Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ভারতের সঙ্গে সম্পর্কের ভিত্তি হবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ১৭: ০০
ভারতের সঙ্গে সম্পর্কের ভিত্তি হবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক রাজনৈতিক দলনির্ভর নয়, বরং দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ ও অভিন্ন স্বার্থকে ভিত্তি করেই গড়ে উঠবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ রোববার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব মন্তব্য করেন।

Advertisement
Advertisement
Advertisement

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে দুই দেশই এখন সামনে এগিয়ে যেতে চায়। অভিন্ন ইতিহাস, সংস্কৃতি ও ভূগোল আমাদের শক্তি, তাই সম্পর্ক হবে মানুষের কল্যাণ ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে, কোনো রাজনৈতিক দলের সম্পর্কের ওপর নয়।

বৈঠকে নিরাপত্তা সহযোগিতা, সীমান্ত হত্যা বন্ধ, মানবপাচার ও সাইবার অপরাধ দমন, ভিসা সেন্টার পুনরায় চালু এবং ভিসা প্রদানের হার বৃদ্ধি, বিজিবি–বিএসএফ সম্মেলন, পুলিশ একাডেমিগুলোর প্রশিক্ষণ বিনিময়, ITEC প্রোগ্রামে বাংলাদেশি কর্মকর্তাদের অংশগ্রহণ বৃদ্ধি এবং বন্দি বিনিময়সহ বিস্তৃত বিষয় নিয়ে আলোচনা হয়।

তিনি ভারতীয় ভিসা সেন্টারগুলোর নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি উল্লেখ করে বলেন, দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরেছে, তাই ভিসা কেন্দ্রের নিরাপত্তা জোরদার করা হয়েছে। তিনি হাইকমিশনারকে আশ্বস্ত করে বলেন, কোনো ধরনের মব হামলা আর ঘটতে দেওয়া হবে না।

Advertisement
Advertisement
Advertisement

হাইকমিশনার প্রণয় ভার্মা জানান, গত দেড় বছরে নিরাপত্তাজনিত কারণে ভিসা সেন্টার বন্ধ থাকলেও এখন পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ফলে ধাপে ধাপে কেন্দ্রগুলো পুনরায় চালু হবে এবং ভিসা প্রদান বাড়বে। একই সঙ্গে তিনি জানান, ভিসা আবেদন ওয়েবসাইটে হ্যাকিংয়ের চেষ্টা হয়েছে, যা মোকাবিলায় সহযোগিতা প্রয়োজন। এ বিষয়ে মন্ত্রী ডিএমপি’র সাইবার ক্রাইম ইউনিট ও সিটিটিসিকে ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

সীমান্ত হত্যা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হত্যা শূন্যে নামিয়ে আনতে ভারতকে কার্যকর ভূমিকা নিতে হবে। জবাবে হাইকমিশনার দক্ষতা বৃদ্ধি ও প্রশিক্ষণ বিনিময়ের মাধ্যমে দুই দেশের বাহিনীর সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন।

বিষয়: স্বরাষ্ট্রমন্ত্রীবাংলাদেশডিএমপিরাজনৈতিক দলহাইকমিশনারভারত
সর্বশেষ
  • ১

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

  • ২

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

  • ৩

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

  • ৪

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

  • ৫

    মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

সম্পর্কিত
  • হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

  • ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    বর্তমানে প্রচলিত সিগারেট ব্যবহারকারী তরুণদের মধ্যে ১৫ দশমিক ৪ শতাংশ নতুন ধরনের তামাকপণ্য ব্যবহার করছেন। এই নতুন ধরেনর তামাকপণ্যের মধ্যে রয়েছে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচ।

  • খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

    এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।

  • নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

    ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন জনমত জরিপে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তাই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে নিজ দল রিপাবলিকান পার্টির ভেতর থেকেও চাপের মুখে রয়েছেন ট্রাম্প।