
১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ভাষণ দেন। তিনি পাকিস্তানি শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রস্তুত হওয়ার আহ্বান জানান। ২০১৭ সালে ইউনেস্কো ভাষণটিকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়।

সংস্থাগুলোর মতে, নির্বাচন কমিশনের বর্তমান নির্দেশিকায় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সুনির্দিষ্ট কোনো প্রটোকল নেই। এছাড়া, নির্বাচনের দিন গণপরিবহনের ওপর কঠোর নিষেধাজ্ঞা এবং যানবাহন পাসের জটিলতা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বড় বাধা হয়ে দাঁড়ায়।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। জুলাই আন্দোলনে ছয়জন সাংবাদিক মারা গেছেন, অথচ তাদের যথাযথ সুরক্ষা উপকরণ ছিল না। তিনি সাংবাদিকদের জন্য ঝুঁকি কমানোর নির্দেশিকা ও গাইডবুক তৈরির তাগিদ দেন।