চরচা প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুরে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উপদেষ্টা ফরিদা আক্তারের ব্যবসা প্রতিষ্ঠান ‘প্রবর্তনায়’ দুটি ককটেলের বিস্ফোরণ হয়েছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে প্রবর্তনার গেটের ভেতরে ফাঁকা জায়গায় ও সামনের পাকা রাস্তায় বিস্ফোরণ দুটি হয়। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, সোমবার সকালে অজ্ঞাত দুজন ব্যক্তি মোটরসাইকেলে এসে প্রবর্তনার দেয়ালের ভেতরে ফাঁকা জায়গায় ও বাসার বাউন্ডারি দেয়ালের বাইরে দুটি ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায়।
কাজী রফিক আহমেদ জানান, খবর পেয়ে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

মাদ্রাসার শিক্ষক মো. আকাশ জানান, বিকেলে হঠাৎ বৈদ্যুতিক বোর্ড থেকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় কক্ষের দেয়ালের একটি অংশ ধসে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। ওই সময় কয়েকজন শিক্ষার্থী কক্ষে ঘুমিয়ে ছিল। ফলে তারা ধ্বংসস্তূপের ভেতরে আটকা পড়ে দগ্ধ ও আহত হয়।

চিফ হুইপ নুরুল ইসলাম জানান, সংসদ ভবনে পানি পড়ার বিষয়টি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন। বিষয়টি নিয়ে ইতোমধ্যেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলা হয়েছে। ভবনের যতগুলো জায়গা থেকে পানি পড়ার সমস্যা রয়েছে, তা মেরামতের কাজ শুরু করেছে গণপূর্ত মন্ত্রণালয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, এক পর্যায়ে তিনি পুলিশকে বলেন যে তার স্বামী মারুফ নামে এক চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই করে নিয়েছে। পরবর্তীতে মারুফের ইজিবাইক ভেঙে টুকরো টুকরো করে বিক্রি করে দেয় বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দেন ফাল্গুনী খাতুন।