Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৩ অক্টোবর, ২০২৬
১৩ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৩ অক্টোবর, ২০২৬
১৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

বন্যা পরিস্থিতি মোকাবিলায় বিদেশি কারিগরি সহায়তা চাইল নেপাল

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ১২: ৪০
বন্যা পরিস্থিতি মোকাবিলায় বিদেশি কারিগরি সহায়তা চাইল নেপাল
নেপালে বন্যায় ক্ষতিগ্রস্ত একটি বাড়ি। ছবি: রয়টার্স

আবহাওয়ার খারাপ হওয়ার কারণে নেপালে আজ শনিবার উদ্ধার ও তল্লাশি অভিযান সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় বিদেশি কারিগরি সহায়তাও প্রয়োজন বলে জানিয়েছে দেশটি। বার্তা সংস্থা এ খবর জানিয়েছে।

Advertisement

বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাসুয়া জেলার শীর্ষ সরকারি কর্মকর্তা নরেন্দ্র পারিয়ার রয়টার্সকে বলেন, বৃষ্টি হচ্ছে এবং কুয়াশার কারণে আবহাওয়া খারাপ। তাই উদ্ধার ও তল্লাশি অভিযান সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

গতকাল শুক্রবারও কিছু সময়ের জন্য উদ্ধার অভিযান বন্ধ রাখা হয়েছিল। বন্যার পর নেপাল-চীন সীমান্তে একটি হ্রদের সৃষ্টি হয়। সেই হ্রদের পানি উপচে নেপালের লেন্দে খোলা ও ত্রিশূলী নদীতে প্রবাহিত হতে শুরু করলে উদ্ধার অভিযান সাময়িকভাবে বন্ধ করা হয়।

নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল বলেছেন, তল্লাশি ও উদ্ধার অভিযানে নেপালের বাইরের সহায়তা প্রয়োজন নেই। তবে কিছু বিশেষ কাজে বিদেশি সহায়তা দরকার। তিনি জানান, সেতু ধ্বংস হওয়ার কারণে বিচ্ছিন্ন হয়ে পড়া এলাকার যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা চালু করা, টানেলে আটকে থাকা মানুষদের উদ্ধার, নিহতদের পরিচয় শনাক্ত করা, ডিএনএ পরীক্ষা করা এবং মরদেহ দীর্ঘ সময় সংরক্ষণের জন্য বিশেষজ্ঞ সহায়তা প্রয়োজন।

Advertisement
Advertisement
Advertisement
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬১৬nepal_flood

শুক্রবার রাতে রয়টার্সকে এই মন্ত্রী বলেন, “এসব বিশেষায়িত সেবা ও কারিগরি সহায়তার জন্য আমরা ইতিমধ্যে অনুরোধ জানিয়েছি। যেসব ক্ষেত্রে আমাদের যথেষ্ট দক্ষতা ও কারিগরি জ্ঞান নেই, সেসব কাজেই আমরা সহায়তা চাইছি।”

এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লোক বাহাদুর ছেত্রী বলেছিলেন, “সহায়তার প্রস্তাব দেওয়া স্বাভাবিক। আমাদের নিরাপত্তা বাহিনী উদ্ধার ও তল্লাশি অভিযান চালাচ্ছে। আপাতত আমাদের এ ধরনের সহায়তার প্রয়োজন নেই।”

এদিকে আকস্মিক বন্যার পর দেশের অবকাঠামো পুনর্গঠনের জন্য কমপক্ষে ৪ থেকে ৫ বিলিয়ন ডলার প্রয়োজন হতে পারে বলে রয়টার্সকে জানিয়েছেন নেপালের অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে। তিনি বলেন, “এটি কেবল একটি প্রাথমিক হিসাব। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা হচ্ছে।”

স্বর্ণিম ওয়াগলে বলেন, এখন উদ্ধার হওয়া তীর্থযাত্রীদের রাজধানী কাঠমান্ডুতে নিয়ে যাওয়ার জন্য সড়কপথের ব্যবস্থা করাই মূল লক্ষ্য।

৩ কোটি মানুষের দরিদ্র হিমালয় দেশ নেপাল। গত ২৬ আগস্ট হিমালয়ে হিমবাহ ধসের পর সৃষ্টি হওয়া আকস্মিক বন্যায় নেপাল এবং চীনের তিব্বতে এখন পর্যন্ত অন্তত ছয় শতাধিক মানুষ নিহত হয়েছে। এই দুর্যোগের কবলে পড়ে অন্তত ১ হাজার ৯২৪ জন এখনো নিখোঁজ রয়েছেন।

বিষয়: বন্যাবন্যার খবরনেপালবিদেশিসহায়তাপ্রাকৃতিক দুর্যোগদুর্যোগ
Advertisement
সর্বশেষ
  • ১

    নিউ গিনি প্রোপার্টিজে হামলা-ভাঙচুরের মামলায় প্রধান আসামির জামিন

  • ২

    রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: রিমি-সুজন রিমান্ড শেষে কারাগারে

  • ৩

    শিগগিরই চরম সংকটে পড়তে পারে বিশ্ব অর্থনীতি: আইএমএফ

  • ৪

    শিক্ষার্থীদের ওপর গাড়ি তুলে দিলেন ঢাবি শিক্ষকের ছেলে, আহত ৬

  • ৫

    নিরাপত্তার কারণে কারাগারে চলবে জিয়াউল আহসানের বিচার

সম্পর্কিত
  • নিউ গিনি প্রোপার্টিজে হামলা-ভাঙচুরের মামলায় প্রধান আসামির জামিন

    নিউ গিনি প্রোপার্টিজে হামলা-ভাঙচুরের মামলায় প্রধান আসামির জামিন

    রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকার দক্ষিণ মানিকদীতে অবস্থিত নিউ গিনি প্রোপার্টিজ লি.-এর প্রজেক্টে হামলা, গোলাগুলি, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার প্রধান আসামি শাহরিয়ার মাহমুদ জামিন পেয়েছেন।

  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: রিমি-সুজন রিমান্ড শেষে কারাগারে

    রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: রিমি-সুজন রিমান্ড শেষে কারাগারে

    গত শনিবার দুপুরে শিল্পকলা একাডেমির সামনে দেয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মুছতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েন আয়াসসহ একদল তরুণ। এর জেরে উভয়পক্ষের বাগবিতণ্ডার মধ্যে আয়াসসহ ৪ জনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

  • শিক্ষার্থীদের ওপর গাড়ি তুলে দিলেন ঢাবি শিক্ষকের ছেলে, আহত ৬

    শিক্ষার্থীদের ওপর গাড়ি তুলে দিলেন ঢাবি শিক্ষকের ছেলে, আহত ৬

    ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর গাড়ি তুলে দেওয়ার ঘটনায় ছয়জন শিক্ষার্থী আহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

  • নিরাপত্তার কারণে কারাগারে চলবে জিয়াউল আহসানের বিচার

    নিরাপত্তার কারণে কারাগারে চলবে জিয়াউল আহসানের বিচার

    আওয়ামী লীগ সরকারের আমলে ১০০টির বেশি গুম ও হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের বিচার আজ মঙ্গলবার থেকে কারাগারে রেখে করা হবে। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।