
ঢাকা–১৩ সংসদীয় আসনে ভোটের প্রস্তুতি প্রায় শেষ। চার লাখের বেশি ভোটারের এই আসনে ধানের শীষের প্রার্থী ববি হাজ্জাজ এবং জামায়াত জোটের প্রার্থী মামুনুল হকের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা।

৩ ফেব্রুয়ারি (২০২৬) রাজধানীর শ্যামলী এলাকায় আয়োজিত ‘জাগরণী পদযাত্রা’য় অংশ নেন ঢাকা-১৩ আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী মামুনুল হক।

কোন দল কত আসন নিয়ে সমঝোতায় এসেছে তা আজ বৃহস্পতিবার রাত ৮টায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।