ads

'ব্যাংক এশিয়া জেন' অ্যাপের উদ্বোধন

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
'ব্যাংক এশিয়া জেন' অ্যাপের উদ্বোধন
ছবি: সংগৃহীত

বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, ব্যাংক এশিয়া তাদের মোবাইল ব্যাংকিং প্ল্যাটফর্মের নতুন ও উন্নত সংস্করণ 'ব্যাংক এশিয়া জেন' এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৮ জুলাই ব্যাংক এশিয়া টাওয়ারে এক অনুষ্ঠানে অ্যাপটির উদ্বোধন করা হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হোসেন সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যদের সাথে নিয়ে নতুন এই অ্যাপের উদ্বোধন করেন। গ্রাহকদের কাছে আগে থেকেই পরিচিত 'ব্যাংক এশিয়া স্মার্ট অ্যাপ' প্ল্যাটফর্মটিকে সম্পূর্ণ নতুন আঙ্গিকে এবং অত্যাধুনিক ফিচার সংযোজনের মাধ্যমে 'ব্যাংক এশিয়া জেন' নামে পুনঃব্র্যান্ডিং করা হয়েছে।

দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রমকে আরও সহজ ও নিরাপদ করতে অ্যাপটিতে যুক্ত করা হয়েছে উন্নত ও সহজে ব্যবহারযোগ্য ইউজার ইন্টারফেস (ডিজাইন), শক্তিশালী ও আধুনিক নিরাপত্তা ব্যবস্থা, সহজেই অ্যাকাউন্ট পরিচালনা এবং ঘরে বসেই এফডিআর ও ডিপিএস হিসাব খোলার সুবিধা, তহবিল স্থানান্তর ও ইউটিলিটি বিল পরিশোধ, মোবাইল রিচার্জ ও কিউআর কোড পেমেন্ট সুবিধা, কার্ড-সংক্রান্ত বিভিন্ন সেবা এক প্ল্যাটফর্মেই পাওয়ার নিশ্চয়তা।

অনুষ্ঠানে ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হোসেন জানান, ব্যাংক এশিয়া জেনের উদ্বোধন গ্রাহককেন্দ্রিক উদ্ভাবনী ডিজিটাল ব্যাংকিং সেবা প্রদানে নিরবচ্ছিন্ন প্রতিশ্রুতিরই প্রতিফলন। গ্রাহকদের আধুনিক ও পরিবর্তিত চাহিদার সাথে সামঞ্জস্য রেখে আরও সহজ, কার্যকর ও নিরাপদ ব্যাংকিং অভিজ্ঞতা নিশ্চিত করার লক্ষ্যেই নতুন এই প্ল্যাটফর্ম চালু করা হয়েছে।

সম্পর্কিত