দূতাবাস হলো অন্য দেশে একটি দেশের কূটনৈতিক প্রতিনিধিদের প্রধান কার্যালয়। বিদেশে দূতাবাস স্থাপনের অন্যতম কারণ হচ্ছে প্রবাসীদের সকল সেবা নিশ্চিতে করা।
প্রবাসে যারা আছেন বা যারা দেশের বাইরে যেতে ইচ্ছুক তাদের জেনে যাওয়া উচিত এই দূতাবাসগুলো আসলে কী কী সেবা দিয়ে থাকে। তাহলে কোনো অপ্রীতিকর অবস্থার মধ্যে পড়লে তারা দ্রুত সেই ঘটনা থেকে পরিত্রাণ পেতে পারবেন। এছাড়া পাসপোর্ট রিনিউ, জন্মনিবন্ধন করানোর মতো গুরুত্বপূর্ণ দাপ্তরিক কাজগুলোও বিদেশে বসেই করাতে পারবেন।
যুক্তরাজ্যভিত্তিক ওয়েবসাইট ক্লেমেন্টেসের তথ্য অনুযায়ী দূতাবাস থেকে একজন নাগরিক এসব সুবিধা পেয়ে থাকেন-
- জরুরি পাসপোর্ট রিনিউ , সংশোধন এবং প্রদান
- জন্মনিবন্ধন
- মৃত প্রবাসীকে সহায়তা
- নিখোঁজ প্রবাসীকে খুঁজতে সহায়তা
- বিদেশে বিয়ে করলে বিয়ের লাইসেন্স দেওয়া
- ভোট প্রদানে সহায়তা করা। তবে বিদেশ থেকে এখনও বাংলাদেশিরা ভোট দিতে পারেন না
- প্রবাসীদের কাছ থেকে কর আদায়
- প্রবাসীদের আইনি সহায়তা দেওয়া
- নাগরিকত্ব ইস্যুতে কোনো সমস্যা হলে তা সমাধান করা
- চিকিৎসা পেতে সহায়তা করা
- বিদেশে জরুরি ও সংকটকালীন সময়ে প্রবাসীদের সহায়তা