Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
৩০ আগস্ট, ২০২৬
৩০ আগস্ট, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
৩০ আগস্ট, ২০২৬
৩০ আগস্ট, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

স্বত্ব © চরচা

Advertisement
Advertisement
> কানেক্ট

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘রিসার্চ মেথডোলজি’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৬ জুন ২০২৬, ১৮: ৪২
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘রিসার্চ মেথডোলজি’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রথমবারের মতো ‘রিসার্চ মেথডোলজি’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ মঙ্গলবার জীবনানন্দ দাশ রিসার্চ সেন্টারের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা ও জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মামুন অর রশিদ।

Advertisement
Advertisement
Advertisement

কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ ও বক্তব্য প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এস এম মোস্তফা আল মামুন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্স অ্যান্ড সোশিওলজি বিভাগের অধ্যাপক ড. বদিউজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিকুল ইসলাম এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর ড. মো. মুহসিন উদ্দীন।

অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন জীবনানন্দ দাশ রিসার্চ সেন্টারের পরিচালক মোহসীনা হোসাইন।

আয়োজকরা জানান, বিশ্ববিদ্যালয়ের ২৫টি বিভাগ থেকে ফলাফলের ভিত্তিতে মনোনীত চারজন করে মোট ১০০ জন স্নাতকোত্তর (থিসিস) শিক্ষার্থী কর্মশালায় অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, বিশ্ববিদ্যালয়ে গবেষণামুখী সংস্কৃতি গড়ে তোলা এবং গবেষণার মান উন্নয়নের লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়েছে।

এই কর্মশালায় গবেষণার পদ্ধতি, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ, গবেষণা প্রবন্ধ রচনা, একাডেমিক প্রকাশনা এবং গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

এ সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ তৌফিকুল ইসলাম বলেন, “গবেষণা হলো কৌতূহলের অনুসন্ধান এবং নতুন জ্ঞান সৃষ্টির প্রক্রিয়া। বর্তমানে গবেষণায় এআই ব্যবহারের সুযোগ ও সীমাবদ্ধতা নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে।”

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বদিউজ্জামান বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ হলো জ্ঞান সৃষ্টি এবং তা সমাজে ছড়িয়ে দেওয়া। স্কুল-কলেজ বিদ্যমান জ্ঞান পাঠ্যবইয়ের মাধ্যমে শেখায়, আর বিশ্ববিদ্যালয় নতুন জ্ঞান সৃষ্টি করে গবেষণার মাধ্যমে। গবেষণার বিভিন্ন ধাপ ও পদ্ধতি সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়াই এই কর্মশালার মূল উদ্দেশ্য।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এস এম মোস্তফা আল মামুন বলেন, “বর্তমান সময়ে গবেষণা যুগের দাবি। এ ধরনের আয়োজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাকে আরও এগিয়ে নেবে এবং শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একটি বিশ্ববিদ্যালয়ের মান ও র‌্যাংকিং ছাত্র-শিক্ষকদের গবেষণা ও পরিশ্রমের ওপর নির্ভর করে।”

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ বলেন, “একটি বিশ্ববিদ্যালয়ের কাজ হলো জ্ঞান সৃষ্টি, জ্ঞানচর্চা এবং সেই জ্ঞান সমাজের কল্যাণে ব্যবহার করা। গবেষণার প্রতি আগ্রহের পাশাপাশি গবেষণার নৈতিকতা, বিজ্ঞানভিত্তিক চিন্তাভাবনা এবং তথ্য বিশ্লেষণের দক্ষতা অর্জন করতে হবে। বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর বিশ্বে গবেষণার পদ্ধতি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। গবেষণার মানোন্নয়ন ও গবেষকদের দক্ষতা বৃদ্ধিতে বিশ্ববিদ্যালয় প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

বিষয়:

বিজ্ঞপ্তি
১

সারের সংকট নেই, কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা: কৃষিমন্ত্রী

২

ফিনল্যান্ডে যুদ্ধবিমান আর জাহাজ পাঠাল সুইডেন, কারণ কী?

৩

বাংলাদেশ নিয়ে যেসব ঝুঁকি দেখছে বিশ্বব্যাংক

৪

রাজধানীর যানজট নিরসনে সরকারের একগুচ্ছ সিদ্ধান্ত

৫

‘৫ আগস্ট ২৪-এর পর থেকে হিন্দুশূন্য করার জন্য দেশে একটা প্রক্রিয়া শুরু হয়েছে’

সম্পর্কিত

পরিবর্তিত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের জ্ঞানার্জন করতে হবে: শিক্ষা সচিব

পরিবর্তিত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের জ্ঞানার্জন করতে হবে: শিক্ষা সচিব

পরিবর্তিত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান, প্রযুক্তিগত দক্ষতা, সৃজনশীলতা ও নৈতিক মূল্যবোধ অর্জন করতে হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক। আজ শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর শ্যামলীতে আশা ইউনিভার্সিটি বাংলাদেশের নবীন বরণ

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হামজা চৌধুরী

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হামজা চৌধুরী

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরীকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করেছে গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে টেকনো।ফুটবল ও প্রযুক্তিকে একসঙ্গে নিয়ে তরুণদের আরও কাছে পৌঁছানোর লক্ষ্যেই টেকনোর সঙ্গে যুক্ত হলেন হামজা। এই পার্টনারশিপের সঙ্গে মিল

ক্রিকেটের উন্নয়নে ওয়ালটনের সহযোগিতা প্রত্যাশা তামিমের

ক্রিকেটের উন্নয়নে ওয়ালটনের সহযোগিতা প্রত্যাশা তামিমের

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেন, “ওয়ালটন বাংলাদেশের ইলেকট্রনিক্স খাতের স্বনামধন্য ও শীর্ষ প্রতিষ্ঠান। একটি ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান হিসেবে ওয়ালটন ইতোমধ্যে ব্যাপক সুনাম কুড়িয়েছে। আমার খেলোয়াড়ি জীবনের সবসময় ওয়ালটনকে ক্রিকেটের সকল ইভেন্টে পৃষ্ঠপোষকতা করতে দেখেছি।”

এনআরবি ব্যাংক-হলিডে ইনের মধ্যে চুক্তি সই

এনআরবি ব্যাংক-হলিডে ইনের মধ্যে চুক্তি সই

এনআরবি ব্যাংকের সব ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং প্রিপেইড কার্ডধারীরা ডাইনিং, রুম র‍্যাক রেটে, জিম সুবিধা, সুইমিং পুল ব্যবহার এবং স্পা সার্ভিসে ২০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন।