ads

টেকনো ড্রাগসের ৫০০ কোটি টাকার কনভার্টিবল বন্ড ইস্যু: অ্যারেঞ্জার এমটিবি ক্যাপিটাল

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
টেকনো ড্রাগসের ৫০০ কোটি টাকার কনভার্টিবল বন্ড ইস্যু: অ্যারেঞ্জার এমটিবি ক্যাপিটাল
ছবি: সংগৃহীত

ওষুধ কোম্পানি টেকনো ড্রাগস লিমিটেড ৫০ কোটি টাকা মূল্যের একটি কনভার্টিবল ও রিডিমেবল কুপন-পেয়িং বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৪ মে টেকনো ড্রাগস লিমিটেডের ১৯৬তম বোর্ড সভায় এই বন্ড ইস্যুর প্রস্তাবটি অনুমোদন করা হয়।

এই বন্ড ইস্যুর সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য কোম্পানিটি এমটিবি ক্যাপিটাল লিমিটেডের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। যা এই প্রক্রিয়ায় ‘অ্যারেঞ্জার’ হিসেবে কাজ করবে।

Advertisement

তবে এই সিদ্ধান্তটি চূড়ান্তভাবে কার্যকর হওয়ার জন্য কোম্পানিটির শেয়ারহোল্ডার এবং সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের প্রয়োজন হবে। বন্ডটির মোট পরিমাণের ৭৫ শতাংশ থাকবে ‘কনভার্টিবল’ অংশ এবং বাকি ২৫ শতাংশ থাকবে রিডিমেবল অংশ।

৫ বছর মেয়াদি এই বন্ডের কুপন রেট হবে পরিবর্তনশীল। ৫ বছরের সরকারি ট্রেজারি বন্ড রেটের সাথে একটি নির্দিষ্ট মার্জিন যোগ করে এই কুপন রেট নির্ধারণ করা হবে।

বন্ড ইস্যু করার মাধ্যমে সংগৃহীত অর্থ কোম্পানির বিদ্যমান ঋণ পুনর্গঠনের কাজে ব্যবহার করা হবে। কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মতে, এই উদ্যোগটির ফলে কোম্পানির ঋণ খরচ কমবে এবং সামগ্রিক মুনাফা বৃদ্ধিতে এটি ইতিবাচক ভূমিকা রাখবে।

সম্পর্কিত