
প্রতিরক্ষা কৌশলের পূর্ববর্তী সংস্করণগুলোর মতো এবার তাইওয়ানের কোনো উল্লেখ নেই। তবে দলিলে লেখা হয়েছে যে, আমেরিকার লক্ষ্য হলো চীনসহ কাউকেই নিজেদের বা তাদের মিত্রদের ওপর আধিপত্য বিস্তার করতে না দেওয়া।

গ্রিনল্যান্ড দখল নিয়ে ট্রাম্পের মন্তব্যে সতর্ক দ্বীপটির বাসিন্দারা। সরবরাহ অনিশ্চয়তায় ভরসা এখন শিকার, মাছ ধরা ও খাদ্য মজুদের ওপর। স্বনির্ভরতা আর ঐতিহ্যই গ্রিনল্যান্ডবাসীর সবচেয়ে বড় শক্তি।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, গ্রিনল্যান্ডের মালিকানা নিয়ে রাশিয়ার কোনো মাথাব্যথা নেই। আমেরিকা ও ডেনমার্কের মধ্যে বিদ্যমান এই বিষয়টি তাদের নিজেদেরই সমাধান করা উচিত। তবে এ সময় দ্বীপটিকে নিয়ে দেশ দুটির ঐতিহাসিক আচরণের তীব্র সমালোচনা করেন তিনি।

ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব ডেনমার্ক ও গ্রিনল্যান্ডে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়। এই প্রতিবাদে ট্রাম্পের লাল ম্যাগা ক্যাপ নতুন অর্থ পেয়ে হয়ে উঠেছে ব্যঙ্গ ও প্রতিরোধের প্রতীক। একটি টুপি এখন হয়ে উঠেছে ডেনমার্কের সার্বভৌমত্ব ও জাতিগত গর্ব রক্ষার বার্তা।

গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে ইউরোপীয় মিত্রদের ওপর শাস্তিমূলক শুল্ক আরোপের হুমকি থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বুধবার দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি।

ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড কেনা নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই ট্রাম্প ঘোষণা করলেন, তিনি এই দ্বীপটি অর্জনে শক্তি প্রয়োগ করতে চান না। তবে এ নিয়ে আলোচনা শুরু করতে চান।

গ্রিনল্যান্ড দখলের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই শুল্ক ঠেকাতে কূটনৈতিক তৎপরতা জোরদারের বিষয়ে একমত হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতরা।

গ্রিনল্যান্ডকে ঘিরে ট্রাম্পের আগ্রহ শুধু রাজনীতি নয়, এটি বৈশ্বিক শক্তির নতুন হিসাব। জলবায়ু পরিবর্তন, বিরল খনিজ আর উত্তরমুখী নৌপথ গ্রিনল্যান্ডকে করেছে কৌশলগত কেন্দ্র। এই দ্বীপ ঘিরেই আমেরিকা, ইউরোপ, রাশিয়া ও চীনের প্রতিযোগিতা আরও তীব্র হচ্ছে।

দ্য ইকোনমিস্টের প্রতিবেদন
প্রতিদিন সকালে নতুন নতুন হুমকির কথা শুনে ঘুম থেকে উঠলে সমাধান নিয়ে ভাবা সহজ নয়। আর সেই হুমকি যদি আসে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ আমেরিকার প্রেসিডেন্টের থেকে, তাহলে বিষয়টি আরও গুরুতর।

গ্রিনল্যান্ড দখলে বিরোধিতা
গ্রিনল্যান্ড দখলের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সসহ ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন এ শুল্ক আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড কেনার প্রস্তাবকে কেন্দ্র করে বিশ্ব রাজনীতিতে উত্তেজনা তুঙ্গে

গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার প্রচেষ্টায় এবার নতুন কৌশল নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, যেসব দেশ গ্রিনল্যান্ড ইস্যুতে আমার অবাধ্য হবে, তাদের ওপর কঠোর বাণিজ্যিক শুল্ক আরোপ করা হতে পারে।

ঘটনার সূত্রপাত ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড কিনে নেওয়ার ইচ্ছা প্রকাশের পর থেকে। ডেনমার্ক এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করলেও ওয়াশিংটনের চাপ বাড়তে থাকে। পরিস্থিতি মোকাবিলায় প্যারিসে জরুরি প্রতিরক্ষা বৈঠক ডাকেন মাঁখো।

অন্যদিকে, ডেনমার্কের প্রতি সমর্থন জানিয়ে গ্রিনল্যান্ডে সেনা পাঠাতে শুরু করেছে ইউরোপের বেশ কয়েকটি দেশ। গত বৃহস্পতিবার থেকে জার্মানি ও ফ্রান্সসহ বিভিন্ন দেশের সৈন্যরা সেখানে পৌঁছাতে শুরু করে।

অন্যদিকে, ডেনমার্কের প্রতি সমর্থন জানিয়ে গ্রিনল্যান্ডে সেনা পাঠাতে শুরু করেছে ইউরোপের বেশ কয়েকটি দেশ। গত বৃহস্পতিবার থেকে জার্মানি ও ফ্রান্সসহ বিভিন্ন দেশের সৈন্যরা সেখানে পৌঁছাতে শুরু করে।