
পরিবার ও লোকালয় থেকে বিচ্ছিন্ন হয়ে কয়েক সপ্তাহের জন্য তারা বনে অবস্থান করেন। সেখানে ঝুঁকিপূর্ণ পরিবেশে মধু সংগ্রহ করে জীবিকা নির্বাহ করেন।

ইসরায়েলে আল-জাজিরা মিডিয়া নেটওয়ার্কের সম্প্রচার এবং প্রতিষ্ঠানটির কার্যালয় পরিচালনার ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৯০ দিনের জন্য বাড়িয়েছে দেশটির প্রশাসন। সেই সঙ্গে একাধিক সম্প্রচার ও ইন্টারনেট কোম্পানি এবং ইউটিউবকে ইসরায়েলের অভ্যন্তরে নেটওয়ার্ক পরিষেবা দিতেও নিষেধ করা হয়েছে।

আল জাজিরার বিশ্লেষণ
আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এটি মূলত বিএনপি এবং জামায়াত-নেতৃত্বাধীন জোটের মধ্যে একটি সরাসরি লড়াইয়ে রূপ নিচ্ছে। ২২ জানুয়ারি থেকে দেশজুড়ে শুরু হচ্ছে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার। তবে অনলাইন জগতে দলগুলোর এই লড়াই চলছে মাসখানেক ধরে।

গবেষণা প্রতিষ্ঠান ‘কোলম্যান ইনসাইটস’ এবং ‘অ্যামপ্লিফাই মিডিয়ার’ মতে, প্রতি ১০ জন আমেরিকান শ্রোতার মধ্যে ৩ জনই এখন ভিডিও আকারে পডকাস্ট দেখতে পছন্দ করেন।

অস্ট্রেলিয়ায় আজ বুধবার দিনের প্রথম প্রহরে কার্যকর হয়েছে নতুন একটি আইন। এর আওতায় দেশটিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ১৬ বছরের কম বয়সীদের লাখো অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে। তবে ১৪ বছর বয়সীদের জন্য কিছু প্ল্যাটফর্মে এখনো নিবন্ধন করার সুযোগ রয়েছে।

গুগল বলছে, সরকারের সমালোচনার কারণে করা অনুরোধের ১৮১টিই ছিল ইউটিউবের কনটেন্ট নিয়ে। সবচেয়ে বেশি অনুরোধ পাঠানো হয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে।