চরচা ডেস্ক

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ গঠনে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘বাংলা কিউআর’ সম্পর্কিত একটি সচেতনতামূলক কার্যক্রম আয়োজন করেছে আইএফআইসি ব্যাংক পিএলসি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ রোববার রাজধানীর মতিঝিলের এজিবি কলোনি কাঁচা বাজারে এই আয়োজন করা হয়।
কাঁচা বাজার এলাকায় আইএফআইসি ব্যাংকের ‘বাংলা কিউআর বুথ’ উদ্বোধন করা হয় । উদ্বোধনের পর বাজার প্রদক্ষিণ করে একটি র্যালি অনুষ্ঠিত হয়। এ সময় লাইভ কিউআর পেমেন্টের মাধ্যমে ক্যাশলেস লেনদেনের সহজ, দ্রুত ও নিরাপদ ব্যবহার সম্পর্কে স্থানীয় ব্যবসায়ী এবং সাধারণ গ্রাহকদের বিস্তারিত তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে বক্তারা জানান, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার প্রসার দেশের অর্থনীতিকে আরও স্বচ্ছ, নিরাপদ ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ গ্রাহক সবার জন্যই কিউআরভিত্তিক লেনদেন একটি সহজ, সাশ্রয়ী ও সময়োপযোগী সমাধান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মনসুর মোস্তফা এবং চিফ অব ব্রাঞ্চ বিজনেস ও হেড অব অপারেশনস জনাব হেলাল আহমেদ, বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের যুগ্ম-পরিচালক জনাব মোহাম্মদ মঈন উদ্দীন, এজিবি কলোনী কাঁচাবাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সেক্রেটারি জনাব মো. জাহাঙ্গীর হোসেনসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক ও গণমাধ্যমকর্মীরা।