Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জেনে নিন

আমিরাতে শ্রমবিষয়ক অনলাইন সেবা পেতে যেভাবে ইউএই পাস পাবেন

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪, ১৮: ১৪
আমিরাতে শ্রমবিষয়ক অনলাইন সেবা পেতে যেভাবে ইউএই পাস পাবেন

আপনি যদি সংযুক্ত আরব আমিরাতের বেসরকারি সেক্টরে কাজ করেন, তাহলে ইউএই পাস পাওয়া আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ সমস্ত শ্রম-সম্পর্কিত অনলাইন পরিষেবাগুলো পেতে শিগগিরই আপনাকে এটিতে লগইন করতে হবে।

Advertisement

আরব আমিরাতের মানবসম্পদ মন্ত্রণালয় জানায়, আগামী ১৮ অক্টোবর থেকে শুধুমাত্র ইউএইএই পাস অ্যাকাউন্টের মাধ্যমে সরকারি পরিষেবাগুলো পাওয়া যাবে।

আপনি যদি আরব আমিরাতের নতুন হয়ে থাকেন অথবা ইউএই পাসের কথা না শোনে থাকেন, তাহলে জেনে রাখুন এটি একটি একক লগ-ইন অ্যাকাউন্ট । এর মাধ্যমে আপনি  ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করা থেকে শুরু করে আপনার বিদ্যুৎ বিল পরিশোধসহ  হাজার হাজার রকারি পরিষেবা পেয়ে যাবেন।  

ইউএই পাসটি ডিজিটাল দুবাই, টেলিকমিউনিকেশনস অ্যান্ড ডিজিটাল গভর্নমেন্ট রেগুলেটরি অথরিটি (টিডিআরএ) এবং আবুধাবির ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এনাবলমেন্ট দ্বারা তৈরি করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

যেভাবে ইউএই পাসের জন্য আবেদন করবেন

আপনার ফোনে ইউএই পাস অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করুন। এই অ্যাপটি অ্যান্ড্রয়েড ও অ্যাপল ডিভাইসে চালানো যায়।

ডাউনলোডের পর ক্রিয়েট অ্যাকাউন্টে চাপ দিন । শর্তাবলী দেখুন এবং নিশ্চিত করুন যে আপনি সেগুলো পড়েছেন। এর[র চালিয়ে যান -এ ক্লিক করুন।

আপনার এমিরেটস পরিচয়পত্র স্ক্যান করুন

এরপর আপনাকে আপনার এমিরেটস আইডি স্ক্যান করতে বলা হবে। ‘হ্যাঁ, এখনই স্ক্যান করুন’-এ ট্যাপ করুন এবং তারপরে আপনার ক্যামেরায় অ্যাক্সেস নেওয়ার জন্য অ্যাপটিকে অনুমতি দিন।
আপনার এমিরেটস আইডির সামনে এবং পেছনে স্ক্যান করুন।

ব্যক্তিগত বিবরণ নিশ্চিত করুন

অ্যাপটিতে আপনার পুরো নাম, এমিরেটস আইডি নম্বর, জন্ম তারিখ, জাতীয়তা, লিঙ্গ এবং এমিরেটস আইডির মেয়াদ শেষ হওয়ার তারিখ দেখানো হবে। এই বিবরণগুলো সাবধানে পর্যালোচনা করুন এবং তারপর ‘নিশ্চিত করুন’ এ ক্লিক করুন।

মোবাইল নম্বর এবং ইমেল যাচাইকরণ

এরপর আপনাকে আপনার মোবাইল নম্বর এবং ইমেল ঠিকানা জিজ্ঞাসা করা হবে। একবার আপনি এটি সঠিকভাবে প্রবেশ করালে, এটি আপনার ইমেল ঠিকানায় এককালীন পাসওয়ার্ড পাঠাবে। আপনার মোবাইল নম্বর এবং ইমেল ঠিকানা উভয়ই যাচাই হয়ে গেলে, আপনি পরবর্তী ধাপে যেতে পারেন।

পিন তৈরি করুন

আপনাকে ইউএই পাস ব্যবহার করার জন্য একটি চার-সংখ্যার পিন তৈরি করতে বলা হবে। আপনি যখনই সরকারি পরিষেবাগুলোতে অ্যাক্সেস করতে অ্যাপটি ব্যবহার করবেন তখন আপনাকে এই পিন জিজ্ঞাসা করা হবে।

ফেস ভ্যারিফিকেশন

এরপর অ্যাপটি আপনাকে ফেস ভ্যারিফিকেশনের অনুমতি দিতে বলবে। ‘আমি প্রস্তুত’-এ চাপ দিন এবং অ্যাপটি তারপর একটি ফেস স্ক্যান করবে।

একবার অ্যাপটি আপনার পরিচয় যাচাই করে নিলে, আপনি পরবর্তী ধাপে যেতে পারেন।

একটি পাসওয়ার্ড সেট করুন

তারপরে আপনাকে একটি পাসওয়ার্ড সেট করতে বলা হবে, যা আপনি লগ ইন করতে ব্যবহার করতে পারেন। একবার আপনি সফলভাবে পাসওয়ার্ড সেট করলে, তারপরে আপনি আপনার সরকারি বিল পরিশোধ, ব্যবসা নিবন্ধন, অভিযোগ দায়ের বা ভিসা স্পন্সর করাসহ ৫ হাজারটিরও বেশি বিভিন্ন পরিষেবা অনলাইনে পেতে সক্ষম হবেন।

তথ্যসূত্র: গালফ নিউজ

বিষয়: গালফ নিউজমধ্যপ্রাচ্যদুবাইইউএই পাসের আবেদনফেস ভ্যারিফিকেশন
Advertisement
সর্বশেষ
  • ১

    দেশীয় ব্যবস্থাপনায় লাভজনক এনসিটি, তবু কেন ডিপি ওয়ার্ল্ডকে ইজারা?

  • ২

    ব্যাংক থেকে ঋণ পেতে কী লাগে? ৫টি যোগ্যতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?

  • ৩

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

  • ৪

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

  • ৫

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

সম্পর্কিত
  • ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

    ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

    শহরটি শুধু ইতিহাসের জন্য নয়, শিল্প ও সংস্কৃতির জন্যও সুপরিচিত। বিখ্যাত ফিনিশ কবি জোহান লুডভিগ রুনেবার্গের স্মৃতি বহন করছে এই শহর। তার বাড়ি বর্তমানে জাদুঘরে রূপান্তরিত হয়েছে। এ ছাড়া, বিভিন্ন আর্ট গ্যালারি ও হস্তশিল্পের দোকানে স্থানীয় শিল্পীদের সৃজনশীলতার পরিচয় পাওয়া যায়।

  • গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

    গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

    ইতিহাস, প্রকৃতি, স্থাপত্য ও সমুদ্রের এক অনন্য সমন্বয় এই স্যোমেনলিন্না। এটি শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, বরং ফিনল্যান্ডের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী।

  • ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার সেন্টারে প্রবাসীদের ২০০ টাকায় থাকার ব্যবস্থা

    ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার সেন্টারে প্রবাসীদের ২০০ টাকায় থাকার ব্যবস্থা

  • প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

    প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

    প্রবাসী বাংলাদেশিরা বিদেশে রক্ত-ঘাম ঝরানো আয়ের একটি অংশ যদি নিরাপদে, করমুক্তভাবে ও বাড়তি সুবিধাসহ বিনিয়োগ করতে চান—তাহলে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড হতে পারে আপনার সেরা পছন্দ। শুধু মুনাফা নয়, দীর্ঘমেয়াদি নিরাপত্তা আর পারিবারিক সুরক্ষার নিশ্চয়তাও মিলবে একসঙ্গে।