Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> এক্সপ্লেইনার

গরিবের হাতে জন্ম, কিন্তু নাম কেন শাহী টুকরা

বোটি কাবাব থেকে গালৌটি, আওয়াধি বিরিয়ানি থেকে কড়াই মুর্গ এবং শাহী কোরমা পর্যন্ত মোগল রান্নাঘরের রন্ধন প্রতিভা উদযাপন করার মতো।

কাজী সাজিদুল হক

কাজী সাজিদুল হক

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ১০: ৫৪
গরিবের হাতে জন্ম, কিন্তু নাম কেন শাহী টুকরা

ঘন দুধের মধ্যে টুকরো টুকরো পাউরুটি, ওপরে পেস্তা কিংবা কাজু বাদাম ছিটানো কিংবা ক্রিম দেওয়া। বিয়ে বাড়িতে বা বিশেষ দাওয়াতে এই খাবারটি অনেক জায়গাতেই পরিবেশন করা হয়। হ্যাঁ, শাহী টুকরার কথা হচ্ছিল। যার নামের সঙ্গেই ‘শাহী’ শব্দটি জড়িয়ে আছে তার জন্ম নিশ্চয় অভিজাত ব্যাপার? আসলে কি তাই? তাহলে দুটি গল্প জেনে যাওয়া যাক।

Advertisement

শাহী টুকরা খাবারটির কথা উঠলেই এক লহমায় সবাই বলবে এটি মোগলাই খাবার। হয়তো তাই। কিন্তু তাতে পাউরুটি কেন? পাউরুটিতো উপমহাদেশে এনেছে পর্তুগিজরা। তাহলে?

প্রায় ৪০০ বছরের রাজত্বকালে মোগলরা এই উপমহাদেশে স্থাপত্য, সাহিত্য এবং সংস্কৃতির বহু বিস্ময়কর সৃষ্টি উপহার দিয়েছে। মোগল সম্রাট এবং অভিজাতরা সংগীত ও শিল্পের সঙ্গে সম্পর্কিত অনেক ক্ষেত্রে নিজেদের প্রতিষ্ঠিত করার জন্য নিরলস কাজ করলেও, তাদের রাজকীয় রান্নাঘরেও ইতিহাসের এক গৌরবময় অধ্যায় রচিত হচ্ছিল। বোটি কাবাব থেকে গালৌটি, আওয়াধি বিরিয়ানি থেকে কড়াই মুর্গ এবং শাহী কোরমা পর্যন্ত মোগল রান্নাঘরের রন্ধন প্রতিভা উদযাপন করার মতো। তবে মোগল রান্নার মধ্যে শুধু তাদের মাংসের পদই নয়, আরও অনেক কিছু আছে। এর প্রধান উদাহরণ হলো সেই ব্রেড পুডিং যার কথা শুরুতেই বলা হয়েছে। শাহী টুকরা। যার আভিধানিক অর্থ হলো ‘রাজকীয় টুকরা’ বা ‘রাজকীয় কামড়’।

এই শাহী টুকরার উৎপত্তির বিষয়ে একাধিক গল্প আছে। কেউ কেউ বলেন যে পদটি ষোড়শ শতকে সম্রাট বাবরের সঙ্গে ভারতে এসেছিল, আবার কেউ কেউ মনে করেন যে এটি ইউরোপীয় ব্রেড পুডিংয়ের একটি দেশীয় রূপ হতে পারে, যা মধ্যযুগে মধ্য এশিয়া এবং আফ্রিকা জুড়ে জনপ্রিয় ছিল এবং বাবর ও তার দল এটিকে দেশে নিয়ে এসেছিলেন।

Advertisement
Advertisement
Advertisement
এই শাহী টুকরার উৎপত্তির বিষয়ে একাধিক গল্প আছে। কেউ কেউ বলেন যে পদটি ষোড়শ শতকে সম্রাট বাবরের সঙ্গে ভারতে এসেছিল
এই শাহী টুকরার উৎপত্তির বিষয়ে একাধিক গল্প আছে। কেউ কেউ বলেন যে পদটি ষোড়শ শতকে সম্রাট বাবরের সঙ্গে ভারতে এসেছিল

শাহী টুকরা এবং মিসরীয় বেকড ব্রেড ডেজার্ট ‘উম আলি’র মধ্যে সম্ভাব্য যোগসূত্র নিয়ে অনেক জল্পনা রয়েছে। গল্প আছে, একদিন এক রাজা তার দলবল নিয়ে শিকারের জন্য বেরিয়েছিলেন। তখন তারা নীলনদের তীরবর্তী একটি গ্রামে খাওয়ার জন্য থেমেছিলেন। উৎফুল্ল গ্রামবাসীরা রাজকীয় অতিথিদের খাবার রান্না করার জন্য স্থানীয় রাঁধুনি উম আলি নামের এক ভদ্রলোককে ডেকে আনলেন। উম আলি কিছু বাসি রুটি নিয়ে ক্রিম, দুধ, চিনি ও বাদামের সাহায্যে এমন একটি মিষ্টি তৈরি করেছিলেন যা খেয়ে ক্ষুধার্ত অতিথিরা আঙুল চাটতে বাধ্য হয়েছিলেন। এরপর সেই ব্রেড পুডিং মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়ে এবং একটি জনপ্রিয় খাবারে পরিণত হয়। যাকে আজ আমরা শাহী টুকরা বলছি।

আরব অঞ্চলের কাছাকাছি একটি মিষ্টান্ন হলো ‘ঈশ এস সেরনি’। যার অর্থ অর্থাৎ ‘প্যালেস ব্রেড’। শুকনো রুটি টুকরো করে মধু ও চিনির সিরায় ফুটিয়ে, গোলাপজল ও ক্যারামেল দিয়ে সাজানো হয়। অনেকে বলেন, আরব থেকে ভ্রমণ করতে করতে আমাদের উপমহাদেশে এসে এটি রূপ নেয় শাহী টুকরাতে।

দিল্লির জামে মসজিদ এলাকায় বিক্রি হচ্ছে শাহী টুকরা
দিল্লির জামে মসজিদ এলাকায় বিক্রি হচ্ছে শাহী টুকরা

এবার আরেকটি গল্প। মুসলিম সংস্কৃতিতে শাহী টুকরা ইফতার এবং ঈদের আয়োজনে একটি অপরিহার্য পদ ছিল। এখনো এই ঐতিহ্য বর্তমান। অনেক জায়গায় শাহী টুকরা দিয়ে ইফতারও করা হতো। বেঁচে যাওয়া রুটি মোগল খানসামারা ঘিয়ে ভেজে নিতেন এবং সেটি ঘন দুধে ভিজিয়ে নিতেন। প্রথমাবস্থায় খানসামারা নিজেদের সাদামাটা ভাবে এই পদটি বানাতেন। পরে রাজ পরিবারে এই খাবারের কথা ছড়িয়ে পড়ল। ওই সাদামাটা দুধে ভোজানো রুটিতো শাহী ডাইনিং হলে পরিবেশন করা যায় না। তখন বানানো হলো খুব ভালোভাবে খামির করা রুটি। দুধে পড়ল সুগন্ধি, জাফরান, এলাচ ও গোলাপ জল। কাঠবাদাম, পেস্তা, কাজুবাদামের মতো শুকনো ফল দিয়ে সজ্জিত করে এবং সোনা বা রুপার বরক দিয়ে সাজিয়ে গেল বাদশাহের সামনে। এই মিষ্টিটি রাজকীয় পরিবারের অন্যতম প্রিয় পদ ছিল বলে জানা যায়।

এবার তাহলে একটা সিদ্ধান্ত পাওয়া যাচ্ছে। দুটি গল্পই বলছে, নামে শাহী হলেও এই খাবারের জন্ম গরীবের হাতে। বেঁচে যাওয়া রুটি থেকে তৈরি হোক বা গ্রামের বাবুর্চির হাতে থৈরি হোক সাধারণের খাবার হয়ে উঠল শাহী।

এই শাহী টুকরার একটি হায়দ্রাবাদী আত্মীয় আছে। যার নাম ‘ডাবল কা মিঠা’। স্বাদ এবং পরিবেশনায় একে অপরের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হলেও, এই দুটির মধ্যে পার্থক্য কেবল ঘনত্বের দিক থেকে। ‘ডাবল কা মিঠা’ কিছুটা বেশি তুলতুলে। অন্ধ্রপ্রদেশের স্থানীয় ভাষায় রুটিকে ‘ডাবল রোটি’ বলা হয় এবং সেই থেকেই এই পদের নাম হয়েছে, ‘ডাবল কা মিঠা’।

কলকাতার রয়েল হোটেলের শাহী টুকরা
কলকাতার রয়েল হোটেলের শাহী টুকরা

সেই মিসর, আরব কিংবা মোগলদের শাহী টুকরার জন্য বেঁচে যাওয়া কিংবা আলাদা করে তৈরি রুটির জায়গায় কালে কালে এলো সহজলভ্য পাউরুটি। সে অর্থে শাহী টুকরাকে ‘মিলাবে মিলিবের’ খেলা বলাই যায়।

বিষয়: মিশরখাবারখাদ্য সংস্কৃতিখাবারদাবারখাদ্যাভ্যাস
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

    নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

    বাংলাদেশ ও ভারতের মধ্যে ৫৪টি অভিন্ন নদী রয়েছে। তবে দুই দেশের মধ্যে পানি বণ্টন নিয়ে দ্বিপক্ষীয় চুক্তি রয়েছে কেবল গঙ্গা নদীকে ঘিরে। আগামী ১২ ডিসেম্বর গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। নতুন বা সংশোধিত চুক্তিতে শুষ্ক মৌসুমে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ধারা অন্তর্ভুক্ত করাকে

  • বিদেশি তারকাদের নিয়ে ঢাকায় কনসার্ট করা কেন কঠিন হয়ে যাচ্ছে?

    বিদেশি তারকাদের নিয়ে ঢাকায় কনসার্ট করা কেন কঠিন হয়ে যাচ্ছে?

    কয়েক বছর আগেও আন্তর্জাতিক ও আঞ্চলিক তারকা- বিশেষ করে ভারত ও পাকিস্তানের শীর্ষ সারির সুরকার ও শিল্পীদের পরিবেশনায় মুখরিত থাকত ঢাকার কনসার্ট অঙ্গন। তবে সাম্প্রতিক সময়ে বিদেশি শিল্পীদের নিয়ে আয়োজিত কনসার্টের টিকিট কেনা দর্শক-শ্রোতাদের জন্য যেন এক বড় ধরনের অনিশ্চয়তার নাম হয়ে দাঁড়িয়েছে।

  • ককরোচ পার্টির আন্দোলন সামনে রেখে কী চলছে দিল্লিতে?

    ককরোচ পার্টির আন্দোলন সামনে রেখে কী চলছে দিল্লিতে?

    ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত বিশেষ নিবিড় পুনর্নিরীক্ষণ (এসআইআর ) বাতিলের দাবিতে দেশটিতে বিক্ষোভ চলছে। এই বিক্ষোভঘিরে দিল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

  • আফগানিস্তানকেও টেস্টে ‘ভয়’ পাচ্ছে বাংলাদেশ?

    আফগানিস্তানকেও টেস্টে ‘ভয়’ পাচ্ছে বাংলাদেশ?

    একদিন বাদেই বাংলাদেশের একটা টেস্ট ম্যাচ, তবে তার আগে নেই কোনো উত্তাপ। এমনকি অনেকেই জানেন না যে কাল আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে লাল বলের ক্রিকেট খেলবে নাজমুল হোসেনের দল। টেস্ট চ্যাম্পিয়নশিপের বাইরের এমন একটি ম্যাচে চলতি বছরই জিম্বাবুয়ের কাছে ভরাডুবি হয়েছিল বাংলাদেশ দলের। তা