
‘সংকট নেই’ বনাম মাঠের বাস্তবতা: সারের হিসাব কোথায় আটকে যাচ্ছে?
সরকার বলছে সারের কোনো সংকট নেই। সরকারি গুদামে নাকি গত বছরের এই সময়ের চেয়ে প্রায় ৩৫ শতাংশ বেশি সার মজুত আছে। অথচ মাঠে কৃষক ভোররাত থেকে লাইনে দাঁড়িয়েও সার পাচ্ছেন না, কাউকে কাউকে দিতে হচ্ছে বাড়তি টাকা। গুদামে সার থাকলে কৃষকের হাতে কেন পৌঁছাচ্ছে না?





