Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জেনে নিন

এনআইডির ভুল সংশোধন করুন ঘরে বসেই

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১২: ০৪
এনআইডির ভুল সংশোধন করুন ঘরে বসেই

অনেকেই মনে করেন জাতীয় পরিচয়পত্র বা এনআইডি বুঝি শুধুই ভোট দেওয়ার সময় প্রয়োজন হয়। আসলে তা নয়, চাকরির আবেদন, পাসপোর্ট তৈরি, ড্রাইভিং লাইসেন্স তৈরি, ব্যাংক অ্যাকাউন্ট খোলা, বিয়ের রেজিস্ট্রেশন থেকে শুরু করে এ রকম জীবনের নানা গুরুত্বপূর্ণ কাজে এনআইডির প্রয়োজন হয়। তাই এনআইডিতে ভুল থাকলে নানা ঝক্কির মধ্যে পড়তে হয়। পোহাতে হয় বিভিন্ন ধরনের ভোগান্তি।

Advertisement

এনআইডিতে কোনো ধরনের ভুল থাকলে (যেমন নিজের নামের বানান ভুল, মা বাবার নাম ভুল, ঠিকানা ভুল ইত্যাদি) দ্রুত সংশোধন করে নেওয়াই ভালো। এখন ঘরে বসেই এনআইডির ভুল সংশোধন করা যায়।

এনআইডি সংশোধনের জন্য প্রথমেই আপনাকে একটি অ্যাপের মাধ্যমে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে। অ্যাপটির নাম NID WALLET। গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে আপনার মোবাইল ফোনে ইনস্টল করুন।

এবার যেকোনো ব্রাউজার থেকে এনআইডি সংশোধনের ওয়েবসাটে (https://services.nidw.gov.bd/nid-pub/) প্রবেশ করুন।

Advertisement
Advertisement
Advertisement

এখানে বেশ কয়েকটি অপশন দেখতে পাবেন। শুরুতেই ‘রেজিস্ট্রেশন করুন’ অপশনে ক্লিক করুন। এরপর এনআইডি নম্বর, জন্ম তারিখ, বর্তমান ঠিকানা, মোবাইল ফোন নম্বর ইত্যাদি প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।

রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গেলে চলে যান NID WALLET অ্যাপে। এই অ্যাপে প্রবেশ করলে আপনার চেহারা স্ক্যান করার জন্য ‘ফেস স্ক্যান’ অপশন আসবে। ফেস স্ক্যানে ক্লিক করলে স্বয়ংক্রিয়ভাবে আপনার মোবাইল ফোনের ওয়েবক্যাম চালু হয়ে যাবে।

চেহারা স্ক্যান করা হয়ে গেলে ‘বিস্তারিত প্রোফাইল’ অপশনে ক্লিক করতে হবে। এরপর ‘এডিট’ বাটনে ক্লিক করুন। এবার আপনার প্রয়োজনীয় তথ্য সংশোধন, সংযোজন অথবা বিয়োজন করুন।

তথ্য সংশোধনের পর ‘পরবর্তী’ লেখা বাটনে ক্লিক করুন। এবার পুরনো ও সংশোধিত তথ্য পাশাপাশি দেখতে পাবেন। সংশোধিত তথ্য ঠিক আছে কি না, তা পুরনো তথ্যের সঙ্গে ভালোভাবে যাচাই করে নিন। তথ্য সঠিক থাকলে ‘পরবর্তী’ অপশনে ক্লিক করুন। এবার আপনার নির্ধারিত ফি দেওয়ার পালা।

ভুল তথ্যের ধরন অনুযায়ী আপনাকে ফি দিতে হবে। নাম সংশোধন ফি ভ্যাটসহ ২৩০ টাকা এবং অন্যান্য তথ্য সংশোধন ফি ১১৫ টাকা। উভয় তথ্য সংশোধন ফি ভ্যাটসহ ৩৪৫ টাকা, রিইস্যু আবেদন ফি ৩৪৫ টাকা এবং জরুরি ‍রিইস্যুর জন্য ৫৭৫ টাকা দিতে হবে। ব্যাংক বা অনলাইনের মাধ্যমে ফি দেওয়া যায়।

ফি দেওয়ার কাজ সম্পন্ন হলে ‘পরবর্তী’ অপশনে ক্লিক করুন। দুটি অপশন দেখতে পাবেন—এক. আবেদনের ধরন, দুই. বিতরণের ধরন। আপনার জন্য সঠিক অপশন নির্বাচন করে ‘পরবর্তী’ বাটনে ক্লিক করুন।

এই পর্যায়ে আপনাকে প্রয়োজনীয় কাগজ-পত্র জমা দিতে হবে। আপনি পাবলিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, জন্মনিবন্ধন সনদপত্র, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্সসহ বিভিন্ন রকমের ডকুমেন্ট আপলোড করতে পারবেন। তবে একাধিক ডকুমেন্ট সাবমিট করতে পারলে ভালো। এখানে আপনি যে ডকুমেন্ট জমা দিতে চান, সেটি সিলেক্ট করে আগে থেকে স্ক্যান বা ছবি তুলে রাখা ডকুমেন্টটি নির্বাচন করুন। এভাবে সব ডকুমেন্ট আপলোড হয়ে গেলে সাবমিট বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার প্রোফাইল পেজে নিয়ে যাওয়া হবে। সেখানে ডাউনলোড বাটনে ক্লিক করে আপনার আবেদন ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন, যা পরবর্তী সময়ে আপনার কাজে আসতে পারে।

এরপর আপনাকে সর্বোচ্চ দুই মাস অপেক্ষা করতে হবে। এর মধ্যে আপনার মোবাইল ফোনে এনআইডি সংশোধনের আপডেট তথ্য সম্বলিত এসএমএস চলে আসবে। এসএমএস পাওয়ার পর আপনার আবেদনপত্র, পুরোনো পরিচয়পত্র নিয়ে গিয়ে নির্বাচন অফিস থেকে আপনার সংশোধিত পরিচয়পত্র সংগ্রহ করতে পারবেন।

বিষয়:
Advertisement
সর্বশেষ
  • ১

    দেশীয় ব্যবস্থাপনায় লাভজনক এনসিটি, তবু কেন ডিপি ওয়ার্ল্ডকে ইজারা?

  • ২

    ব্যাংক থেকে ঋণ পেতে কী লাগে? ৫টি যোগ্যতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?

  • ৩

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

  • ৪

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

  • ৫

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

সম্পর্কিত
  • ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

    ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

    শহরটি শুধু ইতিহাসের জন্য নয়, শিল্প ও সংস্কৃতির জন্যও সুপরিচিত। বিখ্যাত ফিনিশ কবি জোহান লুডভিগ রুনেবার্গের স্মৃতি বহন করছে এই শহর। তার বাড়ি বর্তমানে জাদুঘরে রূপান্তরিত হয়েছে। এ ছাড়া, বিভিন্ন আর্ট গ্যালারি ও হস্তশিল্পের দোকানে স্থানীয় শিল্পীদের সৃজনশীলতার পরিচয় পাওয়া যায়।

  • গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

    গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

    ইতিহাস, প্রকৃতি, স্থাপত্য ও সমুদ্রের এক অনন্য সমন্বয় এই স্যোমেনলিন্না। এটি শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, বরং ফিনল্যান্ডের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী।

  • ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার সেন্টারে প্রবাসীদের ২০০ টাকায় থাকার ব্যবস্থা

    ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার সেন্টারে প্রবাসীদের ২০০ টাকায় থাকার ব্যবস্থা

  • প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

    প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

    প্রবাসী বাংলাদেশিরা বিদেশে রক্ত-ঘাম ঝরানো আয়ের একটি অংশ যদি নিরাপদে, করমুক্তভাবে ও বাড়তি সুবিধাসহ বিনিয়োগ করতে চান—তাহলে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড হতে পারে আপনার সেরা পছন্দ। শুধু মুনাফা নয়, দীর্ঘমেয়াদি নিরাপত্তা আর পারিবারিক সুরক্ষার নিশ্চয়তাও মিলবে একসঙ্গে।