Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> কানেক্ট

গণমাধ্যমকর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে কাজ করবে পিকেএসএফ ও ইআরএফ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ২০: ১৮
গণমাধ্যমকর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে কাজ করবে পিকেএসএফ ও ইআরএফ
গণমাধ্যমকর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে কাজ করবে পিকেএসএফ ও ইআরএফ। ছবি: সংগৃহীত

বাংলাদেশের অর্থনীতি ও উন্নয়ন-সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়ে তথ্যভিত্তিক ও বিশ্লেষণধর্মী সাংবাদিকতা উৎসাহিত করতে এবং গণমাধ্যমকর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও ইকনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)।

Advertisement

এ লক্ষ্যে রাজধানীর পিকেএসএফ ভবন-১-এ প্রতিষ্ঠান দুটির মধ্যে এক দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পিকেএসএফ এ তথ্য নিশ্চিত করে। পিকেএসএফের পক্ষে সিনিয়র মহাব্যবস্থাপক ড. একেএম নুরুজ্জামান এবং ইআরএফের পক্ষে সাধারণ সম্পাদক আবুল কাশেম সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে পিকেএসএফের চেয়ারম্যান জাকির আহমেদ খান, ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের এবং ইআরএফের প্রেসিডেন্ট দৌলত আকতার মালাসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় টেকসই জীবিকা, সামাজিক সুরক্ষা, জলবায়ু সহনশীলতা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ইআরএফ সদস্যদের জন্য প্রশিক্ষণ ও বিশেষ কর্মশালার আয়োজন করা হবে। পাশাপাশি পিকেএসএফের মাঠপর্যায়ের কার্যক্রম, বিভিন্ন গবেষণা, সমীক্ষা ও উদ্ভাবন সম্পর্কে সাংবাদিকদের অবহিত করার সুযোগ তৈরি করা হবে।

Advertisement
Advertisement
Advertisement

এ ছাড়া সাংবাদিকদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুবিধার্থে পিকেএসএফের বিভিন্ন কর্মসূচি ও মাঠপর্যায়ের উদ্যোগ পরিদর্শনের জন্য ইআরএফ সদস্যদের অংশগ্রহণে যৌথ ‘মিডিয়া ভিজিট’ বা সরজমিনে পরিদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে। এর ফলে প্রান্তিক মানুষের জীবিকা ও অর্থনৈতিক কর্মকাণ্ডের বস্তুনিষ্ঠ চিত্র গণমাধ্যমে তুলে ধরা আরও সহজ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বিষয়: গণমাধ্যমআলোচনাসাংবাদিকতাএকাডেমিক দক্ষতাসমঝোতা স্মারক
Advertisement
সর্বশেষ
  • ১

    মহাকাশে অস্ত্রের বিস্তার, জিপিএস থেকে ব্যাংকিং—ঝুঁকিতে যে সেবাগুলো

  • ২

    ‘৫ আগস্টের পর মন্দির, গির্জা, প্যাগোডা পাহারা দিয়েছে দাড়ি-টুপিঅলা লোকগুলো’

  • ৩

    ‘অনুঘটক না থাকলে আমি অভিনয় করতে চাই না’

  • ৪

    ‘আলেম-ওলামাদের সম্পর্কে বলা হয়- আরে ওরা তো দাওয়াত খাইয়া বেড়াবে’

  • ৫

    ব্রাজিলেও সরকার বদলাতে চায় আমেরিকা?

সম্পর্কিত
  • আইএফআইসি ব্যাংকের গৌরবময় পথচলার ৫০ বছর উদযাপন

    আইএফআইসি ব্যাংকের গৌরবময় পথচলার ৫০ বছর উদযাপন

    আইএফআইসি গত ৮ অক্টোবর গৌরবময় পথচলার ৫০ বছর পূর্ণ করেছে। এ উপলক্ষে ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ প্রতিপাদ্যে আজ শনিবার রাজধানীর আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়। অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের সদস্য, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • ‘ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০২৪-২০২৫’-এর বিজয়ী লেখকদের নাম ঘোষণা

    ‘ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০২৪-২০২৫’-এর বিজয়ী লেখকদের নাম ঘোষণা

    বাংলা সাহিত্যের প্রসার ও লেখকদের অনুপ্রাণিত করার লক্ষ্যে দীর্ঘদিন ধরে লেখক ও সাহিত্যিকদের সম্মাননা দিয়ে আসছে ব্র্যাক ব্যাংক ও দৈনিক সমকাল। গতকাল শুক্রবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ২০২৪ ও ২০২৫ সালের জন্য বিজয়ী লেখকদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়।

  • ইউআইইউতে ওয়ান ব্যাংকের ‘বাংলা কিউআর’ পেমেন্ট সেবার উদ্বোধন

    ইউআইইউতে ওয়ান ব্যাংকের ‘বাংলা কিউআর’ পেমেন্ট সেবার উদ্বোধন

    তরুণ প্রজন্মকে ডিজিটাল লেনদেনে উৎসাহিত করতে এবং ক্যাশলেস সমাজ গঠনের লক্ষ্যে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) প্রাঙ্গণে আন্তঃব্যবহারযোগ্য ‘বাংলা কিউআর’ পেমেন্ট সেভার আনুষ্ঠানিক উদ্বোধন করেছে ওয়ান ব্যাংক পিএলসি।

  • রোহিঙ্গা সহায়তায় ব্র্যাকের সঙ্গে অস্ট্রেলিয়ার ১৫৫ কোটি টাকার চুক্তি

    রোহিঙ্গা সহায়তায় ব্র্যাকের সঙ্গে অস্ট্রেলিয়ার ১৫৫ কোটি টাকার চুক্তি

    অস্ট্রেলিয়া জানিয়েছে, বাংলাদেশে বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীকে মানবিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের পাশে থাকার অঙ্গীকারে তারা অবিচল।