
নির্ভয়ে ধর্মীয় অনুষ্ঠান পালন নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির
“সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।”
আগ্রাসী ব্যাটিংয়ের জন্য পরিচিত ট্রাভিস হেড টেস্টে সময়ের অন্যতম বিপজ্জনক ব্যাটসম্যান। মুহূর্তেই ম্যাচের রং বদলে দেওয়ার সামর্থ্য থাকা হেড অবশ্য বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের দুই ইনিংসেই নিষ্প্রভ থেকেছেন। এর মধ্যে টানা দ্বিতীয় দফায় হাসান মাহমুদের বলে বোল্ড হওয়ার পর এমন এক দৃশ্যের অবতারণা করেছেন তিনি, যা অবাক করেছেন সাবেক অস্ট্রেলিয়ন এডাম গিলক্রিস্টকেও।
প্রথম ইনিংসে হেড ব্যাটে-বলে করতে পারেননি, ইনসাইড-ইজ হয়ে হন বোল্ড। অফ স্ট্যাম্পের বাইরের বলে তার দুর্বলতা টের পেয়ে তৃতীয় দিনে একই লাইনে বল করে যাচ্ছিলেন হাসান। তাতেই মেলে সাফল্য। প্রায় একইভাবে বোল্ড হয়ে যান হেড।
.
যিনি ব্যাট হাতে বলারক্সের শাসন করতেই অভ্যস্ত, সেই হেড বাংলাদেশের একজন পেসারের কাছে অসহায়ত্বে মুষড়ে পড়েন। এতোটাই যে, তিনি নিজেই বেল কুড়িয়ে তোলেন। এরপর সেটা আবার স্ট্যাম্পের ওপর বসিয়েও দেন।
ধারাভাষ্যকার গিলক্রিস্ট তখন বলে ওঠেন, “আমি জীবনেও এমন কিছু আগে দেখিনি। একজন ব্যাটসম্যান আউট হয়ে এতোটাই হতাশ হয়ে গেছে যে, সে নিজেই বেল উঠিয়ে স্ট্যাম্পে সেটা আবার সেট করে দিচ্ছে। অবিশ্বাস্য!”
হেডের মত একই দশা অস্ট্রেলিয়া দলেরও। প্রথম ইনিংসে বাংলাদেশ ২২৮ রানের লিড নেওয়ার পর জেগেছে ইনিংস ব্যবধানের হারের শঙ্কাও। চা বিরতিতে অজিদের রান দুই উইকেটে ৫১। এখনো পিছিয়ে ১৭৭ রানে।

নির্ভয়ে ধর্মীয় অনুষ্ঠান পালন নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির
“সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।”

উড়ন্ত গাড়ি উন্মোচন করল টেসলা
বিশেষজ্ঞদের মতে, একই যানবাহনকে সড়কে চলার পাশাপাশি আকাশে ওড়ার উপযোগী করে তৈরি করা বড় ধরনের প্রকৌশলগত চ্যালেঞ্জ। উড়ন্ত যানবাহনের ক্ষেত্রে ওজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নিশ্চিন্তে উৎসব করুন: হিন্দু সম্প্রদায়ের প্রতি প্রধানমন্ত্রী
‘শারদীয় দুর্গাপূজা’ উপলক্ষে আজ শুক্রবার দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, “ধর্ম যার যার- রাষ্ট্র সবার। ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার। হিন্দু সম্প্রদায়ের ভাই ও বোনেরা, আপনারা উৎসাহ উদ্দীপনা সহকারে, নিশ্চিন্তে, নিরাপদে সারা দেশে উৎসব আনন্দ উদযাপন করুন।”

আবারও আটক অভিজিৎ দীপকে ও নেহা বোরা
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, নিজের বসার ঘরে হলুদাভ রঙের সোফায় বসে আছেন দীপকে। তার কাঁধে ছোট একটি জাতীয় পতাকা জড়ানো। সামনে থাকা পুলিশ সদস্যকে তিনি প্রশ্ন করেন, ‘আপনি আমার বিরুদ্ধে কী ধরনের অভিযোগ এনেছেন?’