
ভারতে তরুণদের দাবি মোদি সরকার না মানলে কী হবে?
ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আজ বুধবার দেশটির পার্লামেন্টের (লোকসভা) বাইরে বিক্ষোভ করেন বিরোধী দলের আইনপ্রণেতারা। পরে তারা সংসদ কক্ষে প্রবেশ করে প্রশ্নফাঁস ও শিক্ষার্থী আন্দোলনে পুলিশি সহিংসতা নিয়ে আলোচনার দাবি জানালে অধিবেশন সাময়িকভাবে মুলতবি করতে হয়।




