আরব আমিরাত

আবুধাবিতে আলোচনা শেষে পুতিনের সঙ্গে বৈঠক করতে মস্কোয় ট্রাম্পের দূতেরা
আলোচনার ফলাফল সম্পর্কে সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছেন জেলেনস্কি। প্রস্তাবিত যুদ্ধবন্দী বিনিময়কে ইতিবাচক অগ্রগতি হিসেবে বর্ণনা করেছেন তিনি।

আবুধাবির বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
আলোচনায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট, সিপাহি-জনতার বিপ্লব, দেশ ও জনগণের স্বার্থে সাবেক রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমানের ভূমিকাসহ বাংলাদেশের রাজনীতি ও অর্থনীতিতে বিপ্লব ও সংহতির প্রাসঙ্গিকতা বিষয়ে আলোচনা করেন।

দুবাইয়ে এনআরবি সিআইপি সম্মাননা
ভার্চ্যুয়াল বক্তব্যে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, প্রবাসীরা আমাদের দেশের গর্ব ও অর্থনীতির অন্যতম শক্তি। তারা পরিবার-পরিজন ছেড়ে বিদেশের মাটিতে কঠোর পরিশ্রম করছেন।

আমিরাতে আবাসন খাতে নতুন বাংলাদেশি প্রতিষ্ঠান
‘নবায়ন রিয়েল এস্টেট’ আবুধাবিতে দীর্ঘ ৪০ বছরের বেশি সময় ধরে ব্যবসায়িক সুনাম ও খ্যাতি অর্জনকারী ‘মোহাম্মদ জাফর স্টিল’–এর অঙ্গ প্রতিষ্ঠান।

‘ইরানের সঙ্গে উত্তেজনা নিরসনে সামরিক পদক্ষেপ কার্যকর হবে না’
ইউএইর প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাশ বলেন, ওয়াশিংটন ও তেহরানের অবস্থানের মধ্যে এখনো বড় ধরনের ব্যবধান রয়েছে। এই মতপার্থক্য দূর করা সম্ভব না হলে গুরুতর পরিণতি হতে পারে। তিনি সতর্ক করে বলেন, সামরিক সমাধানের চেষ্টা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে, দ্রুত সংকট থেকে বেরিয়ে আসার কোনো পথ তৈরি করবে না।

আমিরাতে বাংলাদেশি দুই শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির ফলাফল সন্তোষজনক
আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ থেকে এইএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৫ জন শিক্ষার্থী। ১৫ শিক্ষার্থীই পরীক্ষায় কৃতকার্য হয়েছেন। পাসের হার শতভাগ।

দুবাইয়ে গাউছিয়া কমিটির নাখিল শাখার দ্বিবার্ষিক কাউন্সিল
স্থানীয় একটি রেস্টুরেন্টের হল রুমে দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে সভাপতিত্ব করেন আহমদ মিয়া। সঞ্চালনা করেন সৈয়দ দিদারুল আজম।

সৌদি আরব ক্ষেপণাস্ত্র কারখানা সম্প্রসারণ করছে?
সিএনএর বিশ্লেষক ডেকার ইভলেথ বলেন, সৌদি আরবের আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র তৈরির উদ্যোগ এমন এক সময়ে দেখা যাচ্ছে, যখন উপসাগরীয় অঞ্চলের অন্য শক্তিধর দেশও তাদের আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক অস্ত্রভান্ডার সম্প্রসারণের চেষ্টা করছে। তিনিও এফপিআরআইয়ের মূল্যায়নের সঙ্গে একমত।

বাংলাদেশকে দর্শক বানিয়ে ফাইনালে আফগানিস্তান-জিম্বাবুয়ে
আফগানিস্তানকে জয়ের জন্য ১৬১ রানের টার্গেট দিলেও ফাইনালে যেতে বাংলাদেশকে জিততে হতো বড় ব্যবধানে। আর সেই লক্ষ্যে বোলারদের করতে হতো এমন কিছু, যা ক্রিকেটে মিরাকল ছাড়া আর কিছু নয়। কেননা, আফগানিস্তানের মতো একটি দলকে এমন ব্যাটিং উইকেটে ১১৯ রানের মধ্যে আটকে রাখাটা ছিল প্রায় অসম্ভব একটি ব্যাপার।

আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী প্রকৌশলীর স্ত্রী–ছেলে নিহত
প্রত্যক্ষদর্শী সাংবাদিক সঞ্জিত কুমার শীল জানান, গতকাল সোমবার পরিবারসহ একটি সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে যাওয়ার পথে আনুমানিক রাত নয়টায় আল আইন রোডের আল ওয়াতবা ব্রিজের কাছে দুর্ঘটনাটি ঘটে।

শ্রমবাজার নিয়ে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টার আলোচনা
সাক্ষাৎকালে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি ট্যাক্সি ও ট্রাকচালকসহ দক্ষ শ্রমিকদের নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে এক ফলপ্রসূ আলোচনা হয়েছে।

জনতা ব্যাংকের ইউএই কার্যক্রম বাঁচাতে সাড়ে ৬ হাজার কোটি টাকা দেবে সরকার
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) জনতা ব্যাংকের কার্যক্রম চালু রাখতে বড় অঙ্কের মূলধনসহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সরকার। এ জন্য সর্বোচ্চ ২০০ কোটি দিরহাম বা বাংলাদেশি মুদ্রায় ৬ হাজার ৭০০ কোটি টাকার বেশি সহায়তা দেওয়ার কথা জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।

আবুধাবিতে বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়ে সৃজনশীলতা প্রতিযোগিতা
প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলাদেশকে হৃদয়ে ধারণ করার পাশাপাশি স্বাগতিক দেশ আমিরাতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে গড়ে ওঠার লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইসরায়েলগামী বিমান ছিনতাই করে আত্মঘাতী হামলার পরিকল্পনা করেছিলেন সহ-চালক
সংযুক্ত আরব আমিরাতের সরকারি কৌঁসুলিদের ধারণা, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে চালানো সন্ত্রাসী হামলা থেকে এই পরিকল্পনার অনুপ্রেরণা পেয়েছিলেন সন্দেহভাজন ব্যক্তি।

নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ইজারা, বাংলাদেশের লাভ কী?
চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় কন্টেইনার টার্মিনাল নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বা এনসিটি সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়া হয়েছে। এ ব্যাপারে বৃহস্পতিবার ইনভেস্ট বাংলাদেশের কার্যালয়ে একটি চুক্তি সই হয়েছে।

শারজাহে কলম একাডেমি লন্ডনের ইউএই চ্যাপ্টারের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
গত রোববার শারজাহ ন্যাশনাল পার্কে আলোচনা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়। এর আয়োজন করে সংগঠনটির ইউএই চ্যাপ্টার।

শারজাহে প্রবাসী বাংলাদেশি নারী উদ্যোক্তাদের শরৎমেলা
মেলায় বাংলাদেশের ঐতিহ্যবাহী নানা ধরনের পিঠার পাশাপাশি নারী উদ্যোক্তাদের তৈরি শাড়ি, থ্রি-পিস, জুয়েলারি, হস্তশিল্প ও বিভিন্ন দেশীয় পণ্যের প্রদর্শনী ও বিক্রির ব্যবস্থা ছিল।

মদিনায় বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলায় ওআইসি ও আরব দেশগুলোর নিন্দা
মদিনায় একটি বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং সংযুক্ত আরব আমিরাত (ইউএই), জর্ডান, কুয়েত ও বাহরাইন। এ হামলার জন্য ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দায়ী করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।

পাইলটদের মধ্যে ‘মারামারি’র পর সৌদিতে ইসরায়েলগামী উড়োজাহাজের অবতরণ
সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবগামী একটি উড়োজাহাজের গতিপথ পরিবর্তন করে সৌদি আরবে অবতরণ করানো হয়েছে। ইসরায়েলি কর্মকর্তারা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, উড়োজাহাজটির দুই পাইলটের মধ্যে ‘সংঘর্ষ’ বা ‘হাতাহাতি’ হয়েছিল।

ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গোপনে আবুধাবি সফর
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহুর দপ্তর এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ব্যাপারে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।






