Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> এক্সপ্লেইনার

আমেরিকার পুরনো বন্ধু থাইল্যান্ড কী চীনের প্রতি ঝুঁকছে?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ১২: ৪৩
আমেরিকার পুরনো বন্ধু থাইল্যান্ড কী চীনের প্রতি ঝুঁকছে?

সম্প্রতি থাইল্যান্ডের রাজা হিসেবে প্রথমবারের মতো চীন সফর করেছেন মহা ভাজিরালংকর্ন। সফরের আগের দিনই চীনকে একটি বিশেষ উপহার পাঠানো হয়েছে।

Advertisement

তিন বছরের আইনি লড়াই শেষে চীনা অপরাধ জগতের গডফাদার শি ঝিঝিয়াংকে বেইজিংয়ের কাছে প্রত্যর্পণ করেছে ব্যাংকক।

থাইল্যান্ড দীর্ঘদিন ধরেই আমেরিকা ও চীনের মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করলেও সাম্প্রতিক পদক্ষেপগুলো চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর ইঙ্গিত দিচ্ছে বলে দ্য ইকোনমিস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে।

গত কয়েক মাসে ব্যাংককের এক আর্ট গ্যালারি থেকে তিব্বতি, উইঘুর ও হংকংয়ের শিল্পকর্ম সরিয়ে ফেলা হয়। এর আগে ৪০ জন উইঘুর আশ্রয়প্রার্থীকে চীনে ফেরত পাঠায় থাইল্যান্ড। এ সিদ্ধান্ত চীনের প্রতি থাইল্যান্ডের ঝোঁকের প্রবণতা আরও স্পষ্ট করেছে।

Advertisement
Advertisement
Advertisement

ওই ৪০ উইঘুরকে আমেরিকা, কানাডা ও কয়েকটি দেশ আশ্রয় দিতে চেয়েছিল। সে সময় দীর্ঘদিনের মিত্র থাইল্যান্ডের এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছিল আমেরিকা। অবশ্য থাইল্যান্ডের ভাষ্য ছিল, উইঘুরদের অন্যদেশে পাঠালে তাদের দেশ নিরাপত্তা ঝুঁকিতে পড়ত।

দ্য ইকোনমিস্ট বলছে, এই পদক্ষেপগুলো শক্তিশালী প্রতিবেশির চাপের ফলও হতে পারে। তবে ব্যবসায়িক স্বার্থও এখানে বড় ভূমিকা রাখছে। চীনা কোম্পানিগুলো থাইল্যান্ডে শিল্পপার্ক থেকে শুরু করে হাই-স্পিড রেললাইন পর্যন্ত নানা অবকাঠামো প্রকল্পে ব্যাপকভাবে বিনিয়োগ করছে।

তাইওয়ান নিয়ে জাপানের মন্তব্য: চীন-জাপান সংকটের আশঙ্কাচীন-জাপান

নরেসুয়ান বিশ্ববিদ্যালয়ের পল চেম্বার্সের সাম্প্রতিক এক গবেষণা অনুযায়ী, ২০২৩ সালে পর্যটন ও বিনিয়োগ বাড়াতে চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করে তৎকালীন ক্ষমতাসীন ফিউ থাই দল। ২০২৫ সালের প্রথম দশ মাসে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ১২২ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা গত বছরের মোট ১১৬ বিলিয়ন ডলারের চেয়ে বেশি।

থাইল্যান্ডের আন্তর্জাতিক পর্যটকদের অন্যতম প্রধান উৎস হলো চীন। থাইল্যান্ডের জিডিপির ১২ শতাংশ এবং কর্মসংস্থানের পাঁচভাগের এক ভাগই নির্ভর করে পর্যটনের ওপর।

গত বছর থাইল্যান্ডের ৩৫৫ লাখ বিদেশি পর্যটকের মধ্যে ৬৭ লাখই ছিলেন চীনা। কিন্তু থাইল্যান্ড থেকে চীনা সেলিব্রিটি ওয়াং জিংকে মিয়ানমারের একটি স্ক্যাম চক্রে পাচার করার কারণে দেশটির পর্যটকের সংখ্যা দ্রুত কমে যায়। চলতি বছরের প্রথম নয় মাসে চীনা পর্যটকের সংখ্যা ৩৪ লাখে নেমে আসে।

থাইল্যান্ডে এসে বিপদে পড়তে হতে পারে, এমন আশঙ্কা প্রকাশ করে অনেক চীনা নাগরিক। এরপর এই প্রতারক চক্র প্রতিহত করতে চীনের সঙ্গে একযোগে কাজ শুরু করার কথা জানায় থাই সরকার।

বিশ্লেষকরা বলছেন, এই দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নিরাপত্তার দিকটিও সমানভাবে গুরুত্বপূর্ণ।

২০১৪ সালের অভ্যুত্থানের পর থাইল্যান্ডকে সামরিক অর্থায়ন কমিয়ে দেয় আমেরিকা এবং যৌথ মহড়াও কমায়।

সেই সুযোগ কাজে লাগায় চীন। গণতন্ত্র বা মানবাধিকার নিয়ে কোনো মন্তব্য ছাড়াই পশ্চিমাদের তুলনায় কম দামে থাইল্যান্ডকে সাবমেরিন, ট্যাংক ও সাঁজোয়া যানসহ নানা সরঞ্জাম দেয় তারা।

বৈঠকে চীন-রাশিয়া-ভারত : কোন দিকে যাবে বাংলাদেশ?china__rasiya_bangladesh

অস্ট্রেলিয়ার থিংক ট্যাঙ্ক লোই ইন্সটিটিউটের তথ্য অনুযায়ী, ২০১৬ থেকে ২০২২ পর্যন্ত চীনের কাছ থেকে ৩৯৪ মিলিয়ন ডলারের অস্ত্র কিনেছে থাইল্যান্ড। এই সময়ে আমেরিকা থেকে ২০৭ মিলিয়ন ডলারের অস্ত্র কিনেছে। এরপর চীনের কাছ থেকে অ্যান্টি শিপ মিসাইল, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং সাঁজোয়া যানও কিনছে থাইল্যান্ড।

এদিকে আমেরিকার সামরিক সহায়তা আরও কমে গেছে চলতি বছরে মাত্র ৮ মিলিয়ন ডলারে এসে দাঁড়িয়েছে।

তবে থাইল্যান্ড এখনো আমেরিকাকে পুরোপুরি পরিত্যাগ করেনি। ১৮৩৩ সালের ‘অ্যামিটি অ্যান্ড কমার্স’ চুক্তির মাধ্যমে শুরু হওয়া দ্বিপাক্ষিক সম্পর্ক এখনো টিকে আছে।

প্রতি বছর দুই দেশ ‘কোবরা গোল্ড’ নামে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সবচেয়ে বড় বহুজাতিক সামরিক মহড়া আয়োজন করে, যেখানে প্রায় ৩০টি দেশ অংশ নেয় এবং হাজার হাজার মার্কিন সেনা উপস্থিত থাকে। আমেরিকা এখনো থাইল্যান্ডের সবচেয়ে বড় রপ্তানি বাজার, যদিও ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি এতে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

অবশ্য চীনের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা নিয়ে উদ্বেগও বাড়ছে থাইল্যান্ডে। সস্তা চীনা পণ্যের চাপে স্থানীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে কারখানা বন্ধ ও চাকরি হারানোর ঘটনা বাড়ছে।

এই পরিস্থিতি মোকাবিলায় আগামী ১ জানুয়ারি থেকে কমমূল্যের পণ্যে ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন থাই অর্থমন্ত্রী এক্নিতি নিতিথানপ্রাপাস।

বিশেষজ্ঞদের মতে, চীনের কাছাকাছি যাওয়া থাইল্যান্ডের জন্য লাভজনক হলেও এতে দীর্ঘমেয়াদে রাজনৈতিক ও অর্থনৈতিক ঝুঁকি রয়েছে।

বিষয়: থাইল্যান্ডচীনযুক্তরাষ্ট্রসম্পর্ক
Advertisement
সর্বশেষ
  • ১

    ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

  • ২

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

  • ৩

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

  • ৪

    রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

  • ৫

    রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

সম্পর্কিত
  • ২১০০ সালের মধ্যে বিলুপ্ত হতে পারে মানবজাতি, কীভাবে ?

    ২১০০ সালের মধ্যে বিলুপ্ত হতে পারে মানবজাতি, কীভাবে ?

    পারমাণবিক যুদ্ধ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহারের কারণে ২১০০ সালের মধ্যে মানবজাতি বিলুপ্ত হতে পারে বলে সতর্ক বার্তা দিয়েছে আন্তর্জাতিক চিকিৎসাবিজ্ঞান সাময়িকী ‘দ্য ল্যানসেট’। সংস্থাটির নতুন এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। যদিও প্রতিবেদনে বলা হয়েছে এই সম্ভাবনার হার তুলনামূলকভাবে কম।

  • কীভাবে ‘অপহরণ’ করা হয় ধ্রুব রাঠিকে

    কীভাবে ‘অপহরণ’ করা হয় ধ্রুব রাঠিকে

    ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আজ রোববার অভিযোগ করেছেন যে, গতকাল শনিবার পুলিশ তাকে দিল্লির বাড়ি থেকে জোর করে নিয়ে যায় এবং প্রায় এক দিন আটক করে রাখে। এ সময় তাকে কোনো আইনজীবী বা নিজের ফোন ব্যবহারের সুযোগ দেওয়া হয়নি। তিনি এই ঘটনাকে ‘অপহরণ’ বলে অভিহিত করেন এবং দাবি করেন যে, এটি পুলিশের কোনো বৈধ

  • ‘নিষিদ্ধ’ রাশিয়ার তেলই কিনবে যুক্তরাষ্ট্র, কেন ও কীভাবে? লাভ হবে এই চুক্তিতে?

    ‘নিষিদ্ধ’ রাশিয়ার তেলই কিনবে যুক্তরাষ্ট্র, কেন ও কীভাবে? লাভ হবে এই চুক্তিতে?

    যে রাশিয়ার ওপর বছরের পর বছর ধরে নানান নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে, গত মাসেই রাশিয়ার কাছ থেকে তেল কেনা দেশগুলোর ওপরই যেখানে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে, সেই রাশিয়ার কাছ থেকেই এবার ডিজেল সরবরাহের চুক্তি করেছে যুক্তরাষ্ট্র!

  • নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

    নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

    বাংলাদেশ ও ভারতের মধ্যে ৫৪টি অভিন্ন নদী রয়েছে। তবে দুই দেশের মধ্যে পানি বণ্টন নিয়ে দ্বিপক্ষীয় চুক্তি রয়েছে কেবল গঙ্গা নদীকে ঘিরে। আগামী ১২ ডিসেম্বর গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। নতুন বা সংশোধিত চুক্তিতে শুষ্ক মৌসুমে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ধারা অন্তর্ভুক্ত করাকে