
পোশাকশিল্পের অস্থিরতা নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী
রোববার সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কয়েকজন মন্ত্রীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শাহরিয়ার শারমিন বিন্তি (১৪) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।
গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে গুরুতর আহত অবস্থায় বিন্তিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শারমিন রায়েরবাজার হাইস্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার সখীপুর থানার কাছিকাটা গ্রামে। বাবা বিল্লাল হোসেনের সঙ্গে সে রাজধানীর হাজারীবাগ এলাকার হায়দার হোটেলের পাশের বাবু কমিশনারের পাঁচতলা ভবনে বসবাস করত।
শারমিনের বাবা বিল্লাল হোসেন জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে তার মেয়ে বাসার সামনে দাঁড়িয়ে ছিল। এ সময় অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে পিঠের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা প্রথমে তাকে শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে নেওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।
বিল্লাল হোসেন বলেন, “কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে আমরা কিছুই জানি না।”
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

পোশাকশিল্পের অস্থিরতা নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী
রোববার সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কয়েকজন মন্ত্রীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

ডেঙ্গুতে আরও ৮ জনের প্রাণহানি
সারা দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ৯২৯ জন।

শত্রু হামলা চালালে তাদের জন্য অপেক্ষা করছে ‘মৃত্যুফাঁদ’, তেহরানের হুঁশিয়ারি
ইরান বলেছে, শত্রুপক্ষের বাহিনী স্থলপথে আগ্রাসন চালানোর চেষ্টা করলে তাদের জন্য অপেক্ষা করছে ‘মৃত্যুফাঁদ’।

বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন সেবা চালু
বাংলাদেশ ব্যাংক আশা করছে, এ উদ্যোগের মাধ্যমে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা আরও অন্তর্ভুক্তিমূলক হবে। পাশাপাশি ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে দ্রুত ও সহজে অর্থ স্থানান্তরের সুযোগ তৈরি হওয়ায় ক্যাশলেস লেনদেনের ব্যবহার বাড়বে।