Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

আসন ভাগাভাগিতে জামায়াত কত নিল, বাকিরা কত পেল?

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ১০: ১১
আসন ভাগাভাগিতে জামায়াত কত নিল, বাকিরা কত পেল?

বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১টি রাজনৈতিক দলের ‘১১-দলীয় নির্বাচনী ঐক্যের’ ২৫৩ আসনে প্রার্থিতা ঘোষণা করা হয়েছে। চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের দল ইসলামী আন্দোলনের জন্য ৪৭ টি আসন বরাদ্দ রেখেছে তারা।

Advertisement
Advertisement
Advertisement

গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানী কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ বাদে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের অন্য ১০ দলের প্রতিনিধি সম্মেলনে উপস্থিত ছিলেন।

জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১০টি দল নির্বাচনী সমঝোতায় পৌঁছেছে। যদিও এর নাম দেওয়া হয়েছে ‘১১–দলীয় নির্বাচনী ঐক‍্য’।

এদিকে ইসলামী আন্দোলন আজ শুক্রবার বিকাল ৩টায় পুরানা পল্টনে নিজেদের কার্যালয়ে জোটের বিষয়ে সংবাদ সম্মেলন করার ঘোষণা দিয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৭৯টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ৭টি, নেজামে ইসলাম পার্টি ২টি, এবি পার্টি ৩টি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ২টি আসনে প্রার্থী দেবে। ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত (২৫৩ আসন) আসনগুলোতে জোটভুক্ত দলগুলোর একক প্রার্থী থাকবে।

সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) চেয়ারম্যান আনোয়ারুল হক চান, খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক আহমদ আব্দুল কাদের, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরসহ ১১ দলীয় জোটভুক্ত ১০টি দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

’লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত না হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জামায়াতেরhamidur rahman

আসন ঘোষণা করে ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘‘আজকের এই ঐক্য জাতীয় মডেল হিসেবে কাজ করবে। আমরা যারা ওয়ান বক্স পলিসি হিসেবে জোটে আছি, আমাদের একজন করে প্রার্থী প্রতিটি আসনে থাকবে।’’

এলডিপি’র সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বলেন, ‘‘আপনারা আওয়ামী লীগ ও বিএনপি’র শাসন দেখেছেন। এখন আপনারা ন্যায়, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত শাসন দেখেন একবার। দিল্লির দাসত্ব থেকে আমরা মুক্ত হতে চাই। আমরা জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। কারও তাঁবেদারি করবেন না। বাংলাদেশের তাঁবেদারি করবেন। সমগ্র জাতি ঐক্যবদ্ধভাবে আমাদের সেবা করার সুযোগ দেবেন।’’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘‘আজ এক ঐতিহাসিক মুহূর্তে আমরা একত্রিত হয়েছি। নির্বাচনী সমঝোতা ও এটার গুরুত্ব অপরিসীম। এটি যেমন নির্বাচনী সমঝোতা সেই সঙ্গে গণ-অভ্যুত্থানের বাংলাদেশ গড়তে সংস্কার ও আজাদির পক্ষে আমরা একত্রিত হয়েছি।’’

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক বলেন, ‘‘আমাদের যাত্রা শুরু হয়েছিল জুলাই আন্দোলনের মধ্য দিয়ে। বৈষম্যহীন বাংলাদেশের আন্দোলনে যুক্ত হয়েছিলাম। ১১ দল মিলে নির্বাচনকে ফেস করার অঙ্গীকার ব্যক্ত করেছি। প্রতিটি আসনে ওয়ান বক্স পলিসির মাধ্যমে যাকে যে আসন দেওয়া হবে তার পক্ষে সবাই কাজ করবে।’’

সব ইসলামি ভোট এক বাক্সে আনতে চরমোনাই’র পীরের ইসলামী আন্দোলন ইসলামী দলগুলোকে একত্রিত করার উদ্যোগ নেয়। পরে জামায়াতসহ ৮ দল জোটভুক্ত হয়। পরের ধাপে এনসিপি ও এলডিপি এবং এবি পার্টি যুক্ত হলে এটি ১১ দলের জোট হয়। চরমোনাই’র পীরের দল প্রথমে ৮০ টি আসন চায়। পরবর্তীতে দেন দরবারের পর ৭০ টিতে নেমে আসে। তবে, সবশেষ তাদের জন্য ৪৭ টি আসন রাখায় জোটে তাদের থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। শুক্রবার সংবাদ সম্মেলনে জোট থেকে বেরিয়ে আসার ঘোষণা আসতে পারে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে।

বিষয়: জামায়াতচরমোনাইরাজনীতিবিদএলডিপিজামায়াতে ইসলামীরাজনীতি
সর্বশেষ
  • ১

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

  • ২

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

  • ৩

    ধানমন্ডি ২৭ নম্বরে আগুন, সবশেষ যা জানা গেল

  • ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

  • ৫

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

সম্পর্কিত
  • ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

    অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এ বিষ

  • খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানার তালুকদার কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। নিহত মোস্তাকিন (২৮) আলকাতরা মিল এলাকার শহিদুলের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল রাতে তালুকদার কমিউনিটির সামনে দাঁড়িয়ে ছিলেন মোস্তাকিন।

  • হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

  • ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    বর্তমানে প্রচলিত সিগারেট ব্যবহারকারী তরুণদের মধ্যে ১৫ দশমিক ৪ শতাংশ নতুন ধরনের তামাকপণ্য ব্যবহার করছেন। এই নতুন ধরেনর তামাকপণ্যের মধ্যে রয়েছে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচ।