Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> কানেক্ট

এনসিসি ব্যাংক ও বিডার মধ্যে সমঝোতা স্মারক সই

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ১৫: ৩২
এনসিসি ব্যাংক ও বিডার মধ্যে সমঝোতা স্মারক সই

বিনিয়োগকারীদের জন্য সেবা সহজতর, দ্রুততর ও সমন্বিত করার লক্ষ্যে এনসিসি ব্যাংক ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের ওয়ান স্টপ সার্ভিস বিধিমালার আলোকে স্বাক্ষরিত এই সমঝোতা স্মারকের মাধ্যমে বিডার অনলাইন ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) প্ল্যাটফর্মের সঙ্গে এনসিসি ব্যাংকের অনলাইন সিস্টেম সংযুক্ত করা হবে।

Advertisement
Advertisement
Advertisement

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে এনসিসি ব্যাংক।

এই সমঝোতা স্মারকের আওতায় এনসিসি ব্যাংক ওএসএস প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে ব্যাংক হিসাব খোলাসহ অন্যান্য প্রয়োজনীয় ব্যাংকিং সেবা প্রদান করবে। এছাড়া বিডা ও এনসিসি ব্যাংকের মধ্যে সার্ভার-টু-সার্ভার সংযোগের মাধ্যমে নিরাপদ তথ্য আদান-প্রদান নিশ্চিত করা হবে।

সম্প্রতি বিডার সম্মেলন কক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিডার নির্বাহী সদস্য এয়ার কমোডর মো. শাহারুল হুদার সভাপতিত্বে এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন এবং বিডার মহাপরিচালক (ইনভেস্টমেন্ট প্রমোশন) জীবন কৃষ্ণ সাহা রায় নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এসময় বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. শাহীনুজ্জামান, এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান এবং ট্রানজেকশন ব্যাংকিং ও ক্যাশ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান শাহীন আক্তার নুহসহ উভয় পক্ষের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisement
Advertisement
Advertisement
ওয়ালটনের ১৫টি নতুন মডেলের ফ্রিজ বাজারেWalton Mega Launch Pic @

এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন বলেন, বর্তমান সরকারের বিনিয়োগবান্ধব নীতির ধারাবাহিকতায় বিডা ইতোমধ্যে একটি সমন্বিত অনলাইন পোর্টাল চালু করেছে, যার মাধ্যমে বিনিয়োগকারীরা বিভিন্ন সরকারি ও বেসরকারি সেবা একক প্ল্যাটফর্ম থেকে গ্রহণ করতে পারেন। এই উদ্যোগে বিভিন্ন ব্যাংকের অংশগ্রহণ বিনিয়োগ সেবা প্রক্রিয়াকে আরও গতিশীল ও কার্যকর করবে এবং এর বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ, স্বচ্ছ ও সময়োপযোগী হবে এবং বিনিয়োগবান্ধব পরিবেশ জোরদার হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সমঝোতা স্মারক অনুযায়ী, বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সেবা দিতে উভয় পক্ষ অনলাইনে প্রাসঙ্গিক তথ্য বিনিময় করবে এবং সিস্টেমের কার্যকারিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় কারিগরি সহায়তা প্রদানসহ ডাটা যাচাই, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কার্যক্রমের দক্ষ বাস্তবায়নের জন্য উভয় প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করবে।

বিষয়: ব্যাংকবিডাচুক্তিবিনিয়োগ
সর্বশেষ
  • ১

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

  • ২

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

  • ৩

    ধানমন্ডি ২৭ নম্বরে আগুন, সবশেষ যা জানা গেল

  • ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

  • ৫

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

সম্পর্কিত
  • সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

    সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি টাকার চলতি মূলধন পুনঃঅর্থায়ন তহবিল থেকে স্বল্পসুদে ও সহজ শর্তে ঋণ বিতরণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংক পিএলসির মধ্যে অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

  • দারাজের ১২ বছর পূর্তি উপলক্ষে এল ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’

    দারাজের ১২ বছর পূর্তি উপলক্ষে এল ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’

    দৈনন্দিন বাজার সদাইকে আরও সহজ করতে ‘দারাজ চয়েস’-এর মাধ্যমে যুক্ত করা হয়েছে ‘বাই ৩ গেট ফ্রি ডেলিভারি’ বা নির্দিষ্ট সংখ্যায় পণ্য কিনলে ফ্রি গিফটের মতো সুবিধা।

  • শিশুদের জন্য আর্থিক শিক্ষায় দেশের প্রথম পাপেট শো চালু করল প্রাইম ব্যাংক

    শিশুদের জন্য আর্থিক শিক্ষায় দেশের প্রথম পাপেট শো চালু করল প্রাইম ব্যাংক

    এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে আজ বুধবার রাজধানীর খিলক্ষেতে প্রাইম টাওয়ারের মেরিনা ইয়াসমিন চৌধুরী হল অব অ্যাসপিরেশনে আনুষ্ঠানিকভাবে এই উদ্যোগের উদ্বোধন করা হয়।

  • মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু

    মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু

    সম্প্রতি দেশের বিভিন্ন নির্বাচিত খুচরা মার্চেন্ট পয়েন্টে বাংলা কিউআর পরিষেবা চালু করেছে এনসিসি ব্যাংক। দেশজুড়ে ক্যাশলেস ও ডিজিটাল লেনদেনের পরিধি বাড়ানো এবং গ্রাহকদের জন্য সহজ, দ্রুত ও নিরাপদ পেমেন্ট সুবিধা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।