Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> বিশ্লেষণ
ইকোনমিস্টের নিবন্ধ

বাংলাদেশের বিপ্লব ফলপ্রসূ হবে?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ১০: ৪৩
বাংলাদেশের বিপ্লব ফলপ্রসূ হবে?

২০২৪ সালের আগস্টে বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশটির অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস। তখন তিনি জাতিকে নতুন করে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ছাত্রনেতৃত্বাধীন বিক্ষোভের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের পতনের পর ক্ষুদ্রঋণের পথিকৃৎ ইউনূসের ক্ষমতায় আসার সুযোগ তৈরি হয়।

Advertisement
Advertisement
Advertisement

শেখ হাসিনা ১৫ বছর ক্ষমতায় থেকে ক্রমশ আরও স্বৈরাচারী হয়ে উঠেছিলেন। দুর্বল করে দিয়েছিলেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, আর শেষ করছিলেন দেশের রিজার্ভ। তার পতনে বাংলাদেশ এবং আন্তর্জাতিক মহলে গণতন্ত্রের বিজয় উদযাপিত হয়। সবাই আশা করেছিল, শেখ হাসিনার পতন দেশকে নতুন পথে নিয়ে যাবে।

ছাত্রদের নেতৃত্বাধীন আন্দোলনে পতন হয় শেখ হাসিনার। ফাইল ছবি
ছাত্রদের নেতৃত্বাধীন আন্দোলনে পতন হয় শেখ হাসিনার। ফাইল ছবি

কিন্তু সেই নতুন ভোর শিগগিরই অনিশ্চয়তার কুয়াশায় ঢাকা পড়তে থাকে। ২০২৫ সালের বড় অংশজুড়েই বাংলাদেশ রাজনৈতিক অস্থিরতায় আটকে ছিল। অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক সংস্কারের ঘোষণা দিলেও তার বাস্তবায়ন ও বৈধতা নিয়ে প্রশ্ন থেকেই গেছে।

Advertisement
Advertisement
Advertisement

আরও বড় উদ্বেগ হলো প্রতিশোধমূলক রাজনীতির আরেকটি চক্রে পড়ে যাওয়ার ঝুঁকি। সাধারণ মানুষ এবং রাজনৈতিক মহল আওয়ামী লীগের শাসনামলে হওয়া নির্যাতনের বিচার চাইছে। তবে মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ করছে যে, অন্তর্বর্তী সরকার আওয়ামী সমর্থকদের প্রতি অন্যায় আচরণ করছে; অনেককে বিনা বিচারে আটক রাখা হচ্ছে। নিরাপত্তার অজুহাতে দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা বাংলাদেশের দীর্ঘদিনের প্রতিহিংসাপরায়ণ রাজনৈতিক ইতিহাসকেই যেন স্মরণ করিয়ে দেয়।

তবে আশার কথা, ২০২৬ সালের শুরুতেই বাংলাদেশে নির্বাচন হওয়ার কথা রয়েছে। বিশ্লেষকদের মতে, এটাই হবে দেশের জনগণের এক বড় বিজয়। ২০২৪ সালে দেশটিতে হওয়া সবশেষ সংসদ নির্বাচন আন্তর্জাতিক পর্যবেক্ষকদের চোখে ছিল ব্যাপকভাবে অনিয়মপূর্ণ। যেখানে কার্যত বিরোধীরা ছিল না, আর ভোটার উপস্থিতি ছিল মাত্র ৪০ শতাংশ।

বাংলাদেশের মানুষ আশা করছে, এবারের ভোট দেশে স্থিতিশীলতার নতুন অধ্যায় শুরু করবে। তবে শঙ্কাও আছে, নতুন সরকার পুরনো সমস্যা সামনে আনতে পারে। জরিপে এগিয়ে থাকা বিএনপি দুর্নীতির অভিযোগে বিতর্কিত। একই সঙ্গে বিতর্ক রয়েছে জামায়াতে ইসলামীকে নিয়েও। তাদের বিরুদ্ধে অতীতে চরমপন্থীদের আশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে।

শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হন মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি
শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হন মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

ক্ষমতায় যেই আসুক, তাদের সামনে থাকবে বিশাল অর্থনৈতিক চ্যালেঞ্জ। একসময় দেশের উন্নয়নের প্রধান চালিকাশক্তি হিসেবে পরিচিত তৈরি পোশাক শিল্প এখন আমেরিকার শুল্ক বাড়ানোর কারণে ধাক্কা খাচ্ছে। বেকারত্ব বেড়েই চলেছে, বিশেষত তরুণদের মধ্যে।

পররাষ্ট্রনীতিতেও কঠিন চ্যালেঞ্জ রয়েছে বাংলাদেশের সামনে। ইউনূসের সময়ে বাংলাদেশ চীনের দিকে ঝুঁকেছে। দেশটির সঙ্গে বাণিজ্য, অবকাঠামো ও প্রতিরক্ষায় একের পর এক চুক্তি হয়েছে। এতে ক্ষুব্ধ হয়েছে বাংলাদেশের ঐতিহ্যগত সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ভারত। পাশাপাশি মিয়ানমারের গৃহযুদ্ধ থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের নিয়ে চলমান মানবিক সংকটও নতুন নেতৃত্বকে দ্রুত সমাধান করতে হবে। আমেরিকার সহায়তা কমে আসায় এই ভার সামলানো আরও কঠিন হয়ে উঠছে।

১৯৭১ সালে স্বাধীনতার পর বাংলাদেশের স্বপ্নময় যাত্রা মাত্র চার বছরেই সামরিক অভ্যুত্থানের কারণে থমকে যায়। আজকের বাংলাদেশি জনগণ আশায় বুক বাঁধছে জাতির এই দ্বিতীয় জাগরণ আগেরবারের মতো দ্রুত নিভে যাবে না, বরং টেকসই ভবিষ্যতের পথে পথ দেখাবে।

**দ্য ইকোনমিস্টের এশিয়া করেসপন্ডেন্ট ও নিউজ এডিটর বিষ্ণু পদ্মনাভের লেখা ইংরেজি থেকে অনুবাদ করে প্রকাশিত**

বিষয়: বাংলাদেশমুক্তিযুদ্ধআওয়ামী লীগঅন্তর্বর্তীকালীন সরকারঅন্তর্বর্তী সরকারঅভ্যুত্থান
সর্বশেষ
  • ১

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

  • ২

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

  • ৩

    ধানমন্ডি ২৭ নম্বরে আগুন, সবশেষ যা জানা গেল

  • ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

  • ৫

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

সম্পর্কিত
  • লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

    চলতি মাসে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ঢাকা থেকে চট্টগ্রাম যে লং মার্চ করেছে তাকে সরকারের জন্য ‘ওয়েক আপ কল’ বলে উল্লেখ করছেন জোটটির নেতারা। প্রায় ১ হাজার গাড়ি নিয়ে এই লং মার্চ করে জোটের পক্ষ থেকে সরকারকে ৬ দফা দাবি দেওয়া হয়েছে। জোট নেতারা ওই ৬ দফায় বিদ্যুৎ, গ্যাস সংকট

  • বিএনপি ক্ষমতায় সাত মাস : সরকার তো চলছে, দলের কী অবস্থা?

    বিএনপি ক্ষমতায় সাত মাস : সরকার তো চলছে, দলের কী অবস্থা?

    ১৭ বছরের বেশি সময় ক্ষমতার বাইরে থেকে আন্দোলন-সংগ্রাম, মামলা-গ্রেপ্তার আর রাজনৈতিক চাপ সামলে এখন সরকারে বিএনপি। গত ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পর দলের শীর্ষ নেতাদের বড় একটি অংশ এখন সরকারের দায়িত্বে ব্যস্ত। মন্ত্রিসভা, সংসদ, প্রশাসন, অর্থনীতি ও আইনশৃঙ্

  • কমেডিও কাঠগড়ায়! চীনে বাকস্বাধীনতা কি ডিপ ফ্রিজে?

    কমেডিও কাঠগড়ায়! চীনে বাকস্বাধীনতা কি ডিপ ফ্রিজে?

    চীনের সরকার আসলে কী কী বন্ধ করে দেয় – শুধুই কি বিদেশি ওয়েবসাইট বন্ধ করে দেয়, নাকি দেশের ভেতরে থাকা সমালোচকদের ওপরও এই নিষেধাজ্ঞা আছে, এমন চিন্তাটা আসা খুবই স্বাভাবিক। তবে এখানে সরকারের লক্ষ্য এর চেয়েও বড়।

  • ইরান যুদ্ধ কি বদলে দিল বিশ্ব তেলের বাজার?

    ইরান যুদ্ধ কি বদলে দিল বিশ্ব তেলের বাজার?

    ইরান যুদ্ধের ছয় মাস পেরিয়েছে। এই যুদ্ধ শুরুর পর থেকে বিভিন্ন খাতে বিশেষ করে তেলের বাজার তীব্রভাবে প্রভাবিত হয়েছে। স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি প্রভাব পড়েছে আমেরিকানদের ওপর। গ্যাসের দাম কয়েক সপ্তাহ ধরে ৪ ডলারের বেশি। বন্ধকী ঋণের সুদের হারও বেড়ে প্রায় ৭ শতাংশের দিকে যাচ্ছে। আবার ডিজেলের রেকর্ড