পাসপোর্টের মেয়াদ, পাসপোর্ট বইয়ের পৃষ্ঠা এবং বিতরণের পদ্ধতির ওপর ভিত্তি করে ফি বিভিন্ন রকম। প্রধানত নিয়মিত, জরুরি এবং অতীব জরুরি—এই তিন উপায়ে ই-পাসপোর্ট দেওয়া হয়।
নিয়মিত ক্যাটাগরিতে বায়োমেট্রিক নিবন্ধনের তারিখ থেকে ১৫ কার্যদিবস বা ২১ দিনের মধ্যে ই-পাসপোর্ট দেওয়া হয়। জরুরি ক্যাটাগরিতে প্রক্রিয়াকরণের সময়কাল বায়োমেট্রিক নিবন্ধনের দিন থেকে ৭ কার্যদিবস কিংবা ১০ দিন। অতীব জরুরির ক্ষেত্রে এই সময়সীমাটি বায়োমেট্রিক নিবন্ধনের তারিখ থেকে ২ কার্যদিবস।
৫ বছর মেয়াদী ৪৮ পৃষ্ঠার ই-পাসপোর্ট
- নিয়মিত: ৪ হাজার ২৫ টাকা
- জরুরি: ৬ হাজার ৩২৫ টাকা
- অতীব জরুরি: ৮ হাজার ৬২৫ টাকা
৫ বছর মেয়াদী ৬৪ পৃষ্ঠার পাসপোর্ট
- নিয়মিত: ৬ হাজার ৩২৫ টাকা
- জরুরি: ৮ হাজার ৬২৫ টাকা
- অতীব জরুরি: ১২ হাজার ৭৫ টাকা
১০ বছর মেয়াদী ৪৮ পৃষ্ঠার ই-পাসপোর্ট
- নিয়মিত: ৫ হাজার ৭৫০ টাকা
- জরুরি: ৮ হাজার ৫০ টাকা
- অতীব জরুরি: ১০ হাজার ৩৫০ টাকা
১০ বছর মেয়াদী ৬৪ পৃষ্ঠার পাসপোর্ট
- নিয়মিত: ৮ হাজার ৫০ টাকা
- জরুরি: ১০ হাজার ৩৫০ টাকা
- অতীব জরুরি: ১৩ হাজার ৮০০ টাকা