সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মকর্তা-কর্মচারীরা সময়মতো অফিসে আসছেন কি না, তা যাচাই করতে তিনি বেশ কয়েকটি মন্ত্রণালয় ও দপ্তর ঘুরে দেখেন।
আজ রোববার সকাল ৯টা ৫ মিনিটের দিকে প্রধানমন্ত্রী সচিবালয়ে পৌঁছান এবং এরপর বিভিন্ন বিভাগে ঘুরে দেখেন। সেখানে তিনি কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতির খোঁজখবর নেন।
তারেক রহমান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন। নির্ধারিত অফিস সময় অনুযায়ী কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত আছেন কি না, তাও তিনি যাচাই করেন।
এরপর তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু) বিষয়টি নিশ্চিত করেছেন।