Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৯ আগস্ট, ২০২৬
২৯ আগস্ট, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৯ আগস্ট, ২০২৬
২৯ আগস্ট, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

স্বত্ব © চরচা

Advertisement
Advertisement
> কানেক্ট

স্বল্পআয়ের জনগোষ্ঠীর জন্য পিকেএসএফের প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ১৮: ৪৬
স্বল্পআয়ের জনগোষ্ঠীর জন্য পিকেএসএফের প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন

স্বল্পআয়ের জনগোষ্ঠীর রোগ প্রতিরোধ, ব্যক্তিগত স্বাস্থ্য ব্যয় হ্রাস এবং স্বাস্থ্যঝুঁকি মোকাবিলার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে পিকেএসএফ ভবনে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পিকেএসএফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

Advertisement
Advertisement
Advertisement

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের। তিনি বলেন, টেকসই দারিদ্র্য বিমোচন, মানবসম্পদ উন্নয়ন এবং ক্ষুদ্র উদ্যোগের বিকাশে সুস্থ জনগোষ্ঠীর কোনো বিকল্প নেই। দেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের এগিয়ে নিতে হলে তাদের সুস্বাস্থ্য নিশ্চিত করা জরুরি। অসুস্থতার কারণে চিকিৎসা ব্যয় অনেক পরিবারকে আর্থিক সংকটে ফেলে এবং উদ্যোক্তাদের উৎপাদনশীলতা ও আয়ের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। বাংলাদেশে ব্যক্তিগত স্বাস্থ্য ব্যয়ের হার বিশ্বের মধ্যে বেশি; এ ব্যয় কমাতে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার সম্প্রসারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, পিকেএসএফ দীর্ঘদিন ধরে সহযোগী সংস্থাসমূহের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তির পাশাপাশি বিভিন্ন অ-আর্থিক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সরকারের স্বাস্থ্য, পুষ্টি ও মাতৃস্বাস্থ্য-সংক্রান্ত নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে পিকেএসএফ প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা কার্যক্রম বাস্তবায়েনের উদ্যোগ গ্রহণ করেছে। কর্মসংস্থানের জন্য সুস্বাস্থ্যের অধিকারী উদ্যোক্তা সৃষ্টির অংশ হিসেবে পিকেএসএফের সহযোগী সংস্থাসমূহকে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু করে। এক্ষেত্রে যে অর্থ ব্যয় হবে তা বিনিয়োগ হিসেবে বিবেচনা করতে হবে।

প্রাথমিক পর্যায়ে পিকেএসএফের ৩৯টি সহযোগী সংস্থার ৪৫৪টি শাখার মাধ্যমে প্রায় ৬ লাখ ৮০ হাজার সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের এ কার্যক্রমের আওতায় আনা হবে। গর্ভবতী ও প্রসূতি মা, নবজাতক ও পাঁচ বছরের কম বয়সী শিশু, কিশোর-কিশোরী, প্রজননক্ষম নারী, প্রবীণ ব্যক্তি এবং প্রতিবন্ধী জনগোষ্ঠীকে অগ্রাধিকার দিয়ে কার্যক্রমটি বাস্তবায়ন করা হবে। পর্যায়ক্রমে পিকেএসএফ-এর সহযোগী সংস্থাদের সামগ্রিক কার্যক্রমভুক্ত গ্রাহকদের মধ্যে এ সেবা ব্যপ্ত করা হবে।

উন্মুক্ত আলোচনায় অংশ নেন অনুষ্ঠানে উপস্থিত পিকেএসএফের সহযোগী সংস্থার প্রধান নির্বাহী ও উর্ধ্বতন কর্মকর্তারা। তারা আশাবাদ ব্যক্ত করেন, বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জন এবং কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নে পিকেএসএফের প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা কার্যক্রম গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

বিষয়:

বাংলাদেশঢাকাবিজ্ঞপ্তিচিকিৎসাস্বাস্থ্য
১

ব্রাহ্মণবা‌ড়িয়ার মানুষের কাছে হাসনাত আবদুল্লাহর দুঃখপ্রকাশ

২

সন্ত্রাস-মাদক নিয়ন্ত্রণে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

৩

গুমের শিকার ও জুলাইয়ে নিহত পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

৪

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

৫

‘ডাকসুর কাছে যাওয়া মানে নিপীড়কের কাছে বিচার চাওয়া’

সম্পর্কিত

ক্রিকেটের উন্নয়নে ওয়ালটনের সহযোগিতা প্রত্যাশা তামিমের

ক্রিকেটের উন্নয়নে ওয়ালটনের সহযোগিতা প্রত্যাশা তামিমের

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেন, “ওয়ালটন বাংলাদেশের ইলেকট্রনিক্স খাতের স্বনামধন্য ও শীর্ষ প্রতিষ্ঠান। একটি ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান হিসেবে ওয়ালটন ইতোমধ্যে ব্যাপক সুনাম কুড়িয়েছে। আমার খেলোয়াড়ি জীবনের সবসময় ওয়ালটনকে ক্রিকেটের সকল ইভেন্টে পৃষ্ঠপোষকতা করতে দেখেছি।”

এনআরবি ব্যাংক-হলিডে ইনের মধ্যে চুক্তি সই

এনআরবি ব্যাংক-হলিডে ইনের মধ্যে চুক্তি সই

এনআরবি ব্যাংকের সব ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং প্রিপেইড কার্ডধারীরা ডাইনিং, রুম র‍্যাক রেটে, জিম সুবিধা, সুইমিং পুল ব্যবহার এবং স্পা সার্ভিসে ২০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন।

বাংলা কিউআর উদ্বোধনে এসবিএসি ব্যাংকের র‍্যালি

বাংলা কিউআর উদ্বোধনে এসবিএসি ব্যাংকের র‍্যালি

ক্যাশলেস অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক প্রবর্তিত আন্তঃপরিচালনযোগ্য, নিরাপদ ও সহজ ডিজিটাল প্ল্যাটফর্ম ‘বাংলা কিউআর’ উদ্বোধন উপলক্ষে র‍্যালি করেছে এসবিএসি ব্যাংক পিএলসি।

বারিধারা-সাতমসজিদ রোডে বাটার ২ স্টোর উদ্বোধন

বারিধারা-সাতমসজিদ রোডে বাটার ২ স্টোর উদ্বোধন

বারিধারা স্টোরটি রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ আবাসিক ও বাণিজ্যিক এলাকায় বাটার আধুনিক রিটেইল উপস্থিতিকে আরও শক্তিশালী করবে। অন্যদিকে, সাতমসজিদ রোডের নতুন স্টোরটি শহরের অন্যতম প্রাণবন্ত ও ব্যস্ত এলাকায় গ্রাহকদের কাছে বাটাকে আরও সহজলভ্য করে তুলবে।