
অবৈধ সম্পদ অর্জন ছাড়াও বেনজীরের বিরুদ্ধে আরও পাঁচটি মামলা করে দুদক। এর মধ্যে দুই মামলায় বেনজীরকে প্রধান আসামি করা হয়। পাশাপাশি স্ত্রী জীশান মির্জা, দুই মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজীর ও তাহসিন রাইসা বিনতে বেনজীরের পৃথক তিন মামলায় তাকে সহযোগী আসামি করা হয়। বর্তমানে এসব মামলা তদন্তাধীন।

দুর্নীতির বিষয়ে অন্তর্বর্তী সরকার, আওয়ামী লীগ কিংবা ক্ষমতাসীন বিএনপির ক্ষেত্রেও ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।

সরকার আইনশৃঙ্খলা ফেরাতে কতটা সফল হলো? বিচার বিভাগ কতটা স্বাধীনতাভাবে কাজ করতে পারছে? চরচার সঙ্গে বিষয়গুলো নিয়ে কথা বলেছেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব।

২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত সময়ে এক বছরে বিভিন্ন সেবা খাতে মোট ১২ হাজার ৬৩৩ কোটি ২০ লাখ টাকা ঘুষ লেনদেন হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় ৩৪ কোটি ৬১ লাখ টাকা ঘুষ লেনদেন হয়েছে।

তবে মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির কী কী অভিযোগ আছে সে বিষয়ে নোটিশে কিছু বলা হয়নি।

জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় আলোচিত প্রশান্ত কুমার হালদার (পিকে হালদার) সহযোগী ও সুখাদা প্রোপার্টিজ লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অভিজিত অধিকারী তির্থার দুই ধারায় সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মামলার এজাহার অনুযায়ী, মামলার আসিমার একটি সংঘবদ্ধ চক্র নিজেদের বিও অ্যাকাউন্টে অবৈধ ও কৃত্রিম লেনদেনের মাধ্যমে নির্দিষ্ট শেয়ারের দাম বাড়িয়ে সাধারণ বিনিয়োগকারীদের প্রলুব্ধ ও প্রতারিত করত।

আব্দুস সোবহান বিমানের এটিএম বিভাগে কর্মরত থাকাকালে তার স্ত্রী সালমার নামে ৪৬ লাখ ২০ হাজার ৩৮৭ টাকার স্থাবর সম্পদ এবং ১৯ লাখ ৩২ হাজার ৩১৪ টাকার অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে, যা অসাধু উপায়ে অর্জিত বলে সন্দেহ করা হচ্ছে।

প্রতারণার মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে পরস্পর সহযোগিতায় রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে মূল বরাদ্দকৃত গ্রহীতার নামের একটি প্লট আত্মসাৎ করা হয়েছে অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে।

সাবেক ডিবি প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন্স) মোহাম্মদ হারুন অর রশীদের ভাই এ. বি. এম. শাহারিয়ারের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক একাধিক হত্যা মামলায় গ্রেপ্তার এক-এগারোর সময়ে আলোচিত সাবেক সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে দুর্নীতির মামলায় মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মালয়েশিয়ায় কর্মী পাঠিয়ে ১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক এই সং

দুদকের কর্মকর্তারা জানান, মামলার তথ্য-প্রমাণ ও সাক্ষ্য আদালতে সঠিকভাবে উপস্থাপিত হওয়ায় এ রায় এসেছে। এতে দুর্নীতিবিরোধী কার্যক্রমে জনগণের আস্থা আরও বাড়বে বলেও মন্তব্য করেন তারা।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরের স্থায়ী জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

তদন্তে উঠে এসেছে, হায়দার কবির মিথুন কোম্পানির ডিএমডি হিসেবে প্রতারণামূলক কর্মকাণ্ডে সরাসরি জড়িত ছিলেন। তিনি বিভিন্ন গ্রাহকের কাছ থেকে অর্থ সংগ্রহ ও আত্মসাতে সক্রিয় ভূমিকা পালন করেন। মামলা হওয়ার পর তিনি আত্মগোপনে চলে যান এবং ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ রেখে কৌশলে বিদেশে পালিয়ে যান।

দুদকের পৃথক দুই আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এসব আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

ইফতেখারুজ্জামান আরও বলেন, “বিশেষ করে দুদকের মতো প্রতিষ্ঠানগুলোর সংস্কার ও পুনর্গঠন হওয়া জরুরি–এ বিষয়ে আমরা পরামর্শ দিয়েছি।”

নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা ‘ছাগলকাণ্ডের’ জন্য আলোচিত মতিউর রহমানের বিরুদ্ধে প্রায় সাড়ে ৫ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের মামলায় আগামী ১১ মে চার্জগঠন শুনানির দিন ধার্য করেছেন আদালত।

অবৈধ সুবিধা নিয়ে ঢাকার গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের ফ্ল্যাট নেওয়ার অভিযোগে গত বছরের ১৫ এপ্রিল টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান ও সাবেক সহকারী আইন উপদেষ্টা-১ সরদার মোশারফ হোসেনের বিরুদ্ধে মামলা করে দুদক।

জেমকন গ্রুপের পরিচালক যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের ভাই কাজী ইনাম আহমেদের দশটি ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তার ক্রোক হওয়া স্থাবর ও ফ্রিজ হওয়া অস্থাবর সম্পদ দেখভালের জন্য প্রশাসক (রিসিভার) নিয়োগের আদেশ দেওয়া হয়েছে।