
বাংলাদেশে রয়্যাল এনফিল্ডের নতুন সংস্করণ উন্মোচন
রয়্যাল এনফিল্ড বাংলাদেশ হান্টার ৩৫০-এর আটটি আকর্ষণীয় মডেল এবং ক্ল্যাসিক ৩৫০-এর তিনটি নতুন মডেল বাজারে নিয়ে এসেছে। গতকাল শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
চরচা ডেস্ক

তরুণ প্রজন্মকে আর্থিক অন্তর্ভুক্তি ও দক্ষ ব্যাংকিং জ্ঞানে সমৃদ্ধ করতে প্রাইম ব্যাংক পিএলসি, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং বুয়েট ক্যারিয়ার ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজন করে ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন: এনগেজিং অ্যান্ড ইন্সপায়ারিং ইয়ুথ ইন ব্যাংকিং’ শীর্ষক সেমিনার। এক বিজ্ঞপ্তি থেকে জানা যায়, সম্প্রতি বুয়েট ক্যাম্পাসে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন প্রাইম ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব কনজ্যুমার অ্যান্ড এসএমই ব্যাংকিং এম. নাজিম এ. চৌধুরী। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডাটা-নির্ভর সিদ্ধান্ত গ্রহণ ও উদ্ভাবনী প্রযুক্তি দ্রুত ব্যাংকিং খাতে পরিবর্তন আনছে। ভবিষ্যতের ব্যাংকিংয়ে নেতৃত্ব দিতে শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা, সৃজনশীলতা ও লক্ষ্যভিত্তিক ক্যারিয়ার গঠনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব লায়াবিলিটি শায়লা আবেদিন টেকসই আর্থিক খাতে নারী নেতৃত্ব, নৈতিক মূল্যবোধ এবং সুদৃঢ় সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব তুলে ধরেন। তিনি নারী শিক্ষার্থীদের আত্মবিশ্বাসের সঙ্গে নেতৃত্বের ভূমিকায় এগিয়ে আসার আহ্বান জানান।
প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এম এম মাহবুব হাসান বলেন, আর্থিক সাক্ষরতা তরুণদের দায়িত্বশীল আর্থিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে।
বুয়েটের আইপিই বিভাগের অধ্যাপক ফেরদৌস সারওয়ার ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা বাড়িয়ে বাস্তব জীবনের আর্থিক চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের প্রস্তুত করার প্রয়োজনীয়তার কথা বলেন।

বাংলাদেশে রয়্যাল এনফিল্ডের নতুন সংস্করণ উন্মোচন
রয়্যাল এনফিল্ড বাংলাদেশ হান্টার ৩৫০-এর আটটি আকর্ষণীয় মডেল এবং ক্ল্যাসিক ৩৫০-এর তিনটি নতুন মডেল বাজারে নিয়ে এসেছে। গতকাল শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সাউথইস্ট ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটিতে (এসইইউ) ‘১২তম আইইইই ইন্টারন্যাশনাল উইমেন ইন ইঞ্জিনিয়ারিং (ডব্লিউআইই) কনফারেন্স অন ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ও আজ শনিবার আইইইই বাংলাদেশ সেকশন এবং আইইইই উইমেন ইন ইঞ্জিনিয়ারিং (ডব্লিউআইই) অ্যাফিনিটি গ্রুপ, বাংলাদেশ সেকশন

ওয়ালটন প্লাজার ক্রেতাদের কিস্তির নগদ অর্থ উত্তোলনের সুবিধা
কিস্তি ক্রেতাদের জরুরি আর্থিক প্রয়োজনে নগদ অর্থ উত্তোলনের নতুন সুবিধা চালু করেছে ওয়ালটন প্লাজা। নতুন এ সুবিধার আওতায় ‘কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ডধারী’ গ্রাহকেরা জরুরি প্রয়োজনে সর্বোচ্চ এক কিস্তির সমপরিমাণ নগদ অর্থ উত্তোলন করতে পারবেন।

প্রাইম ব্যাংক ও ইনডিটেকস সফটওয়্যারের মধ্যে চুক্তি স্বাক্ষর
প্রাইম ব্যাংক পিএলসি থেকে সমন্বিত পে-রোল ব্যাংকিং সেবা গ্রহণ করবে ইনডিটেকস সফটওয়্যার লিমিটেড। সম্প্রতি ব্যাংকের কর্পোরেট অফিসে এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করে।