Advertisement

এয়ার হোস্টেসকে যেসব প্রশ্ন করাই যাবে না

বিডিজেন ডেস্ক

এয়ার হোস্টেসকে যেসব প্রশ্ন করাই যাবে না

উড়োজাহাজের অন্যতম প্রয়োজনীয় কর্মী বাহিনী হলো এয়ার হোস্টেস বা বিমানবালা। তারা কেবিন ক্রু নামেও পরিচিত। কিছু জায়গায় বিমানবালাদের ফ্লাইট অ্যাটেনডেন্টও বলা হয়। উড়োজাহাজের যাত্রীদের নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে কাজ করেন বিমানবালা।

Advertisement

ভ্রমণের সময়, আপনি এয়ার হোস্টেসকে এই ধরনের প্রশ্ন করতে পারবেন না, অন্যথায় আপনাকে পরে পস্তাতে হতে পারে।

এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এইসময়ের একটি প্রতিবেদনে কিছু পরামর্শ দেওয়া হয়েছে। সেগুলো হলো-  

  • ফ্লাইটে ভ্রমণের সময়, যাত্রী এয়ার হোস্টেসের সঙ্গে বেশি বন্ধুত্বপূর্ণ হতে যাবেন না। তাঁদের বয়স, ঠিকানা, ফোন নম্বর, বেতন সক্রান্ত প্রশ্ন জিজ্ঞাসা করবেন না।
  • কোন সময়ে ফ্লাইট পৌঁছাবে? বারবার এই প্রশ্ন তাঁদের বিরক্ত করতে পারে। তাই এই প্রশ্ন করা থেকে বিরত থাকুন।
  • ফ্লাইটে সকলকে একই রকম খাবার পরিবেশন করা হয়। সেখানে রোগীর জন্য আলাদা খাবার পাওয়া যায় না। এর জন্য এয়ার হোস্টেসের সঙ্গে অযথা তর্ক করা যাবে না।
  • ধারালো কোনো বস্তু বা ফ্লাইটে অন্যদের ক্ষতি করতে পারে এমন সরঞ্জামের মতো জিনিস ব্যবহার করতে পারবেন না। এ নিয়ে এয়ার হোস্টেসকে বারবার প্রশ্নও করতে পারবেন না।