
হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪
অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
রাজধানীর হাজারীবাগে এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় মূল আসামি সিয়ামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার রাজধানীর কাঠালবাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তের অবস্থান শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে কাঠালবাগান থেকে সিয়ামকে আটক করা হয়।
ওসি আরও জানান, আটকের সময় সিয়ামের কাছ থেকে একটি ধারালো অস্ত্র ও রক্তমাখা পোশাক জব্দ করা হয়েছে। সিসিটিভি ফুটেজে তাকে হাতে ধারালো অস্ত্র নিয়ে ঘটনাস্থলের আশপাশে ঘোরাফেরা করতে দেখা গেছে। এরই মধ্যে এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে হাজারীবাগের হায়দার হোটেলের গলিতে শাহরিয়ার শারমিন বিন্তি (১৪) নামের ওই শিক্ষার্থীকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় বিন্তিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শারমিন রায়েরবাজার হাইস্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার সখীপুর থানার কাছিকাটা গ্রামে। বাবা বিল্লাল হোসেনের সঙ্গে সে রাজধানীর হাজারীবাগ এলাকার হায়দার হোটেলের পাশের বাবু কমিশনারের পাঁচতলা ভবনে বসবাস করত।

হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪
অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল
বর্তমানে প্রচলিত সিগারেট ব্যবহারকারী তরুণদের মধ্যে ১৫ দশমিক ৪ শতাংশ নতুন ধরনের তামাকপণ্য ব্যবহার করছেন। এই নতুন ধরেনর তামাকপণ্যের মধ্যে রয়েছে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচ।

খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।

নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প
ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন জনমত জরিপে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তাই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে নিজ দল রিপাবলিকান পার্টির ভেতর থেকেও চাপের মুখে রয়েছেন ট্রাম্প।