
ছাত্রলীগ নেতাকে পুলিশে দেওয়াকে কেন্দ্র করে রাজশাহীতে ছাত্রদলের পাল্টাপাল্টি হামলা
রাজশাহীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে পুলিশের হাতে তুলে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে হামলা ও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে নগরীর সদর হাসপাতাল মোড়ে এই সংঘর্ষ হয়। এ সময় দুই পক্ষের বিরুদ্ধেই আগ্নেয়াস্ত্র ব্যবহারের অভিযোগ উঠেছে।







