Advertisement

সৌদিতে বিমানবন্দরে হামলা: ঢাকা থেকে ১০ ফ্লাইট বাতিল

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

সৌদিতে বিমানবন্দরে হামলা: ঢাকা থেকে ১০ ফ্লাইট বাতিল
ছবি: উইকিপিডিয়া

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলার পর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত তিনদিনে মোট ১০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

Advertisement

আজ সোমবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ এ তথ্য জানিয়েছেন।

বেবিচক জানিয়েছে, এখন পর্যন্ত ফ্লাইটগুলোতে মোট ৩৪৩১ জন যাত্রীর সেখানে যাওয়ার কথা ছিল।

Advertisement

বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে বাংলাদেশ বিমানের দুটি, ইউএস-বাংলার দুটি, সৌদি এয়ারলাইনসের তিনটি এবং রিয়াদ এয়ারের তিনটি।

রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে এ সপ্তাহে চতুর্থবারের মতো হামলা হয়েছে।