Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> কানেক্ট

প্রাইম ব্যাংক ও মাস্টারকার্ডের যৌথ উদ্যোগে এনএফসি স্টিকার কার্ড ‘ট্যাপইন’ চালু

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ১৯: ০৩
প্রাইম ব্যাংক ও মাস্টারকার্ডের যৌথ উদ্যোগে এনএফসি স্টিকার কার্ড ‘ট্যাপইন’ চালু

গ্রাহকদের দ্রুত ও নিরাপদ পেমেন্ট অভিজ্ঞতা দেওয়ার জন্য মাস্টারকার্ডের সহযোগিতায় নতুন প্রজন্মের এনএফসি ডেবিট স্টিকার কার্ড ‘ট্যাপইন’ চালু করেছে প্রাইম ব্যাংক পিএলসি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বুধবার প্রাইম টাওয়ারে এক অনুষ্ঠানে এই নতুন কার্ডটি উন্মোচন করা হয়।

Advertisement

স্টিকার কার্ড দিয়ে সহজেই স্মার্টফোন, মানিব্যাগ বা যেকোনো ব্যক্তিগত সামগ্রীর সঙ্গে যুক্ত করা যায়। পাশাপাশি এনএফসি প্রযুক্তির মাধ্যমে গ্রাহকরা যেকোনো সময় তাৎক্ষণিক ‘ট্যাপ-অ্যান্ড-পে’ সুবিধা উপভোগ করতে পারবে।

প্রতিটি লেনদেনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জন্য কার্ডটিতে রয়েছে এন্টারপ্রাইজ-গ্রেড এনক্রিপশন ও ডিজিটাল ফ্রড প্রতিরোধ ব্যবস্থা। দেশ-বিদেশের পিওএস টার্মিনাল ও অনলাইন প্ল্যাটফর্মে ব্যবহারের পাশাপাশি প্রাইম ব্যাংকের এটিএম থেকে নগদ টাকাও উত্তোলন করা যাবে।

প্রাইম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. নাজিম এ. চৌধুরী বলেন, “পরিবর্তিত জীবনযাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা গ্রাহকদের এমন ডিজিটাল অভিজ্ঞতা দিতে চাই, যা দৈনন্দিন লেনদেনকে সহজ এবং নিরাপদ করে।”

Advertisement
Advertisement
Advertisement

মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল জানান, উদ্যোগটি বাংলাদেশে কন্ট্যাক্টলেস লেনদেনের প্রসার ত্বরান্বিত করার ক্ষেত্রে মাস্টারকার্ডের অঙ্গীকারের প্রতিফলন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রাইম ব্যাংক পিএলসি এবং মাস্টারকার্ড বাংলাদেশ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আগ্রহী গ্রাহকরা নির্দিষ্ট কিছু প্রাইম ব্যাংক শাখা থেকে এই ‘ট্যাপইন’ স্টিকার কার্ডটি সংগ্রহ করতে পারবেন।

বিষয়: প্রাইম ব্যাংকবিজ্ঞপ্তি
Advertisement
সর্বশেষ
  • ১

    জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

  • ২

    নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

  • ৩

    ‘অসমাপ্ত আত্মজীবনী নিয়ে করা প্রশ্নগুলোর ইন্টেনশন ঠিক নাই’

  • ৪

    ‘এনজিও সরকার ২ বছরের শাসনে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেল’

  • ৫

    ‘আমাদের হাতে অন্য ধর্মের লোকেরা অনিরাপদ-এটা আওয়ামী লীগের পুরনো খেলা’

সম্পর্কিত
  • ষষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

    ষষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

    বাংলাদেশ ফিনটেক সামিটের ষষ্ঠ সংস্করণ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এ সম্মেলনে ব্যাংকিং ও ফিনটেক খাতের শীর্ষস্থানীয় কর্মকর্তা, বিনিয়োগকারী, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, প্রযুক্তি বিশেষজ্ঞ, স্টার্টআপ উদ্যোক্তা ও শিক্ষাবিদেরা অংশ নেন। বাংলাদেশ ফিনটেক ফোরামের উদ

  • আইএফআইসি ব্যাংকের গৌরবময় পথচলার ৫০ বছর উদযাপন

    আইএফআইসি ব্যাংকের গৌরবময় পথচলার ৫০ বছর উদযাপন

    আইএফআইসি গত ৮ অক্টোবর গৌরবময় পথচলার ৫০ বছর পূর্ণ করেছে। এ উপলক্ষে ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ প্রতিপাদ্যে আজ শনিবার রাজধানীর আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়। অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের সদস্য, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • ‘ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০২৪-২০২৫’-এর বিজয়ী লেখকদের নাম ঘোষণা

    ‘ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০২৪-২০২৫’-এর বিজয়ী লেখকদের নাম ঘোষণা

    বাংলা সাহিত্যের প্রসার ও লেখকদের অনুপ্রাণিত করার লক্ষ্যে দীর্ঘদিন ধরে লেখক ও সাহিত্যিকদের সম্মাননা দিয়ে আসছে ব্র্যাক ব্যাংক ও দৈনিক সমকাল। গতকাল শুক্রবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ২০২৪ ও ২০২৫ সালের জন্য বিজয়ী লেখকদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়।

  • ইউআইইউতে ওয়ান ব্যাংকের ‘বাংলা কিউআর’ পেমেন্ট সেবার উদ্বোধন

    ইউআইইউতে ওয়ান ব্যাংকের ‘বাংলা কিউআর’ পেমেন্ট সেবার উদ্বোধন

    তরুণ প্রজন্মকে ডিজিটাল লেনদেনে উৎসাহিত করতে এবং ক্যাশলেস সমাজ গঠনের লক্ষ্যে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) প্রাঙ্গণে আন্তঃব্যবহারযোগ্য ‘বাংলা কিউআর’ পেমেন্ট সেভার আনুষ্ঠানিক উদ্বোধন করেছে ওয়ান ব্যাংক পিএলসি।