অস্ট্রেলিয়া

ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের ওপর অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা
নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিদের অস্ট্রেলিয়া ভ্রমণেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা লঙ্ঘনের দায়ে কোনো অস্ট্রেলীয় নাগরিক দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে।

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য আরও বাড়াতে চান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী
আজ বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দুই প্রধানমন্ত্রীর সাক্ষাতের একটি ছবি প্রকাশ করেন আলবানিজ।

কড়াকড়ির প্রস্তাবে অস্ট্রেলিয়ার কৃষিখাতে শ্রমিক সংকটের শঙ্কা
অস্ট্রেলিয়ার কৃষি, পর্যটন ও আঞ্চলিক অর্থনীতি বিদেশি অস্থায়ী কর্মীদের ওপর অনেকাংশে নির্ভরশীল। ফলে ওয়ার্কিং হলিডে ভিসা সীমিত করার প্রস্তাব নতুন প্রশ্ন সামনে এনেছে—অভিবাসন নিয়ন্ত্রণের পাশাপাশি প্রয়োজনীয় শ্রমিক সরবরাহ কীভাবে নিশ্চিত করবে অস্ট্রেলিয়া?

সিডনিতে অভিবাসনবিরোধী বিক্ষোভ, লবিং বন্ধ ও অভিবাসন নিয়ন্ত্রণের দাবি
অস্ট্রেলিয়ার অর্থনীতি, উচ্চশিক্ষা, স্বাস্থ্যসেবা এবং বিভিন্ন শিল্পে অভিবাসীদের অংশগ্রহণ রয়েছে। একই সঙ্গে জনসংখ্যা বৃদ্ধি, আবাসনসংকট ও অবকাঠামোর সক্ষমতা নিয়ে জনপরিসরে বিতর্ক চলছে।

ভিসা-অনিশ্চয়তায় অস্ট্রেলিয়ায় পড়তে আসা নিয়ে দ্বিধা, উদ্বেগ বাংলাদেশি শিক্ষার্থীদের
আন্তর্জাতিক শিক্ষাবিষয়ক প্রতিষ্ঠান আইডিপি এডুকেশনের অক্টোবরের ‘ইমার্জিং ফিউচারস’ জরিপ অনুযায়ী, অস্ট্রেলিয়াকে উচ্চশিক্ষার প্রথম পছন্দ হিসেবে বিবেচনা করা শিক্ষার্থীর হার ছয় মাসে ৩১ শতাংশ থেকে কমে ২৪ শতাংশ হয়েছে।

৯ বছর অস্ট্রেলিয়ায় থেকেও স্থায়ী ভিসা অনিশ্চিত, মা-ছেলের পাশে ৭০০ প্রতিবেশী
সিন্ডির সংকটে এগিয়ে এসেছেন ম্যাকলিওড এলাকার বাসিন্দারা। প্রায় ৭০০ মানুষ একটি আবেদনপত্রে স্বাক্ষর করে অস্ট্রেলিয়ার অভিবাসনমন্ত্রী টনি বার্কের হস্তক্ষেপ চেয়েছেন।

অস্ট্রেলিয়ার পার্থে বেঙ্গল আর্টসের মঞ্চায়ন ‘সিরাজদ্দৌলা’
অস্ট্রেলিয়ার পার্থে নাটকটি মঞ্চস্থ করার উদ্যোগ নেয় বেঙ্গল আর্টস। সংগঠনের পরিচালক বিশ্বজিৎ বসু এবং শর্মিষ্ঠা সাহার পরিচালনায় নাটকটি সম্প্রতি মঞ্চায়িত হয় নেক্সাস থিয়েটারে। ২৬ জন কুশিলব দীর্ঘ চার মাস পরিশ্রম করে নাটকটি মঞ্চায়ন করেন।

অস্ট্রেলিয়ায় অপরিচিত শিশুকে চুমু দেওয়ায় পাকিস্তানি শিক্ষার্থীর সাজা, প্রবাসীদের জন্য সতর্কবার্তা
অভিযুক্ত ব্যক্তি দাবি করেছিলেন, নিজের সংস্কৃতিতে শিশুর প্রতি এভাবে স্নেহ প্রকাশ করা স্বাভাবিক। তবে আদালত ঘটনাটিকে সাধারণ আক্রমণ বা ‘কমন অ্যাসল্ট’ হিসেবে বিবেচনা করে তাকে সাজা দিয়েছে।

বন্দাই বিচে সন্ত্রাসী হামলার পর সিডনিতে পুলিশের বিশেষ ইউনিটের কার্যক্রম শুরু
বন্দাই হামলার পর বিশেষ সশস্ত্র পুলিশ ইউনিট চালু করা নিউ সাউথ ওয়েলস সরকারের জননিরাপত্তা জোরদারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এর মাধ্যমে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকিতে দ্রুত সাড়া দেওয়া এবং ধর্মীয় উপাসনালয়, বড় অনুষ্ঠান ও জনবহুল স্থানে নিরাপত্তা আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব
অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।

অস্ট্রেলিয়ায় চাইল্ডকেয়ার খাতে কঠোর নজরদারি, চাকরি ও পিআর নিয়ে অনিশ্চয়তায় শিক্ষার্থীরা
নিউ সাউথ ওয়েলসের ডেপুটি প্রিমিয়ার ও শিক্ষামন্ত্রী প্রু কার জানিয়েছেন, শিশুদের নিরাপত্তার ক্ষেত্রে কোনো আপস করা হবে না। চাইল্ডকেয়ার পরিচালনাকারীদের অবশ্যই শিশুদের জন্য নিরাপদ ও মানসম্মত পরিবেশ নিশ্চিত করতে হবে।

ইউরোপজুড়ে জেন-জিরা কেন রাস্তায়
জীবনযাত্রার ব্যয়, শিক্ষাপ্রতিষ্ঠানের বেহাল দশা এবং দুর্নীতি নিয়ে অসন্তোষের জেরে ফ্রান্স, ইতালি, বেলজিয়াম ও আলবেনিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে ‘জেন-জি’ বিক্ষোভ। সার্বিয়ায় শিক্ষার্থীদের নেতৃত্বে আন্দোলনের পর নির্বাচনে দেশটির দীর্ঘদিনের শাসকের পতন ঘটেছে।

অস্ট্রেলিয়ায় খাদ্যসংকটে ৩৬ লাখ পরিবার, চাপে প্রবাসী বাংলাদেশিরাও
অস্ট্রেলিয়ায় জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রভাব পড়ছে দেশটিতে বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থী ও প্রবাসী পরিবারগুলোর দৈনন্দিন জীবনেও।

সিডনি বিশ্ববিদ্যালয়ে যোগ দিলেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন
জেসিন্ডা আরডার্নের প্রধানমন্ত্রিত্বের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সঙ্গে বাংলাদেশেরও বিশেষ সম্পর্ক রয়েছে। ২০১৯ সালের ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় ৫১ জন নিহত হয়। ওই সময় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল একটি আন্তর্জাতিক ম্যাচ খেলতে ক্রাইস্টচার্চে অবস্থান করছিল।

অস্ট্রেলিয়ায় মাটি খুঁড়ে এক শৌখিন সন্ধানী পেলেন ১ কেজির বেশি ওজনের স্বর্ণের খণ্ড
পরীক্ষায় দেখা গেছে, কোয়ার্টজ খনিজমিশ্রিত খণ্ডটির মোট ওজন এক হাজার ২১৮ গ্রাম। এর মধ্যে প্রায় ৯৪০ গ্রাম স্বর্ণ রয়েছে। স্বর্ণসন্ধানী খণ্ডটির নাম দিয়েছেন ‘টিবুবুরা স্পাড’।

‘নীরব’ হৃদ্রোগ শনাক্তে নতুন সম্ভাবনা, বাংলাদেশিদের জন্যও তাৎপর্যপূর্ণ হতে পারে
সিডনির রয়্যাল নর্থ শোর হাসপাতাল ও সিডনি বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এমন একটি রক্ত পরীক্ষাভিত্তিক শনাক্তকরণ পদ্ধতি তৈরি করছেন, যার মাধ্যমে হৃদ্রোগের প্রচলিত ঝুঁকি না থাকা ব্যক্তিদের মধ্যেও করোনারি ধমনিতে রোগের প্রাথমিক লক্ষণ খুঁজে পাওয়া সম্ভব হতে পারে।

সিডনি ছাড়ল এয়ার এশিয়া: সাশ্রয়ী ভ্রমণের সুযোগ কমল বাংলাদেশিদের
এয়ার এশিয়ার সিডনি রুট বন্ধ হওয়ার বিষয়টি বাংলাদেশি যাত্রীদের জন্যও তাৎপর্যপূর্ণ। দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় যাতায়াতের ক্ষেত্রে এয়ার এশিয়া তুলনামূলক সাশ্রয়ী একটি বিকল্প হিসেবে পরিচিত ছিল।

সিডনিতে অসুস্থ শিক্ষার্থীর শারীরিক অবস্থার খোঁজ নিলেন ক্রিকেটার ইমরুল কায়েস
সম্প্রতি ক্যাম্পবেলটাউন হাসপাতালে অস্ত্রোপচারের পর নাথান বাড়ি ফিরেছে। নাথানের শারীরিক খোঁজখবর নিতে এবং পাশে দাঁড়াতে গত শনিবার ইমরুল তার বাসায় যান।

সিডনির নতুন বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু, প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন সম্ভাবনা
নতুন বিমানবন্দর চালু হওয়ার ফলে পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম সিডনিতে বসবাসরত বাংলাদেশিদের জন্যও উল্লেখযোগ্য সুবিধা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে সুপারকারসে রোমাঞ্চ, শেষ রেসে ব্রক ফিনির জয়
অস্ট্রেলিয়ার সুপারকারস চ্যাম্পিয়নশিপ দেশটির অন্যতম জনপ্রিয় মোটর রেসিং প্রতিযোগিতা। শক্তিশালী রেসিং কার, দ্রুতগতির প্রতিযোগিতা এবং অভিজ্ঞ চালকদের দক্ষতার কারণে প্রতিবছর বিপুলসংখ্যক দর্শক এই আয়োজন উপভোগ করেন।








