Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> বিশ্লেষণ

এরদোয়ানের পর কে?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ১০: ০৩
এরদোয়ানের পর কে?

তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের ঐতিহাসিক একটি সেতু গলাটা। এই সেতুটির নিচ দিয়ে বয়ে যাচ্ছে গোল্ডেন হর্ন। চলতি বছরের শুরুর দিন গাজার সমর্থনে আয়োজিত একটি পদযাত্রায় সেখানে বক্তব্য রেখেছেন চল্লিশোর্ধ্ব এক ব্যক্তি। তার গলায় ছিল একটি স্কার্ফ, যার এক পাশে তুরস্কের পতাকা, অন্য পাশে ফিলিস্তিনের।

Advertisement
Advertisement
Advertisement

বক্তৃতার ভাষা, হাতের ভঙ্গি, গম্ভীর অভিব্যক্তি সবকিছুই যেন পরিচিত। আর কথার বিষয়বস্তুও পরিচিত। তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘একবিংশ শতাব্দীর হিটলার’ আখ্যা দিয়েছেন।

এই বক্তা আর কেউ নন। তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের কনিষ্ঠ পুত্র, বিলাল এরদোয়ান।

গত ১ জানুয়ারি গাজার সমর্থনে আয়োজিত সেই পদযাত্রা ছিল বিলাল এরদোয়ানের ক্রমবর্ধমান রাজনৈতিক কর্মকাণ্ডের আরেকটি উদাহরণ। আনুষ্ঠানিকভাবে কোনো সরকারি পদে না থাকলেও, সাম্প্রতিক সময়ের নানা জনসভা, আন্তর্জাতিক আয়োজন এবং উচ্চপর্যায়ের বৈঠকে তার উপস্থিতি নতুন করে প্রশ্ন তুলছে , তুরস্ক কি ধীরে ধীরে একটি সম্ভাব্য রাজনৈতিক উত্তরাধিকারীর দিকে এগোচ্ছে?

Advertisement
Advertisement
Advertisement

ব্রিটিশ সাময়িকী ইকোনমিস্টের এক প্রতিবেদনে বলা হয়, বিলাল এরদোয়ান বর্তমানে একাধিক সরকারপন্থী ফাউন্ডেশনের বোর্ড সদস্য। পাশাপাশি তিনি ‘ওয়ার্ল্ড নোম্যাড গেমস’- এর অন্যতম পরিচিত মুখ। তুর্কি বিশ্বের ঐতিহ্যবাহী ক্রীড়া ও সংস্কৃতিকে ঘিরে আয়োজিত একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা এটি । ফিলিস্তিনি ইস্যুতেও তিনি ধারাবাহিকভাবে সোচ্চার।

গত বছরের ডিসেম্বরে বিলা গাজা যুদ্ধের প্রসঙ্গ টেনে এক বিতর্কিত মন্তব্য করেন। তার ভাষায়, প্রেসিডেন্ট এরদোয়ানকে যদি আরও ক্ষমতা দেওয়া হতো, তাহলে ইসরায়েল এই গণহত্যা চালানোর সাহস পেত না।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও তার কনিষ্ঠ পুত্র বিলাল এরদোয়ান। ছবি: রয়টার্স
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও তার কনিষ্ঠ পুত্র বিলাল এরদোয়ান। ছবি: রয়টার্স

এই বক্তব্য অনেকের কাছেই বিস্ময়কর। কারণ বাস্তবতা হলো, এরদোয়ান ইতোমধ্যেই তুরস্কের রাজনৈতিক ব্যবস্থার প্রায় সব ধরনের প্রাতিষ্ঠানিক বাধা অতিক্রম করেছেন।

২০০৩ সাল থেকে টানা দুই দশকেরও বেশি সময় ধরে তুরস্ক শাসন করে আসছেন এরদোয়ান। তিনি প্রথমে প্রধানমন্ত্রী পরে প্রেসিডেন্ট নির্বাচিত হন।

সংবিধান অনুযায়ী, বর্তমান মেয়াদ শেষে ২০২৮ সালে তিনি আর নির্বাচনে দাঁড়াতে পারবেন না। তবে সংবিধান সংশোধন বা আগাম নির্বাচনের মাধ্যমে সেই সীমাবদ্ধতা পাশ কাটানোর পথ তার সামনে খোলা রয়েছে।

নতুন সংবিধান পাস করতে সংসদের ৬০০ আসনের মধ্যে ৪০০টির সমর্থন প্রয়োজন, যা বর্তমানে তার হাতে নেই। গণভোটের পথেও ঝুঁকি রয়েছে। ২০১৭ সালের গণভোটে ক্ষমতা বাড়ানোর প্রশ্নে তিনি অল্প ব্যবধানে জয়ী হয়েছিলেন, তাও ছিল ব্যাপক জালিয়াতির অভিযোগের মধ্যে। ফলে বিশ্লেষকদের ধারণা, ২০২৭ সালের শেষ দিকে একটি আগাম নির্বাচনই হতে পারে তার জন্য তুলনামূলক নিরাপদ পথ।

প্রেসিডেন্টের স্বাস্থ্য তুরস্কে কার্যত একটি রাষ্ট্রীয় গোপনীয়তা। তবে ৭১ বছর বয়সে তার শারীরিক গতি যে আগের মতো নেই, তা প্রকাশ্যেই দৃশ্যমান। যদি তিনি নির্বাচনে না দাঁড়ানোর সিদ্ধান্ত নেন, তাহলে জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট (একে) পার্টি থেকে একজন উত্তরসূরি মনোনীত করা হবে এমনটাই ধরে নেওয়া হচ্ছে।

দলটি বর্তমানে পুরোপুরি এরদোয়ানকেন্দ্রিক। প্রকাশ্যে একে পার্টির নেতারা ‘এরদোয়ান-পরবর্তী ভবিষ্যৎ নিয়ে কথা বলতে নারাজ। দলের এক জ্যেষ্ঠ নেতা অকপটে বলেছেন, “আমাদের কোনো প্ল্যান-বি নেই।”

তবে আড়ালে চলছে তীব্র প্রতিযোগিতা। শোনা যাচ্ছে, চারজন ব্যক্তি এই দৌড়ে এগিয়ে আছেন-প্রেসিডেন্টের জামাতা ও ড্রোন প্রকল্পের স্থপতি সেলচুক বায়রাক্তার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সয়লু, পররাষ্ট্রমন্ত্রী ও সাবেক গোয়েন্দা প্রধান হাকান ফিদান এবং বিলাল এরদোয়ান।

ডিসেম্বরের এক জরিপের বরাত দিয়ে ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হয়, একে পার্টির সম্ভাব্য নেতা হিসেবে হাকান ফিদানের পক্ষে সমর্থন সবচেয়ে বেশি-৩৩.৪ শতাংশ। সুলেইমান সয়লু পেয়েছেন ৩২.৫ শতাংশ। বিলাল ১৪.২ শতাংশ নিয়ে তৃতীয় স্থানে থাকলেও, তিনি বায়রাক্তারের চেয়েও এগিয়ে।

একে পার্টির সম্ভাব্য নেতা হিসেবে হাকান ফিদানের পক্ষে সমর্থন সবচেয়ে বেশি। ছবি: রয়টার্স
একে পার্টির সম্ভাব্য নেতা হিসেবে হাকান ফিদানের পক্ষে সমর্থন সবচেয়ে বেশি। ছবি: রয়টার্স

তবে রাজনৈতিক উত্তরাধিকার প্রশ্নে বিলাল এরদোয়ানের সামনে বড় বাধা রয়েছে। রাষ্ট্রবিজ্ঞানী সেদা ডেমিরাল্প মনে করেন, একে পার্টির ভোটারদের বড় একটি অংশ সরকারকে ‘পারিবারিক ব্যবসা’ হিসেবে দেখার ধারণার বিরোধী। আরেক শিক্ষাবিদ বুরাক বিলগেহান ওজপেকের মতে, ‘‘এরদোয়ান স্বৈরাচারী হতে পারেন, কিন্তু তার একটি গণতান্ত্রিক বৈধতা রয়েছে—বিলালের ক্ষেত্রে তা নেই।’’

এর ওপর রয়েছে অর্থনৈতিক বাস্তবতা। উচ্চ সুদের হার, নতুন কর এবং ব্যয় সংকোচনের কারণে জনজীবনে চাপ বেড়েছে। তুরস্কে মুদ্রাস্ফীতি এখনও ৩০ শতাংশের ওপরে। একাধিক জরিপে দেখা যাচ্ছে, এরদোয়ান বর্তমানে বিরোধী নেতা একরেম ইমামোগ্লু এবং আঙ্কারার মেয়র মনসুর ইয়াভাসের চেয়ে পিছিয়ে।

বিশ্লেষকদের মতে, এরদোয়ান ক্ষমতায় থাকবেন না কি তিনি নিজেই একজন উত্তরসূরি গড়ে তুলবেন এই প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়। তবে এটুকু পরিষ্কার, বিলাল এরদোয়ান আর শুধু প্রেসিডেন্টের ছেলে নন; তিনি ধীরে ধীরে একটি রাজনৈতিক সম্ভাবনায় রূপ নিচ্ছেন।

তবে সেই সম্ভাবনা রাজবংশে পরিণত হবে কি না-তা নির্ধারণ করবে তুরস্কের রাজনীতি, অর্থনীতি এবং সবচেয়ে বড় কথা, ভোটারদের মনোভাবের ওপর।

বিষয়: তুরস্কপ্রধানমন্ত্রীএরদোয়ানসরকারপ্রেসিডেন্ট
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

    চলতি মাসে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ঢাকা থেকে চট্টগ্রাম যে লং মার্চ করেছে তাকে সরকারের জন্য ‘ওয়েক আপ কল’ বলে উল্লেখ করছেন জোটটির নেতারা। প্রায় ১ হাজার গাড়ি নিয়ে এই লং মার্চ করে জোটের পক্ষ থেকে সরকারকে ৬ দফা দাবি দেওয়া হয়েছে। জোট নেতারা ওই ৬ দফায় বিদ্যুৎ, গ্যাস সংকট

  • বিএনপি ক্ষমতায় সাত মাস : সরকার তো চলছে, দলের কী অবস্থা?

    বিএনপি ক্ষমতায় সাত মাস : সরকার তো চলছে, দলের কী অবস্থা?

    ১৭ বছরের বেশি সময় ক্ষমতার বাইরে থেকে আন্দোলন-সংগ্রাম, মামলা-গ্রেপ্তার আর রাজনৈতিক চাপ সামলে এখন সরকারে বিএনপি। গত ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পর দলের শীর্ষ নেতাদের বড় একটি অংশ এখন সরকারের দায়িত্বে ব্যস্ত। মন্ত্রিসভা, সংসদ, প্রশাসন, অর্থনীতি ও আইনশৃঙ্

  • কমেডিও কাঠগড়ায়! চীনে বাকস্বাধীনতা কি ডিপ ফ্রিজে?

    কমেডিও কাঠগড়ায়! চীনে বাকস্বাধীনতা কি ডিপ ফ্রিজে?

    চীনের সরকার আসলে কী কী বন্ধ করে দেয় – শুধুই কি বিদেশি ওয়েবসাইট বন্ধ করে দেয়, নাকি দেশের ভেতরে থাকা সমালোচকদের ওপরও এই নিষেধাজ্ঞা আছে, এমন চিন্তাটা আসা খুবই স্বাভাবিক। তবে এখানে সরকারের লক্ষ্য এর চেয়েও বড়।

  • ইরান যুদ্ধ কি বদলে দিল বিশ্ব তেলের বাজার?

    ইরান যুদ্ধ কি বদলে দিল বিশ্ব তেলের বাজার?

    ইরান যুদ্ধের ছয় মাস পেরিয়েছে। এই যুদ্ধ শুরুর পর থেকে বিভিন্ন খাতে বিশেষ করে তেলের বাজার তীব্রভাবে প্রভাবিত হয়েছে। স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি প্রভাব পড়েছে আমেরিকানদের ওপর। গ্যাসের দাম কয়েক সপ্তাহ ধরে ৪ ডলারের বেশি। বন্ধকী ঋণের সুদের হারও বেড়ে প্রায় ৭ শতাংশের দিকে যাচ্ছে। আবার ডিজেলের রেকর্ড