Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৯ অক্টোবর, ২০২৬
২৯ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৯ অক্টোবর, ২০২৬
২৯ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ | স্বত্ব © চরচা
> সংক্ষেপে

উচ্চশিক্ষায় স্যাটেলাইট টিভি চালুর পরিকল্পনা ইউজিসির

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ১২: ৫৬
উচ্চশিক্ষায় স্যাটেলাইট টিভি চালুর পরিকল্পনা ইউজিসির
ছবি: বাসস

উচ্চশিক্ষার সুযোগের বৈষম্য কমাতে একটি আলাদা স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল চালুর পরিকল্পনা করছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান প্রযুক্তিগত সুবিধা কাজে লাগিয়ে এই উদ্যোগের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করার কথা ভাবছে সংস্থাটি।

Advertisement

রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এ পরিকল্পনার কথা জানান।

ইউজিসি চেয়ারম্যান বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষার সুযোগ ও একাডেমিক কার্যক্রমে বৈষম্য রয়েছে। কোনো বিশ্ববিদ্যালয় শহরে অবস্থিত, আবার কোনোটি প্রত্যন্ত অঞ্চলে। এসব প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সংযোগ বাড়াতে উচ্চশিক্ষার জন্য আলাদা টেলিভিশন চ্যানেল চালুর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে এর পরীক্ষামূলক কার্যক্রম শুরু করা সম্ভব।

Advertisement
Advertisement
Advertisement

আগামী দুই বছরের মধ্যে দেশের প্রায় ১৮০টি পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চগতির ইন্টারনেট, ডিজিটাল শ্রেণিকক্ষ ও ডিজিটাল ক্যাম্পাসের প্রয়োজনীয় সুবিধা গড়ে তোলা হবে। এতে প্রতিষ্ঠানগুলোর মধ্যে একাডেমিক যোগাযোগ, যৌথ গবেষণা ও সহযোগিতার সুযোগ বাড়বে। এর মাধ্যমে বিদেশের বিশ্ববিদ্যালয়ে কর্মরত বাংলাদেশি শিক্ষক ও গবেষকদেরও দেশের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যুক্ত করা সম্ভব হবে।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডেটা সায়েন্স ও অনলাইন প্রযুক্তির বিকাশ প্রচলিত শিক্ষাব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে উল্লেখ করে অধ্যাপক মামুন আহমেদ বলেন, শিক্ষার্থীদের শুধু জ্ঞান অর্জন নয়, বরং দক্ষতা উন্নয়নেও সমান গুরুত্ব দিতে হবে। মানসম্মত, প্রযুক্তিনির্ভর ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করা বর্তমান সময়ের দাবি।

তিনি আরও বলেন, ইউটিউবসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষ এখন ঘরে বসেই শিক্ষার সুযোগ পাচ্ছেন। এই পরিবর্তিত পরিস্থিতিতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষাপদ্ধতি ও অবকাঠামোকে আরও যুগোপযোগী করতে হবে এবং এ জন্য ইউজিসি ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে যৌথভাবে কাজ করতে হবে।

বিশ্ববিদ্যালয়গুলোকে কারিগরি-প্রকৌশলে আধুনিক শিক্ষা প্রদানের আহ্বান রাষ্ট্রপতিরfokhrul-islam

প্রচলিত শিক্ষাব্যবস্থা সব বয়স, সামাজিক অবস্থান ও অঞ্চলের মানুষকে শিক্ষার আওতায় আনতে পারে না মন্তব্য করে ইউজিসি চেয়ারম্যান বলেন, এর ফলে অনেকে ঝরে পড়েন বা মূলধারার শিক্ষা থেকে বঞ্চিত হন। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিস্তৃত নেটওয়ার্ক কাজে লাগিয়ে তাদের কাছে শিক্ষা পৌঁছে দেওয়া সম্ভব।

বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে প্রায় তিন লাখ শিক্ষার্থী রয়েছে উল্লেখ করে তিনি বলেন, মানসম্মত ও দক্ষতা ভিত্তিক শিক্ষা নিশ্চিত করা গেলে এই সংখ্যা আরও বৃদ্ধি পাবে।

অধ্যাপক মামুন আহমেদ স্মরণ করেন যে, সাবেক রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমান উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ধারণা দিয়েছিলেন এবং পরবর্তীতে ১৯৯২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ে তা বাস্তবায়িত হয়।

বিশ্ববিদ্যালয়টিতে দূরশিক্ষণের জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত সুবিধা, পূর্ণাঙ্গ মিডিয়া সেন্টার ও দেশজুড়ে শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগের শক্তিশালী নেটওয়ার্ক রয়েছে বলে তিনি জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সিদ্দিকুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ইমেরিটাস অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যবৃন্দ ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উপস্থিত ছিলেন।

বিষয়: উচ্চশিক্ষাশিক্ষাইউজিসিবাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়প্রতিষ্ঠা দিবসএআইশিক্ষার্থীশিক্ষকবিশ্ববিদ্যালয়বৈষম্যশহরগ্রামটেলিভিশনটিভি চ্যানেলইন্টারনেটডিজিটালক্যাম্পাসস্যাটেলাইট
Advertisement
সর্বশেষ
  • ১

    বিদ্যানন্দ কি আলাদাভাবে অ্যাটেনশন পেতে চেয়েছে?

  • ২

    এক বাঙালির অস্কার জয় ও ব্ল্যাক হোলের রহস্য

  • ৩

    ‘মাদ্রাসার শিক্ষা কর্মমুখী না হওয়ায় বের হয়ে নিজেরা মাদ্রাসা খুলে’

  • ৪

    এমবাপ্পের একটি মন্তব্যে কেন ফুঁসে উঠেছে গোটা চীন?

  • ৫

    কুয়েটে পাঁচ শিক্ষকসহ ৭ জন চাকরিচ্যুত

সম্পর্কিত
  • কুয়েটে পাঁচ শিক্ষকসহ ৭ জন চাকরিচ্যুত

    কুয়েটে পাঁচ শিক্ষকসহ ৭ জন চাকরিচ্যুত

    খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) বিভিন্ন অভিযোগে পাঁচ শিক্ষকসহ সাত কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ১৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ১১৫তম সিন্ডিকেট সভায় এ প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়।

  • নেতানিয়াহুর ক্ষমতা সীমিত হলেও আছে ইরানের সঙ্গে যুদ্ধের শঙ্কা!

    নেতানিয়াহুর ক্ষমতা সীমিত হলেও আছে ইরানের সঙ্গে যুদ্ধের শঙ্কা!

    আইজেনকট সতর্ক করে বলেছেন, নেতানিয়াহু রাজনৈতিক স্বার্থে নিরাপত্তার বিষয়টি ব্যবহার করতে পারেন। এর আগে নেতানিয়াহুর দপ্তর ইরান সংঘাতকে রাজনৈতিক সুবিধা অর্জনের কাজে ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

  • লিঙ্গসমতায় কোথায় দাঁড়িয়ে বাংলাদেশ?

    লিঙ্গসমতায় কোথায় দাঁড়িয়ে বাংলাদেশ?

    একদিকে নারী রাষ্ট্রপ্রধানের মেয়াদের ঐতিহাসিক সূচকে বিশ্বে প্রথম, অন্যদিকে সংসদে নারীদের প্রতিনিধিত্বের সূচকে ১৩৯তম। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় নারী-পুরুষের সমতা থাকলেও উচ্চশিক্ষায় ব্যবধান রয়ে গেছে। কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ ও আয়ের ক্ষেত্রেও পুরুষদের সঙ্গে বড় পার্থক্য দেখা যায়।

  • সৌদি আরবের পূর্বাঞ্চল লক্ষ্য করে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত

    সৌদি আরবের পূর্বাঞ্চল লক্ষ্য করে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত

    সৌদি জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেন, “সন্ত্রাসী হুতি মিলিশিয়াদের পূর্বাঞ্চল লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।”