Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

জোট নয়, এককভাবে নির্বাচন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ১৭: ২৯
জোট নয়, এককভাবে নির্বাচন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ

জামায়াতে ইসলামীসহ ১১ দলের নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ শুক্রবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এই ঘোষণা দেন।

Advertisement

দলটি ২৬৮টি আসনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছে। বাকি ৩২ আসনে নীতি ও আদর্শের সাথে মিল আছে এমন প্রার্থীকে সমর্থন দেবে দলটি। জাতীয় পার্টি কিংবা বিএনপিসহ অন্য কোন দলের সঙ্গে জোট করার সম্ভাবনাও নাকচ করে দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

গাজী আতাউর রহমান জানান, তাদের প্রার্থীরা ২৭০টি আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তবে দুটি আসনে প্রার্থিতা বাতিল হয়েছে। বাকি ২৬৮ জন প্রার্থী এখনো কাজ করছেন। তাদের নির্দেশনা দেওয়া হয়েছে, যেন তাদের একজনও প্রার্থিতা প্রত্যাহার না করেন।

গাজী আতাউর রহমান বলেন, “সার্বিক প্রস্তুতি বিবেচনায় নিয়ে দলের সর্বস্তরের নেতা কর্মীদের পরামর্শে শেষ পর্যন্ত ১১ দলের নির্বাচনী আসন সমঝোতা থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন। আমরা একক নির্বাচন করব। ২৭০ আসনে আমাদের প্রার্থীরা মনোনয়ন কিনলেও দুজনের বাতিল হয়েছে। এখন ২৬৮ আসনে আমাদের প্রার্থীরা এককভাবে ভোট করবেন।”

Advertisement
Advertisement
Advertisement

গাজী আতাউর রহমান আরও বলেন, “শুধুমাত্র কাঙ্খিত আসন না পাওয়ার বিষয়টি নয়, যে উদ্দেশ্যে জোট গঠিত হয়েছিল সেখান থেকে জোটের বড় দল জামায়াতে ইসলামী সরে আসার কারণে আমরা তাদের সঙ্গে আসন সমঝোতায় থাকছি না।”

গাজী আতাউর রহমান আরও বলেন, “আমাদের উদ্দেশ্য ছিল দেশে সুশাসন ও ইসলামী ব্যবস্থা কায়েমে ইসলামী দলগুলো ভোট একটি বাক্সে যাবে। ইসলামী দলগুলোর ‘এক বাক্স’ ভোটের নীতি প্রথম আমরা ঘোষণা করেছিলাম। যাতে পরে জামায়াত ইসলামী যুক্ত হয়।”

ইসলামী আন্দোলনের মুখপাত্র জামায়াতকে ইঙ্গিত জানান, জামায়াতে ইসলামী শেষ সময়ে এসে নতুন তিনটি দল যুক্ত করাসহ অনেক সিদ্ধান্ত কাউকে না জানিয়ে নিয়েছে। অনেক ক্ষেত্রে ইসলামী আন্দোলন বাংলাদেশকে কিছু কিছু বিষয়ে না জানানোর প্রবণতা লক্ষ্য করা গেছে। একইসঙ্গে ইনসাফ বাদ দিয়ে ক্ষমতাকেন্দ্রিক রাজনীতিকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে দলটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এদিকে, গত বৃহস্পতিবার রাতে ১১ দলের পক্ষে সংবাদ সম্মেলন ডেকে চূড়ান্ত আসন সমঝোতা ঘোষণা করা হয়। সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেউ উপস্থিত ছিলেন না। দলটির জন্য ৪৭টি আসন ফাঁকা রাখা হয়।

বিষয়: রাজনীতিনির্বাচনজামায়াতে ইসলামীসংবাদ সম্মেলন
Advertisement
সর্বশেষ
  • ১

    দেশীয় ব্যবস্থাপনায় লাভজনক এনসিটি, তবু কেন ডিপি ওয়ার্ল্ডকে ইজারা?

  • ২

    ব্যাংক থেকে ঋণ পেতে কী লাগে? ৫টি যোগ্যতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?

  • ৩

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

  • ৪

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

  • ৫

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

সম্পর্কিত
  • বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    ব্যাটিং সহায়ক কন্ডিশনে প্রথম ইনিংসে বাংলাদেশের সামনে বড় স্কোর করার সুযোগ ছিল। কিন্তু মিডল অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতায় সেটা আর সম্ভব হয়নি। বাংলাদেশকে নাগালের মধ্যে স্কোরে বেঁধে রেখে রহমত শাহ-এর ফিফটিতে দ্বিতীয় দিনে শক্তিশালী অবস্থানে চলে গেছে আফগানিস্তান। আবুধাবি টেস্টে দ্বিতীয়

  • কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    সিলেটের কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুর ২টার পর উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় সীমান্তবর্তী ১৩২৮ পিলার সংলগ্ন সোনারখেওড় এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অথবা অস্ত্রধারী খাশিয়ারা তাকে

  • দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী নয়াদিল্লি।

  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী এ আশ্বাস দেন।