Advertisement

আমিরাতের নতুন ট্রাফিক আইন: যেসব অপরাধে যেতে হবে জেলে

বিডিজেন ডেস্ক

আমিরাতের নতুন ট্রাফিক আইন: যেসব অপরাধে যেতে হবে জেলে

চলতি বছরের সেপ্টেম্বরে নতুন ট্রাফিক আইন প্রণয়ন করেছে সংযুক্ত আরব আমিরাত। আগামী বছরের ২৯ মার্চ থেকে এই আইন কার্যকর হবে।

Advertisement

চলুন জেনে নিই, এই আইনে যেসব অপরাধ করলে যেতে হবে জেলে।

১। গাড়ি চালানোর সময় কোনো ব্যক্তির মৃত্যু বা আহতের কারণ হলে।

২। গাড়ি চালানোর সময় অন্যদের সম্পত্তির গুরুতর ক্ষতি করলে।

Advertisement

৩। বেপরোয়াভাবে বা এমনভাবে গাড়ি চালালে যা জনসাধারণের জন্য বিপজ্জনক।

৪। অ্যালকোহলযুক্ত পানীয় বা মাদক নিয়ে গাড়ি চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে।

৫। ওপরে উল্লেখিত অপরাধগুলো করার পর ব্যক্তিগত নাম-ঠিকানা ভুল দিলে বা দিতে অস্বীকৃতি জানালে।

৬। দুর্ঘটনার পর পালিয়ে গেলে এবং পথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা থামার নির্দেশ দিলে তা অমান্য করলে।