Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৮ সেপ্টেম্বর, ২০২৬
০৮ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৮ সেপ্টেম্বর, ২০২৬
০৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে গ্রেপ্তার যুবক ৫ দিনের রিমান্ডে

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ৩৬
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে গ্রেপ্তার যুবক ৫ দিনের রিমান্ডে
ফাইল ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে গ্রেপ্তার মো. মহিবুল্লাহ মুবিনকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক উভয়পক্ষের শুনানি শেষে তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Advertisement
Advertisement
Advertisement

এর আগে আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেন তেজগাঁও থানার উপ-পরিদর্শক মো. আসাদুর রহমান।

Advertisement
Advertisement
Advertisement

এদিন আদালতে আসামিপক্ষের আইনজীবী মো. রবিউল আলম জুয়েলসহ অনেকে রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন আদালত। 

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর বিকেল আনুমানিক ৪টার দিকে তেজগাঁও থানার মনিপুরীপাড়ায় কেআইবি অডিটরিয়ামের সামনে থেকে মুবিনকে গ্রেপ্তার করা হয়। ওই সময় সেখানে বিএনপির প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছিল এবং প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠানস্থলে প্রবেশ করছিলেন।

ইতালিতে প্রতিবছর ১০ হাজার বৈধ শ্রমিক যাওয়ার সুযোগ আছে: শাহে আলমshahe-alom-at-secretariate

অভিযোগ রয়েছে, মুবিন অজ্ঞাতনামা সহযোগীদের সঙ্গে যোগসাজশে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত করা, সন্ত্রাসী হামলার পরিকল্পনা এবং আলোচনা সভা বানচালের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিলেন। একপর্যায়ে নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। তবে তার সঙ্গে থাকা অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

গ্রেপ্তারের সময় মুবিনের কাছ থেকে একটি মোটরসাইকেল, দুটি পাসপোর্ট, দুটি মোবাইল ফোন ও সিমকার্ড জব্দ করা হয়। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় তেজগাঁও থানায় দায়ের করা হয়েছে।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, মুবিনের সঙ্গে থাকা পলাতক সহযোগীদের পরিচয়, নাম-ঠিকানা ও অবস্থান শনাক্ত করা, তিনি কার নির্দেশে বা প্ররোচনায় ঘটনাস্থলে গিয়েছিলেন তা উদ্ঘাটন করা এবং ঘটনার আগে ও পরে কার কার সঙ্গে যোগাযোগ করেছিলেন তা যাচাইয়ের জন্য তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

এ ছাড়া উদ্ধার হওয়া দুটি পাসপোর্টের মালিকানা ও ব্যবহারের কারণ, মোটরসাইকেলটি কোথা থেকে ঘটনাস্থলে আনা হয়েছিল এবং ঘটনার সঙ্গে এর কোনো সম্পর্ক রয়েছে কি না, সেসব বিষয়ও তদন্তের স্বার্থে যাচাই করা প্রয়োজন বলে পুলিশ জানিয়েছে।

বিষয়: প্রধানমন্ত্রীতারেক রহমানগ্রেপ্তারডিএমপি
সর্বশেষ
  • ১

    কক্সবাজারে ঘরে ঢুকে গৃহবধুকে হত্যার অভিযোগ

  • ২

    জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু বাংলাদেশের

  • ৩

    দেশে আসার পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চার প্রবাসী নিহত

  • ৪

    রাউজানে খুনোখুনি থামছে না কেন?

  • ৫

    সাক্ষরতার সংখ্যায় অগ্রগতি, জীবনের পরীক্ষায় কত দূর?

সম্পর্কিত
  • কক্সবাজারে ঘরে ঢুকে গৃহবধুকে হত্যার অভিযোগ

    কক্সবাজারে ঘরে ঢুকে গৃহবধুকে হত্যার অভিযোগ

    রবি শীলের ভাইপো নিকাশ শর্মা জানান, তার কাকা বাজারে দোকান করেন। কাকি বাড়িতে একা থাকেন। তাকে ছুরিকাঘাত করা হয়েছে শুনে দ্রুত বাড়িতে গিয়ে তাকে মুমূর্ষু অবস্থায় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

  • জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু বাংলাদেশের

    জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু বাংলাদেশের

    আগামী অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের টেস্ট ম্যাচ খেলাটা নিশ্চিতই ছিল। আলোচনা ছিল দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজও। তবে আনুষ্ঠানিক ঘোষণায় জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের ঘোষণা দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

  • ইতালিতে বাঁধনের ওপর হামলায় এনসিপির নিন্দা

    ইতালিতে বাঁধনের ওপর হামলায় এনসিপির নিন্দা

    ইতালির ভেনিসে জুলাই যোদ্ধা ও অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও তার পরিবারের ওপর আওয়ামী লীগের ক্যাডারদের হামলার ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে এনসিপির আহ্বায়ক ও সদস্য সচিব বলেন, দেশজুড়ে গণহত্যা ও জুলুম চালিয়ে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্

  • চক্রান্তকারীরা ধর্মীয় সম্প্রীতি ভেঙে দেওয়ার চেষ্টা করছে: রিজভী

    চক্রান্তকারীরা ধর্মীয় সম্প্রীতি ভেঙে দেওয়ার চেষ্টা করছে: রিজভী

    বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, যুগ যুগ ধরে চলে আসা বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্বের অটুট বন্ধন ভেঙে দিতে নানা ধরনের শক্তি ও চক্রান্তকারীরা চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এই সম্প্রীতির বন্ধন কোনোভাবেই নষ্ট হবে না বলে মন্তব্য করেছেন তিনি। খবর বার্তাসংস্থা ইউএনবির।