
ভারতের তেলেঙ্গানা রাজ্যে তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকায় হিটস্ট্রোকে মোট ১৬ জনের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে সরকার রাজ্যব্যাপী সতর্কতা জারি করেছে এবং মৃতদের পরিবারকে চার লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে।

গরমকালে ডিহাইড্রেশন বা পানিশূন্যতা, হিট এক্সহসশন ও হিট স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। এমন পরিস্থিতিতে শুধু পানি পানই নয়, সঠিক পানীয় নির্বাচনও জরুরি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।