
নির্ভয়ে ধর্মীয় অনুষ্ঠান পালন নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির
“সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।”
চরচা ডেস্ক

নেপাল ও চীন সীমান্তের ভয়াবহ আকস্মিক বন্যায় চীন স্থানীয় সময় রোববার সর্বশেষ তথ্য দেওয়ার পর নেপাল ও তিব্বতে বন্যায় মৃতের সংখ্যা ৬৯১ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন ৩ হাজারের বেশি মানুষ।
বার্তা সংস্থা এপির বরাত দিয়ে ইউএনবি এ তথ্য জানিয়েছে।
চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, তিব্বতে ১৬ জনের মৃত্যু হয়েছে এবং ৫৪৬ জন নিখোঁজ রয়েছেন। অন্যদিকে, নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা শনিবার রাতে জানিয়েছে, দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ৬৭৫ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন ২ হাজার ৪৯৮ জন।
নেপালে এখন পর্যন্ত ৩ হাজার ৭০০ জনের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।
বন্যায় ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত নেপালের নুয়াকোট জেলায় হেলিকপ্টারে করে ত্রাণসামগ্রী পৌঁছেছে। এসব ত্রাণের মধ্যে ছিল কাপড়, ইনস্ট্যান্ট নুডলস, ক্র্যাকার ও চাল।
অন্যদিকে, কিছু হেলিকপ্টার বন্যাকবলিত এলাকা থেকে জীবিতদের উদ্ধার করে ফিরেছে। বেশির ভাগ মানুষই পরনের কাপড় ছাড়া আর কিছু সঙ্গে নিয়ে আসতে পারেননি।
উদ্ধার হওয়া এসব মানুষকে কাছের ত্রিশূলি এলাকা থেকে নিয়ে আসা হয়।

নির্ভয়ে ধর্মীয় অনুষ্ঠান পালন নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির
“সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।”

উড়ন্ত গাড়ি উন্মোচন করল টেসলা
বিশেষজ্ঞদের মতে, একই যানবাহনকে সড়কে চলার পাশাপাশি আকাশে ওড়ার উপযোগী করে তৈরি করা বড় ধরনের প্রকৌশলগত চ্যালেঞ্জ। উড়ন্ত যানবাহনের ক্ষেত্রে ওজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নিশ্চিন্তে উৎসব করুন: হিন্দু সম্প্রদায়ের প্রতি প্রধানমন্ত্রী
‘শারদীয় দুর্গাপূজা’ উপলক্ষে আজ শুক্রবার দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, “ধর্ম যার যার- রাষ্ট্র সবার। ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার। হিন্দু সম্প্রদায়ের ভাই ও বোনেরা, আপনারা উৎসাহ উদ্দীপনা সহকারে, নিশ্চিন্তে, নিরাপদে সারা দেশে উৎসব আনন্দ উদযাপন করুন।”

আবারও আটক অভিজিৎ দীপকে ও নেহা বোরা
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, নিজের বসার ঘরে হলুদাভ রঙের সোফায় বসে আছেন দীপকে। তার কাঁধে ছোট একটি জাতীয় পতাকা জড়ানো। সামনে থাকা পুলিশ সদস্যকে তিনি প্রশ্ন করেন, ‘আপনি আমার বিরুদ্ধে কী ধরনের অভিযোগ এনেছেন?’