Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৩ অক্টোবর, ২০২৬
১৩ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৩ অক্টোবর, ২০২৬
১৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে কলেজছাত্রসহ দুজন নিহতের খবর

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৯ মে ২০২৬, ১৫: ১৪
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে কলেজছাত্রসহ দুজন নিহতের খবর

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পাথারিয়াদ্বার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে কলেজছাত্রসহ দুই বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে জানানো হয়, আজ শনিবার ভোরে এ ঘটনা ঘটে।

Advertisement

নিহতরা হলেন, উপজেলার গোপীনাথপুর শাহ আলম ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র মোরসালিন এবং মধুপুর গ্রামের নবী হোসেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহতদের মরদেহ ভারতের আগরতলা এলাকার একটি হাসপাতালে রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ২০-২৫ জনের একটি দল যখন সীমান্ত এলাকায় জড়ো হয়েছিল, তখন বিএসএফ সদস্যরা তাদের ওপর গুলি চালায়। এতে ঘটনাস্থলেই মোরসালিন নিহত হন।

Advertisement
Advertisement
Advertisement

মোরসালিনের পরিবারের দাবি, রাতে কয়েকজন লোক তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে পাথারিয়াদ্বার সীমান্তে নিয়ে যায়। অন্যদিকে, নবী হোসেনের পরিবারও জানায় যে তিনিও সেখানে গিয়েছিলেন।

মধুপুর গ্রামের বাসিন্দা সবুর জানান, তিনি নবী হোসেনের বাড়িতে গিয়েছেন এবং নবীর ছেলে তাকে জানিয়েছেন যে তার বাবা ওই গুলিবর্ষণের ঘটনায় নিহত হয়েছেন।

স্থানীয়রা জানান, এই গুলিবর্ষণের ঘটনায় আরও বেশ কয়েকজন বাংলাদেশি যুবক আহত হয়েছেন, যাদের চিকিৎসার জন্য কুমিল্লায় নিয়ে যাওয়া হয়েছে।

চণ্ডীদ্বার বিজিবি ক্যাম্পের কমান্ডিং অফিসার সুবেদার মো. মঈনউদ্দিন বলেন, “আমরা একজনের মৃত্যুর খবর পেয়েছি। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সামিউল ইসলামও বিএসএফের গুলিতে একজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

বিষয়: বিএসএফগুলিবিদ্ধসীমান্ত হত্যাপুলিশবিজিবি
Advertisement
সর্বশেষ
  • ১

    মধ্যপ্রাচ্যের সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজার খুঁজছে সরকার: শামা ওবায়েদ

  • ২

    সেন্ট মার্টিন ভ্রমণের সময়সীমা ও পর্যটকের সংখ্যা পর্যালোচনা করা হবে: পরিবেশমন্ত্রী

  • ৩

    মেটলাইফের বীমা সুবিধা পাবেন উল্কাসেমির কর্মীরা

  • ৪

    ৭ ইসলামী দলের ঐক্য কি আদৌ হবে?

  • ৫

    সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বলল দূতাবাস

সম্পর্কিত
  • সেন্ট মার্টিন ভ্রমণের সময়সীমা ও পর্যটকের সংখ্যা পর্যালোচনা করা হবে: পরিবেশমন্ত্রী

    সেন্ট মার্টিন ভ্রমণের সময়সীমা ও পর্যটকের সংখ্যা পর্যালোচনা করা হবে: পরিবেশমন্ত্রী

    সভায় পর্যটন নিয়ন্ত্রণে বিদ্যমান নির্দেশনাগুলোও পর্যালোচনা করা হয়।

  • সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বলল দূতাবাস

    সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বলল দূতাবাস

    মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সম্পর্কে নিয়মিত ও নির্ভরযোগ্য তথ্য পেতে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

  • হাসল লিটনের ব্যাট, শেষ হাসিটাও বাংলাদেশের?

    হাসল লিটনের ব্যাট, শেষ হাসিটাও বাংলাদেশের?

    অস্ট্রেলিয়া সফরে টানা তিনটি ডাকের পর এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টেও সময়টাও ভালো যায়নি লিটন দাসের। তাই কিছুটা চাপ নিয়েই, নেমেছিলেন আফগানিস্তানের বিপক্ষে টেস্টে। প্রথম ইনিংসে ফিফটির পর দ্বিতীয় ইনিংসে করলেন সেঞ্চুরি আর এনে দিলেন বড় লিড। আফগানিস্তান কিছুটা লড়াইয়ের আভাস দিলেও শেষ দিনে জয়ে

  • তিন মাসে সাংবাদিক নিপীড়নের ৩৯ ঘটনা, কিউআরএসের উদ্বেগ

    তিন মাসে সাংবাদিক নিপীড়নের ৩৯ ঘটনা, কিউআরএসের উদ্বেগ

    বাংলাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কুইক রেসপন্স সাপোর্ট টিম (কিউআরএস)। এডভোকেসি সংস্থা ‘ভয়েস’ ও ‘ইন্টারন্যাশনাল মিডিয়া সাপোর্ট (আইএমএস)’-এর তথ্যানুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে দেশে সাংবাদিক ও গণমাধ্যমের ওপর সহিংসতার ১৩৩টি ঘটনা নথিভুক্ত করা হয়েছে; যা