Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জীবনচরচা

গরমে শরীরের আর্দ্রতা ধরে রাখতে যা খাবেন

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৮ মে ২০২৬, ১৩: ১৩
গরমে শরীরের আর্দ্রতা ধরে রাখতে যা খাবেন

গরমকালে ডিহাইড্রেশন বা পানিশূন্যতা, হিট এক্সহসশন ও হিট স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। এমন পরিস্থিতিতে শুধু পানি পানই নয়, সঠিক পানীয় নির্বাচনও জরুরি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

Advertisement

এ বিষয়ে ভারতীয় পুষ্টিবিদ মধুরা পি বেহকির পরামর্শ তুলে ধরেছে সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। তার মতে, গ্রীষ্মে কিছু জনপ্রিয় পানীয় শরীরের জন্য ক্ষতিকর হতে পারে, আবার কিছু স্বাস্থ্যকর বিকল্প পানীয় শরীরকে হাইড্রেটেড বা আর্দ্র ও সতেজ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

মধুরা বলেন, “হাইড্রেশন মানে শুধু পানি বা যেকোনো তরল পান করা নয়, বরং গরমে শরীরের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে সঠিক পানীয় বেছে নেওয়াও জরুরি।”

যেসব পানীয় এড়িয়ে চলা উচিত

Advertisement
Advertisement
Advertisement

পুষ্টিবিদ মধুরার মতে, গরমে কিছু পানীয় দেখতে ঠান্ডা ও সতেজ মনে হলেও বাস্তবে সেগুলো শরীরকে ডিহাইড্রেটেড, অবসন্ন বা ফোলা অনুভব করাতে পারে। তাই এগুলো এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে:

প্যাকেটজাত ফলের জুস

বেশিরভাগ ক্ষেত্রে এসব জুসে অতিরিক্ত চিনি, ফলের কনসেন্ট্রেট (ফলের রস থেকে জলীয় অংশ অপসারণ করে তৈরি করা একটি ঘন নির্যাস) এবং খুব কম পরিমাণে ফাইবার থাকে। ফাইবারের অভাবে এগুলো দ্রুত রক্তে শর্করার মাত্রা বাড়ায়, যার পরেই শক্তি হ্রাস পায়।

আইসড টি

মধুরা বলেন, অনেক আইসড টিতে উচ্চমাত্রার চিনি বা হাই-ফ্রুক্টোজ সিরাপ থাকে। পাশাপাশি এতে ক্যাফেইন থাকতে পারে, যা অতিরিক্ত গ্রহণ করলে হালকা ডাইইউরেটিক প্রভাব ফেলে এবং শরীরের পানির মাত্রা কমাতে পারে।

শক্তি পেতে সকালে যা খেতে পারেনBreakfast

প্রোটিন শেক

পুষ্টিবিদ মধুরার পরামর্শ, গরমে বিশেষ করে প্যাকেটজাত প্রোটিন শেক ও চিনি সমৃদ্ধ কোমল পানীয় এড়িয়ে চলা উচিত।

প্যাকেটজাত প্রোটিন শেক সাধারণত হজমে কঠিন। হজমে বেশি সময় লাগলে শরীরে তাপ উৎপন্ন হয়, যা ‘থার্মিক ইফেক্ট অব ফুড’ নামে পরিচিত। ফলে এসব ঘন প্রোটিনসমৃদ্ধ পানীয় পান করলে অবসন্নতা বা পেট ফাঁপার মতো সমস্যা দেখা দিতে পারে।

কোমল পানীয় (কোল্ড ড্রিংকস)

ফ্লেভারযুক্ত সোডা বা কোমল পানীয়তে উচ্চমাত্রার চিনি থাকে, যা শরীরে ফাঁপাভাব তৈরি করতে পারে। তাই গ্রীষ্মকাল এসব পানীয় এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদ মধুরা।

গ্রীষ্মকালে জনপ্রিয় অনেক পানীয় দেখতে সতেজ মনে হলেও, অতিরিক্ত চিনি বা হজমে ভারী হওয়ার কারণে সেগুলো স্বাস্থ্যকর নয়। তাই পুষ্টিগুণে সমৃদ্ধ ও শরীরকে ঠান্ডা রাখে—এমন বিকল্প বেছে নেওয়ার ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।

মধুরা জানান, গরমে হাইড্রেশন নিশ্চিত করতে কিছু স্বাস্থ্যকর পানীয় কার্যকর হতে পারে। এর মধ্যে রয়েছে:

ডাবের পানি

তাজা কচি ডাবের পানি শরীরকে দ্রুত হাইড্রেট করে এবং প্রয়োজনীয় ইলেকট্রোলাইট সরবরাহ করে। এটি শরীর ঠান্ডা রাখতেও সহায়ক এবং এতে অতিরিক্ত চিনি নেই।

হার্ব-ইনফিউজড পানি

সাধারণ পানির বিকল্প হিসেবে তরমুজ ও পুদিনা পাতা, লেবু ও কমলার টুকরো, কিংবা মৌরি ও তুলসী দিয়ে তৈরি পানি পান করা যেতে পারে। এসব পানীয় শরীর ঠান্ডা রাখার পাশাপাশি হালকা ইলেকট্রোলাইট সরবরাহ করে।

বিষয়: গ্রীষ্মকালবিশেষজ্ঞডাবের পানিপানিহিট স্ট্রোকপরামর্শ
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • সমাজে প্রবীণ নাগরিকদের গুরুত্ব কতটা?

    সমাজে প্রবীণ নাগরিকদের গুরুত্ব কতটা?

    গত ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে সিনিয়র সিটিজেন সপ্তাহ। সারা বিশ্ব ব্যাপী এটা পালিত হয় প্রবীণ নাগরিকদের সন্মান জানিয়ে। সেই উপলক্ষে প্রবীণ নাগরিকদের সবাইকে জানাই ‘সিনিয়র সিটিজেন’ সপ্তাহের শুভেচ্ছা!

  • সম্রাট শাহজাহানের পছন্দের কাচ্চি বিরিয়ানি রাঁধে কীভাবে?

    সম্রাট শাহজাহানের পছন্দের কাচ্চি বিরিয়ানি রাঁধে কীভাবে?

    ঐতিহাসিকভাবে দেখা যায়, সম্রাট শাহজাহানের হেঁশেলেই আজকের মাটন বিরিয়ানির আদি রূপ রান্না হতো। আর এর প্রমাণ মেলে ওই আমলের কুকবুক ‘নুশখা-ই-শাহজাহানি’তে। ‘নি’মতনামা-ই-নাসির শাহি’, ‘আইন-ই-আকবরি’তেও অনেক খাবারের উল্লেখ থাকলেও ‘বিরিয়ানি’ পাওয়া যায় না।

  • শিশুর ডেঙ্গু হলে করণীয় কী?

    শিশুর ডেঙ্গু হলে করণীয় কী?

    অনেক অভিভাবক শুরুতে জ্বরকে সাধারণ ভাইরাল জ্বর মনে করে বাড়িতেই চিকিৎসা চালিয়ে যান। কিন্তু ডেঙ্গুতে দেরিতে চিকিৎসা শুরু হলে ঝুঁকি বেড়ে যায়, বিশেষ করে প্লাটিলেট কমে গেলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে।

  • কীভাবে বুঝবেন আপনি গরিব?

    কীভাবে বুঝবেন আপনি গরিব?

    নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।