Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

গাজায় হবে বাণিজ্যকেন্দ্র, ট্রাম্প জামাতার নতুন পরিকল্পনা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ২০: ৫২
গাজায় হবে বাণিজ্যকেন্দ্র, ট্রাম্প জামাতার নতুন পরিকল্পনা

গাজা যুদ্ধ–পরবর্তী পুনর্গঠনকে ঘিরে এক নতুন মাস্টারপ্ল্যানের পরিকল্পনা নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) মঞ্চে তিনি এসব কথা জানান।

Advertisement
Advertisement
Advertisement

তার দাবি, এটাই একমাত্র পরিকল্পনা, এর কোনো বিকল্প নেই। পরিকল্পনা অনুযায়ী, গাজাকে আধুনিক উপসাগরীয় শহরের আদলে পর্যটন, শিল্প ও বাণিজ্যকেন্দ্রে পরিণত করা হবে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

অনুষ্ঠানে কুশনার গাজার সমুদ্রতটে পর্যটন অঞ্চল গড়ে তোলার ঘোষণা দেন, যেখানে ১৮০টির মতো উচু ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। সমুদ্রবন্দর ও নতুন বিমানবন্দর স্থাপনের প্রস্তাবও এসেছে, যা গাজাকে আন্তর্জাতিক বাণিজ্যে পুনঃসংযুক্ত করবে বলে জানান তিনি।

এ ছাড়া পরিকল্পনায় রয়েছে দুটি নতুন শহর–নিউ রাফাহ ও নিউ গাজা। নিউ রাফাহে এক লাখ আবাসন, দুই শতাধিক স্কুল ও বেশ কয়েকটি হাসপাতাল নির্মাণের কথাও বলেন তিনি। কুশনার দাবি করেন, ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু হয়েছে এবং দুই–তিন বছরের মধ্যেই সেখানে বাসযোগ্য পরিবেশ তৈরি করা সম্ভব হবে। অন্যদিকে নিউ গাজা হবে শিল্প ও কর্মসংস্থানের কেন্দ্র, যেখানে শতভাগ কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হবে বলেও জানান তিনি।

Advertisement
Advertisement
Advertisement

তবে এখানে প্রশ্ন আসে যে, এত টাকা কোথা থেকে আসবে? এই বিষয়ে তিনি জানান, প্রথম ধাপে বিভিন্ন দেশ সরকারিভাবে অর্থ সহায়তার ঘোষণা দেবে, পাশাপাশি বেসরকারি খাতকেও বিনিয়োগের আহ্বান জানান তিনি।

ইসরায়েলি বাহিনীর গাজা থেকে প্রত্যাহার প্রসঙ্গে কুশনার তেমন কথা বলেননি। যুদ্ধবিরতি চুক্তিতে আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনীর কথা থাকলেও তার উপস্থাপনায় সেই অংশটি বাদ দিতেই দেখা গেছে ।

তিনি বলেন, গাজা সম্পূর্ণ নিরস্ত্রীকরণ হলে ইসরায়েল সেনা পিছু হটবে। কুশনারের মতে, নিরস্ত্রীকরণের দায়িত্ব পালন করবে গাজার নতুন প্রযুক্তিভিত্তিক কমিটি, যা ট্রাম্পের গঠিত বোর্ড অব পিস এর মাঠপর্যায়ের কাজ দেখবে।

এ পরিকল্পনায় ফিলিস্তিনি মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মানবাধিকারকর্মীরা অভিযোগ করছেন, এই পরিকল্পনা ফিলিস্তিনিদের রাজনৈতিক অবস্থান দুর্বল করে গাজার ভবিষ্যৎকে বহিরাগতদের হাতে তুলে দিচ্ছে।

তবে এই প্রথম নয়, এর আগেও ২০১৯ সালেও কুশনার এমন পরিকল্পনা দিয়েছিলেন, যা বাস্তবায়ন হয়নি। তবে এবার তিনি জোর দিয়ে বলেছেন, এটাই গাজার পুনর্জন্মের সময়।

বিষয়: আমেরিকানিরাপত্তাস্কুলফিলিস্তিনডোনাল্ড ট্রাম্পগাজা উপত্যকাহাসপাতালইসরায়েল
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।