Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> এক্সপ্লেইনার

মব তৈরি হয় কেন?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২: ৩৫
মব তৈরি হয় কেন?

মব মানসিকতা মানব ইতিহাসে নতুন কিছু নয়। যুগে যুগেই পৃথিবীর বিভিন্ন অঞ্চলে মব দানা বাঁধতে দেখা গেছে। কখনও ডাইনি মারতে, কখনও ধর্মীয় বিষয়ে তিলকে তাল বানিয়ে কিংবা রাজনৈতিক বিক্ষোভের রূপে মব মানসিকতার বিস্তার হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

ট্রমা বিশেষজ্ঞ গায়ুক অং মনে করেন, এই মব মানসিকতা নানা কারণে তৈরি হতে পারে। সেসব কারণের মধ্যে আছে গোষ্ঠীতে ঢুকে ব্যক্তিগত পরিচয় হারিয়ে ফেলা, রাগ-উত্তেজনা বা হিংসার বশবর্তী হয়ে আবেগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলা, সাধারণভাবে অগ্রহণযোগ্য বিষয়ও গ্রহণযোগ্য হয়ে ওঠা, গোষ্ঠীভুক্ত হয়ে ব্যক্তির আত্মসচেতনতা হারিয়ে ফেলা, অপরাধের দায় গোষ্ঠীর ওপর চাপানোর প্রবণতা সৃষ্টি ইত্যাদি।

মবের মানসিকতা আসলে মানুষের একটি গোষ্ঠীবদ্ধ মানসিকতাই। তাই ক্রাউড মেন্টালিটি ও মব মেন্টালিটি অনেক বেশি অনুরূপ। এই গোষ্ঠীবদ্ধতার সুফল যেমন আছে, কুফলও আছে। যেমন: দাঙ্গাও একটি গোষ্ঠীবদ্ধ কর্মকাণ্ডই। কিন্তু এই দুনিয়ার ইতিহাসে আতিপাতি করে খুঁজেও কেউ কোনো শান্তিপূর্ণ দাঙ্গার উদাহরণ পাবে না। ঠিক তেমনই মবের মনও সহিংসতায় পূর্ণ, সেখানে শান্তি নিখোঁজ থাকে। আর এই গোষ্ঠীর আচরণ যদি সহিংস হয়, তবে গোষ্ঠীর আকার যত বড় হতে থাকে, সহিংসতার পরিমাণও তত বাড়তে থাকে।

কোনো সমাজে মব সৃষ্টির বেশ কিছু তত্ত্ব আছে। ইউনিভার্সিটি অব মিনেসোটার অনলাইন লাইব্রেরিতে এ সংক্রান্ত বেশ কিছু নিবন্ধ আছে। সেগুলোতে বলা হয়েছে, মোটা দাগে গোষ্ঠীবদ্ধ মানুষের সমষ্টিগত আচরণের প্রকৃতি কেমন হবে বা হয়, সে সংক্রান্ত মোট ৪টি তত্ত্ব আছে।

Advertisement
Advertisement
Advertisement

mob lyncing

প্রথমটি হলো কন্ট্যাজিওন থিওরি। এই তত্ত্ব অনুযায়ী গোষ্ঠীবদ্ধ মানুষের সমষ্টিগত আচরণ মূলত আবেগীয় ও অযৌক্তিক হয় এবং গোষ্ঠীর সামগ্রিক সম্মোহনী প্রভাবে তাড়িত হয়।

দ্বিতীয় তত্ত্ব হলো, কনভারজেন্স থিওরি। এই তত্ত্ব বলে, গোষ্ঠীর আচরণ আসলে সেই গোষ্ঠীতে একই মানসিকতার ব্যক্তিদের সম্মিলিত আচরণ। অর্থাৎ, এই তত্ত্ব অনুযায়ী গোষ্ঠীর আচরণ আদতে ব্যক্তিদের আচরণ বা বিশ্বাসকেই প্রতিফলিত করে।

বিবেচ্য তৃতীয় তত্ত্বটি হলো এমারজেন্ট নর্ম থিওরি। এটি অনুযায়ী, গোষ্ঠীগত আচরণের ক্ষেত্রে কীভাবে একে অন্যের সাথে যোগাযোগ করতে হবে, সেটি সম্পর্কে মানুষ নিশ্চিত থাকে না। গোষ্ঠীভুক্ত মানুষ যখন এ নিয়ে আলোচনা করে, তখন বিদ্যমান রীতিনীতি তাদের নিয়ন্ত্রণ করতে শুরু করে এবং তৎকালীন সমাজে থাকা শৃঙ্খলা ও যৌক্তিকতার মান ওই গোষ্ঠীর আচরণের প্রকৃতি নির্ধারণ করে দেয়।

চতুর্থ তত্ত্বটি হলো, ভ্যালু অ্যাডেড থিওরি। এই তত্ত্ব অনুযায়ী, বিভিন্ন পরিস্থিতির কারণে মানুষের গোষ্ঠীগত আচরণের বহিঃপ্রকাশ ঘটে। সামাজিক নিয়ন্ত্রণের অভাব, কাঠামোগত ব্যর্থতা ও সাধারণ বিশ্বাসের প্রভাবে এই গোষ্ঠী গড়ে ওঠে এবং তার আচরণ প্রকাশ্যে আসে।

আশা করা যায়, এতক্ষণে মব সৃষ্টির কারণ, সেই মব কীভাবে গঠিত হয় এবং কখন সহিংস হয়ে ওঠে–এই বিষয়গুলো মোটামুটি বোঝা গেছে।

বিষয়: মানুষসমাজগবেষণাঅপরাধইতিহাসসহিংসতা
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • গুমের ঘটনায় কী সুরক্ষা দিচ্ছে নতুন আইন

    গুমের ঘটনায় কী সুরক্ষা দিচ্ছে নতুন আইন

    গুমকে আমলযোগ্য, জামিন অযোগ্য ও আপসযোগ্য নয় এমন ফৌজদারি অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ জাতীয় সংসদে তিন দিন আগে পাস হয়েছে। বিলে গুমের অভিযোগ করা, তদন্ত, নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করা, বিচার এবং ভুক্তভোগী ও তার পরিবারের প্রতিকারের জন্য আইনি কাঠামো রাখা হয়েছে।

  • নতুন মানবাধিকার কমিশন আইনে যা আছে

    নতুন মানবাধিকার কমিশন আইনে যা আছে

    জাতীয় মানবাধিকার কমিশনকে আরও ‘স্বাধীনভাবে’ পরিচালনা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত ও প্রতিকারের সুযোগ রেখে নতুন আইন করা হয়েছে। নতুন আইনে কমিশনের গঠন, নিয়োগ, অভিযোগ গ্রহণ ও তদন্ত, ক্ষতিপূরণ, ভুক্তভোগীর সুরক্ষা এবং নির্যাতন প্রতিরোধে বিশেষ ইউনিট গঠনের বিধান রাখা হয়েছে। তবে শৃঙ্খলা বাহিনীর বির

  • সম্পত্তি হস্তান্তর নিয়ে কী আছে সংশোধিত আইনে

    সম্পত্তি হস্তান্তর নিয়ে কী আছে সংশোধিত আইনে

    উত্তরাধিকারীদের মধ্যে সম্পত্তি দান করলেও দাতা চাইলে নিজের জীবদ্দশায় সেই সম্পত্তি ভোগ ও ব্যবহারের অধিকার রেখে দিতে পারবেন। এ জন্য নিবন্ধিত দলিলে দাতার জীবনকালীন ভোগস্বত্ব সংরক্ষণের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

  • সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের ওয়াকআউট, আপত্তি কোথায়?

    সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের ওয়াকআউট, আপত্তি কোথায়?

    জাতীয় সংসদে ‘ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ নিয়ে তীব্র বিতর্কের পর ওয়াকআউট করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। সন্তানের নামে জমি বা সম্পত্তি নিবন্ধনের পরও বাবা-মায়ের আজীবন ভোগদখল ও নিরাপত্তা নিশ্চিত করার বিধান রাখার কথা বলা হয়েছে বিলে।