
নির্ভয়ে ধর্মীয় অনুষ্ঠান পালন নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির
“সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।”
দুর্নীতির অভিযোগে অনুসন্ধান চলমান থাকায় চাঁদপুর-২ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী জালাল উদ্দিন ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।
দুদকের আবেদনের প্রেক্ষিতে রোববার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক এস এম মামুনুর রশীদ ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, জালাল উদ্দিনের বিরুদ্ধে বিধি বহির্ভূত অর্থ উপার্জন করে নিজ ও স্বার্থ-সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে এনে বৈধতা প্রদানের চেষ্টা করার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের মাধ্যমে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ করা অভিযোগও রয়েছে। অভিযোগ অনুসন্ধানকালে তার ও তার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে হিসাবের তথ্য পাওয়া যায়। বিপুল পরিমাণ অর্থ লেনদেনের বিষয়টি অস্বাভাবিক ও সন্দেহজনক।
প্রাথমিকভাবে প্রতীয়মান হয়, অভিযোগ সংশ্লিষ্ট মো. জালাল উদ্দিন মানি লন্ডারিংয়ের উদ্দেশ্যে উল্লিখিত ব্যাংক হিসাবগুলোতে লেনদেন করেছেন। যেকোনো সময় অর্থ উত্তোলন করে বিদেশে পাচার বা গোপন করার সমূহ সম্ভাবনা রয়েছে মর্মে অনুসন্ধানকালে প্রতীয়মান হয়। এজন্য তার ৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন।
উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর একই অভিযোগে চাঁদপুর-২ আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী জালাল উদ্দিন, তার স্ত্রী ও তিন সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন আদালত।

নির্ভয়ে ধর্মীয় অনুষ্ঠান পালন নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির
“সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।”

উড়ন্ত গাড়ি উন্মোচন করল টেসলা
বিশেষজ্ঞদের মতে, একই যানবাহনকে সড়কে চলার পাশাপাশি আকাশে ওড়ার উপযোগী করে তৈরি করা বড় ধরনের প্রকৌশলগত চ্যালেঞ্জ। উড়ন্ত যানবাহনের ক্ষেত্রে ওজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নিশ্চিন্তে উৎসব করুন: হিন্দু সম্প্রদায়ের প্রতি প্রধানমন্ত্রী
‘শারদীয় দুর্গাপূজা’ উপলক্ষে আজ শুক্রবার দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, “ধর্ম যার যার- রাষ্ট্র সবার। ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার। হিন্দু সম্প্রদায়ের ভাই ও বোনেরা, আপনারা উৎসাহ উদ্দীপনা সহকারে, নিশ্চিন্তে, নিরাপদে সারা দেশে উৎসব আনন্দ উদযাপন করুন।”

আবারও আটক অভিজিৎ দীপকে ও নেহা বোরা
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, নিজের বসার ঘরে হলুদাভ রঙের সোফায় বসে আছেন দীপকে। তার কাঁধে ছোট একটি জাতীয় পতাকা জড়ানো। সামনে থাকা পুলিশ সদস্যকে তিনি প্রশ্ন করেন, ‘আপনি আমার বিরুদ্ধে কী ধরনের অভিযোগ এনেছেন?’