ধ্বংসযজ্ঞের মধ্যেও বেঁচে ফেরার কিছু ঘটনা সামনে এসেছে। কঠিন পরিস্থিতির মধ্যে স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ প্রাণে বেঁচে গেছেন।

Advertisement
Advertisement
Advertisement

এদিকে নেপালে অন্তত ২৮৮ ভারতীয় নাগরিক নিখোঁজ রয়েছেন এবং চীনে আরও ২০০ ভারতীয় আটকা পড়েছেন বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্সে জানান, কৈলাস মানস সরোবর যাত্রায় অংশ নিতে যাওয়া দক্ষিণাঞ্চলীয় তামিলনাড়ু রাজ্যের অন্তত ২১ ভারতীয়কে উদ্ধার করা হয়েছে।

নেপালে এর আগে আকস্মিক বন্যার অভিজ্ঞতা থাকা এক অভিজ্ঞ পর্বতারোহীর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, দুর্যোগটি কতটা ‘বিস্ফোরক’ ও ‘ভয়াবহ’ ছিল, তা তিনি বিশ্বাসই করতে পারছেন না। বন্যার সূত্রপাত কীভাবে হয়েছে, সে বিষয়ে ধীরে ধীরে নতুন তথ্য সামনে আসছে।

বিশেষজ্ঞদের প্রাথমিক ধারণা, ‘হিমবাহ ধস ও ধ্বংসাবশেষের স্রোত’ থেকেই এই বন্যার সৃষ্টি হয়েছে।

বিষয়: নিহতনেপালনিখোঁজতিব্বতবন্যা
Advertisement
সর্বশেষ
  • ১

    সিজিএসের আন্তর্জাতিক উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন

  • ২

    উপাচার্য নিয়োগ নিয়ে উত্তাল চুয়েট, বন্ধ ক্লাস-পরীক্ষা

  • ৩

    মবের শিকার ৪৫০০ শিক্ষক কেমন আছেন?

  • ৪

    বিসিএসের সাফল্য ছাপিয়ে নায়লার স্বপ্ন শিশুদের গড়া

  • ৫

    নিজ দেশেই কেন নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে ভারতীয়দের?

সম্পর্কিত
  • বিসিএসের সাফল্য ছাপিয়ে নায়লার স্বপ্ন শিশুদের গড়া

    বিসিএসের সাফল্য ছাপিয়ে নায়লার স্বপ্ন শিশুদের গড়া

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে শিক্ষার পাঠ চুকিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) সহকারী প্রকৌশলী হিসেবে যোগ দেন নায়লা শারাফ। পরে জনতা ব্যাংকেও কর্মকর্তা হিসেবে কাজ করেন। চাইলে কর্মজীবনের এই পর্যায়ে থিতু হতে পারতেন তিনি। কিন্তু ৩৪তম বিসিএসে উত্তীর্ণ হয়েও সরকারি চাকরিতে যোগ

  • সংখ্যালঘুদের উদ্বেগ নিরসনে সম্মিলিত উদ্যোগের আহ্বান হিন্দু নেতাদের

    সংখ্যালঘুদের উদ্বেগ নিরসনে সম্মিলিত উদ্যোগের আহ্বান হিন্দু নেতাদের

    বাসুদেব ধর বলেন, সংসদে হিন্দু ধর্মাবলম্বীদের কার্যত কোনো প্রতিনিধিত্ব নেই। এ ধর্মাবলম্বীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার উপায় খুঁজে বের করতে সরকার ও বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি।

  • ফ্রান্সে ডানপন্থী ল্য পেন জিতলে যা হবে

    ফ্রান্সে ডানপন্থী ল্য পেন জিতলে যা হবে

    নতুন এক জনমত জরিপ অনুযায়ী, ফ্রান্সে ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থী রাজনীতিবিদ মারিন ল্য পেন শীর্ষ অবস্থানে উঠে এসেছেন। বলা হচ্ছে, চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় তিনি বামপন্থী ও মধ্যপন্থী উভয় প্রতিদ্বন্দ্বীদেরই পরাজিত করতে সক্ষম হবেন।

  • বাংলাদেশে ১৮টি যাত্রীবাহী রেল কোচ পাঠাল ভারত

    বাংলাদেশে ১৮টি যাত্রীবাহী রেল কোচ পাঠাল ভারত

    একই সঙ্গে এতে প্রয়োজনীয় কারিগরি পরিবর্তনও আনা হয়েছে। যাত্রীদের অতিরিক্ত ভিড়ের সময় ছাদে ওঠার কথা মাথায় রেখে কোচের ছাদ অতিরিক্ত ওজন সহ্য করার মতো শক্ত করে তৈরি করা হয়েছে।